শাকিব খানের নায়িকা সোনাল চৌহান

আপডেট : ০৬ অক্টোবর ২০২৩, ০২:৪৬ পিএম

ক'দিন ধরেই আলোচনা, বলিউড ছবিতে অভিনয় করছেন ঢাকাই নায়ক শাকিব খান। মূলত প্যান ইন্ডিয়ান সিনেমা নির্মাণ করছেন অনন্য মামুন। যেখানে থাকছেন ভারতের বলিউড, তামিল, তেলেগু ইন্ডাস্ট্রির বেশ কয়েকজন তারকা।

সর্বশেষ খবর হলো, ‘দরদ’ নামের এ ছবিতে শাকিব খানের  নায়িকা হচ্ছেন বলিউডের সোনাল চৌহান। সম্প্রতি এই সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। বিষয়টি নিশ্চিত ইনডিপেনডেন্ট ডিজিটালকে করেছে ছবির তিন প্রযোজনা প্রতিষ্ঠানের অন্যতম কলকাতার এসকে মুভিজ।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক অশোক ধানুকা জানান এ সংক্রান্ত বিষয়গুলো তাঁর ছেলে হিমাংশু ধানুকা দেখছেন।  সোনাল চৌহান এই ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন।

ভারতের উত্তর প্রদেশের শাহি রাজপুত পরিবারের মেয়ে সোনাল চৌহান। বলিউডেও অভিষেক হয়েছে বেশ কয়েকদিন। প্রায় দেড় ডজন ছবিতে অভিনয় করেছেন। তবে সেভাবে আলোচনায় আসতে পারেননি। 

অভিনয়ের জন্য স্টারডাস্ট, ফিল্মফেয়ারসহ বেশ কিছু পুরস্কারও জিতেছেন। চলতি বছরের জুনে মুক্তি পায় ‘আদিপুরুষ’। তবে সেটা সুপার ফ্লপ। বিনিয়োগের অর্ধেকই লোকসান হয়েছে।

ছবিতে যুক্ত হয়েছেন আমির খানের ছোট ভাই ফয়সাল খান। ভারতের বেনারসে এর শুটিং হবে। পুরোপুরি সাইকো-থ্রিলার ধাঁচের গল্প এটি। 

জানা গেছে, বাংলা ছাড়াও প্যান ইন্ডিয়ান ছবি হিসেবে ঈদ ছাড়াই হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালাম ভাষায় মুক্তি দেওয়া হবে ‘দরদ’।

বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনাকে উড়িয়ে দিয়ে বিশ্বসেরার মুকুট জিতল স্পেন। তবে প্রিয় দলের এমন ভরাডুবিতে নীল-আকাশি সমর্থকদের মনে যেন এক টুকরো মেঘ জমেছে! এদিকে, আর্জেন্টিনা ১-০ গোলে হেরে যাওয়ার ফলে আপাতত...
তাঁর বিশ্বখ্যাত চলচ্চিত্র ‘মিশন: ইম্পসিবল’র ইথান হান্ট চরিত্রটির মতোই এবার তাঁকে স্থানাঙ্ক হিসেবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম নির্ধারণ করে দেওয়া হয়েছিল! নির্দিষ্ট একটি উদ্দেশ্যও ছিল—বিশ্বকাপ...
আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করবেন—এমন ঘোষণা দিয়ে কয়েক দিন ধরেই আলোচনায় রয়েছেন চিত্রনায়িকা পরী মণি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সেই পোস্ট ভাইরাল হওয়ার পর অসংখ্য ভক্ত তাঁকে শুভকামনা...
বিশ্ব ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত মঞ্চে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। নিউইয়র্ক–নিউজার্সির স্টেডিয়ামে শিরোপার লড়াই ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে। তবে মাঠের লড়াই শুরুর আগেই বিশ্বজুড়ে দর্শকদের জন্য...
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন বছর বয়সী এক শিশু আহত হয়েছে। টানা বৃষ্টির মধ্যে পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ গণভোটকে অবৈধ বলেছেন। আমরা তাকে বলতে চাই, গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি সরকার,...
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। এর মাধ্যমে...
সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আজ সোমবার এক বিবৃতিতে এই নৌ অবরোধের কথা জানিয়েছেন ইরান-সমর্থিত গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর