লুবাবাকে মিডিয়া থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পরিবার

আপডেট : ০১ নভেম্বর ২০২৩, ০৬:২৬ পিএম

প্রয়াত অভিনেতা আব্দুল কাদেরের নাতনি সিমরিন লুবাবা। শিশুশিল্পী হিসেবে তিনি বেশ সমাদর পেয়েছেন। এ কারণে সামাজিক যোগাযোগমাধ্যমেও সহজেই পেয়েছেন জনপ্রিয়তা। সম্প্রতি চরমভাবে ট্রলের শিকার হয়েছেন এই খুদে শিল্পী। আইনগত পদক্ষেপের পাশাপাশি মিডিয়া থেকে লুবাবাকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তাঁর পরিবার।

বিষয়টি ইনডিপেনডেন্ট ডিজিটালকে জানিয়েছেন লুবাবার মা জাহিদা ইসলাম জেমি। বলেন, ‘আমার মেয়ের বয়স অনেক কম। এখনই যে ধরনের অনলাইন বুলিংয়ের শিকার হয়েছে, তা বড়রাই গ্রহণ করতে পারে না। আমি মা হয়ে সেটা বুঝতে পারছি। মেয়েটা ডিপ্রেশনে ভুগছে। যদি এমন চলতে থাকে তাহলে দ্রুতই তাকে মিডিয়া থেকে সরিয়ে নিতে হবে।’

শুধু ট্রলকারীই নয়, দেশের প্রতিষ্ঠিত মিডিয়া হাউজের সংবাদকর্মী ও ইউটিউবারদের প্রতি প্রশ্ন তোলেন জাহিদা ইসলাম জেমি। 

তিনি বলেন, ‘‘তাকে এমন সব প্রশ্ন করা হয়, যা তার বয়স ও প্রাসঙ্গিতকার সঙ্গে কোনোভাবেই যায় না। কোনো কোনো সময় বলতে বাধ্যও করা হয়। যেমন ধরুন তাকে প্রশ্ন করা হয়, ‘কোন নায়কের বিপরীতে অভিনয় করতে চাও, শাকিব না অনন্ত?’—এটা কী ধরনের প্রশ্ন? ওর বয়সই-বা কত? ও কি দীঘি বা পূজা চেরীর বয়সী যে শাকিব কিংবা অনন্ত জলিলের বিপরীতে সিনেমা করবে? ও শাকিব-অনন্ত জলিল ভাইরে বাবার মতো শ্রদ্ধা করে। হ্যাঁ, একটা সময় শাকিবকে চিনতো না ও, কিন্তু ‘প্রিয়তমা’ দেখার পর ওনার ফ্যান হয়ে গেছে। এছাড়া অনন্ত জলিলের ‘কিল হিম’ও দেখেছে, ওর মতে, ‘অনন্ত আঙ্কেল অ্যাকশন দৃশ্য খুব ভালো করেন’। এই দু’জনকে ও বাবার মতো শ্রদ্ধা করে, তবু অনেকে ভাইরাল হওয়ার জন্য লুবাবাকে এ ধরনের প্রশ্ন করেই যায়।’’

সাইবার ক্রাইমের বিষয়ে বলেন, ‘টিকটকে লুবাবার কোনো অ্যাকাউন্ট নেই। অথচ শত শত তার ভিডিও বিভিন্ন অ্যাকাউন্ট দ্বারা প্রকাশ করা হয়। এটাও তো বড় ক্রাইম।’

সম্প্রতি ‘মুজিব’ সিনেমার প্রদর্শনীতে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ‘কেন্দে দিয়েছি’ বলাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রলের শিকার হয়েছেন লুবাবা। এ কারণে আইনি ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে মা জাহেদা ইসলাম জেমি আরও বলেন, ‘আমার মেয়ে কেন্দে (কেঁদে) দিয়েছে বলেছে আর এতেই সমালোচনা শুরু করেছে কতিপয় মানুষ। লুবাবার নানি মানে আমাদের পূর্বপুরুষ ইরান ও ভারতের। ফলে ভাষায় ওইসব অঞ্চলের টান থাকবে এটা স্বাভাবিক। এটা নিয়ে একটা বাচ্চা মেয়েকে এভাবে আক্রমণ করার মানে হয় না। আমি শিগগিরই আইনি ব্যবস্থা নেব।’

সিমরিন লুবাবা সামাজিক মাধ্যমে বেশ আলোচিত। লুবাবা গান, মডেলিংয়ের পাশাপাশি অভিনয়েও মনোনিবেশ করেছেন। এমনকি সিনেমাতেও অভিনয় করেছেন এ খুদে শিল্পী। সম্প্রতি তিনি শেষ করেছেন ওয়াজেদ আলী সুমনের ‘ছায়া’ নামে একটি সিনেমার শুটিং। এতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন চিত্রনায়িকা শবনম বুবলী।

সাতক্ষীরা-৪ আসনে সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলাম। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি গোপন ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এবার সেই ঘটনায় মুখ খুললেন...
জীবনের কঠিন অধ্যায় পার করছেন প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চন। গুরুতর অসুস্থ তিনি। সম্প্রতি মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর ক’দিন তাঁকে আইসিইউতেও থাকতে হয়। এখন কেমন আছেন, সেই...
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ভক্ত ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। বিশ্বকাপের সময়ে মেসি ও তাঁর দলের সমর্থনে ভেসেছেন উচ্ছ্বাসে, ফাইনালে পরাজয়েও বিষাদে ঢেকেছে তাঁর মন। এবার সেই জায়েদ...
ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে মুম্বাইয়ের চৈত্যভূমিতে কয়েকজন একত্রিত হয়েছিলেন। সেখান থেকেই ফাহাদকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে পুলিশের হামলায় কয়েকজন আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে।...
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর