কলকাতায় ব্লকব্লাস্টার জয়া আহসান

আপডেট : ২৮ অক্টোবর ২০২৩, ০৪:০১ পিএম

এবারের দুর্গাপূজায় কলকাতায় মুক্তি পায় জয়া আহসান অভিনীত চলচ্চিত্র ‘দশম অবতার’। যেখানে আছেন প্রসেনজিৎ, যিশু ও অনির্বাণের মতো তারকা। ছবিটি কলকাতায় বেশ ভালো ব্যবসা করছে। যা বিগত বছরগুলোতে সেভাবে দেখা যায়নি।

সৃজিত মুখার্জি পরিচালিত ছবিটি মাত্র ৭দিনেই ঘরে তুলেছে সাড়ে কোটি রুপি। বিষয়টি ভারতের প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ এ তথ্য নিশ্চিত করেছে।

ইনস্টাগ্রাম পোস্টে প্রযোজনা প্রতিষ্ঠানটি জানিয়েছে, ‘দশে- দশ, দশম অবতার! সব রেকর্ড ভেঙে সিনেমাটি ৭ দিনে আয় করেছে ৪.৫ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় ৫ কোটি ৯৬ লাখ টাকার বেশি।

দশম অবতার ছবির দৃশ্যে জয়া ও প্রসেনজিৎ। ছবি এসভিএফ

‘দশম অবতার’ পশ্চিমবঙ্গে মুক্তি পায় গত ১৯ অক্টোবর। এর পরপরই নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয় চলচ্চিত্রটি ঘিরে। প্রশংসা ও সমালোচনার মিশেলেই বক্স অফিসে এগিয়ে গেছে ভারতীয় এই ছবিটি।

সৃজিত মুখার্জি ‘২২ শ্রাবণ’-এর সিক্যুয়েল বানিয়েছেন ‘দ্বিতীয় পুরুষ’ শিরোনামে। আর ‘২২ শ্রাবণ’-এর প্রিক্যুয়েল ‘দশম অবতার’। এ সিনেমায় জয়ার বিপরীতে অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য

অনেকদিন পর আবারও কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবিতে হাজির হতে চলেছেন বাংলাদেশি এই অভিনেত্রী। পুরনো ম্যাজিক কি কাজ করবে—ভারতীয় গণমাধ্যম ‘সংবাদ প্রতিদিন’র এমন এক প্রশ্নে জয়া বলেন, ‘এই ছবিটা (আজও অর্ধাঙ্গিনী)...
বাগেরহাটে খানজাহান আলী (রহ.) মাজারের দীঘিতে একটি কুকুরকে ফেলে দেওয়া ও কুমির তা টেনে নিয়েও যাওয়ার ভিডিও ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয়েছে তীব্র আলোচনা-সমালোচনা। প্রাণীহত্যার এমন নজির নিয়ে...
সোশ্যাল মিডিয়ায় তারকাদের নিয়ে তুলনা-সমালোচনা যেন এখন নিত্যদিনের ঘটনা। বিশেষ করে বিপাশা হায়াৎ ও জয়া আহসানকে ঘিরে সৌন্দর্য তুলনার বিষয়টি প্রায়ই উঠে আসে আলোচনায়। তবে এ প্রসঙ্গে বেশ ভিন্নধর্মী ও পরিণত...
রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোট ঘিরে উত্তাপ যেমন রাজনৈতিক অঙ্গনে, তেমনি প্রস্তুত শোবিজ তারকারাও। রাজধানীর বিভিন্ন এলাকায় অবস্থিত নিজ নিজ ভোটকেন্দ্রে যাওয়ার অপেক্ষায় তারা।...
মাগুরার মহম্মদপুর উপজেলার মৌশা গ্রামে পুকুরের পানিতে ডুবে আপন চাচাতো দুই বোনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে।
গাড়ি চালানোর জ্বালানি হিসেবে ব্যবহৃত কমপ্রেসড ন্যাচারাল গ্যাস (সিএনজি) বা প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ানোর দাবি জানিয়েছে সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন।
ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণবিধিমালা চূড়ান্ত করতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে কমিশন সভা চলছে। 
রাজধানীর ভাটারা থানার নতুন বাজার ১০০ ফিট এলাকার একটি বাসায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
লোডিং...

এলাকার খবর