শতবর্ষের পুরনো নারী বীরত্ব নিয়ে দীপনের স্পাই থ্রিলার

আপডেট : ০১ নভেম্বর ২০২৩, ০১:৩৩ পিএম

নতুন ছবির ঘোষণা দিয়েছেন ‘ঢাকা অ্যাটাক’খ্যাত তারকা নির্মাতা দীপংকর দীপন। নাম চূড়ান্ত না হওয়া এ সিনেমায় নারী বীরত্ব তুলে ধরা হবে। আর গল্পটার বয়স বেশ পুরনো। 

দীপনের ভাষায়, ‘এটা হিস্টোরিক্যাল স্পাই থ্রিলার, যা সংগঠিত হয়েছিল নারীদের দ্বারা। প্ল্যানিং থেকে এক্সিকিউশন সব বাংলার নারীদের দ্বারা। ইতিহাসের আধিপত্যে চাপা পড়ে যাওয়া বাংলাদেশের অসীম সাহসী ও বুদ্ধিমতী একদল নারীর বীরত্বের সত্যকথন, যা একই সাথে সাদা এবং কালো। এই গ্রে টোনের গল্প নিয়ে চলছে বিস্তর গবেষণা।    

গল্প প্রসঙ্গেও তিনি কিছুটা ধারণা দেন। দীপন বলেন, ‘শতবর্ষ আগের এই বীরগাঁথার শেকড় তারও প্রায় ১৫০ বছর আগের ঘটনা প্রবাহ থেকে। তাই একটু পেছন থেকে শুরু করতে হচ্ছে। একটু মানে একটু নয় প্রায় ২৫০ বছর আগে থেকে। এসব করতে গিয়েই সময়টা বেশি লাগে—এবার আর অত বেশি নয় আট মাসের মধ্যে আসবে নারী প্রধান এই সিনেমাটি।’

এই নির্মাতা জানান, শিগগিরই ছবিটির ঘোষণা আসবে। এখনও পাণ্ডুলিপি গোছানো কাজটি চলছে। সব ঠিক থাকলে আগামী বছর এটি নিয়ে মাঠে নামবেন এই নির্মাতা।

প্রসঙ্গত, সর্বশেষ দীপংকর দীপনের পরিচালনায় মুক্তি পেয়েছে ‘অন্তর্জাল’। এটি ছিল দীপনের তৃতীয় সিনেমা। অভিনয় করেন বিদ্যা সিনহা মিম, সিয়াম আহমেদ, সুনেরাহ বিনতে কামাল, এ বি এম সুমন প্রমুখ। এবার চলছে চতুর্থ সিনেমার প্রস্তুতি নিচ্ছেন এই নির্মাতা।

বলিউড অভিনেতা টাইগার শ্রফের ওপর বন্দুক হামলার সময় গুলিতে আহত হয়েছেন উমেশ কুমার চৌহান নামের এক কনটেন্ট ক্রিয়েটর। গত ১৮ অক্টোবর মুম্বাইয়ের জুহুর পুষ্পা পার্ক এলাকায় তিনি এই তারকার আগমনকে ফ্রেমবন্দি...
মুম্বাইয়ে একটি অনুষ্ঠানস্থল থেকে গাড়িতে করে বের হওয়ার সময় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে তিন থেকে চার রাউন্ড গুলি। এ ঘটনায় অক্ষত রয়েছেন তিনি। তবে তাঁর গাড়িচালক ও কাছাকাছি...
নানা ধরনের চরিত্রে অভিনয়ের মধ্যদিয়ে নিজেকে ভিন্ন মাত্রায় নিয়ে গেছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। নাটকের কাজ কমিয়ে দিয়ে এখন ওটিটি দুনিয়াতেই বেশি ব্যস্ত তিনি। গতকাল ছিল এ অভিনেতার কন্যা আনায়ার প্রথম...
বলিউড অভিনেতা ইমরান খানকে আগামী ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ। ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মুম্বাইয়ে আয়োজিত এক বিক্ষোভে...
মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেই এনভিডিয়ার নতুন গ্রাফিক্স কার্ড কিনতে বড় অর্ডার দিয়েছে চীনের প্রযুক্তি জায়ান্ট বাইটড্যান্স, আলিবাবা ও টেনসেন্ট।
টানা পাঁচ দিনের পূজার ছুটিতে রাজধানীর কাঁচাবাজারগুলোতে ক্রেতা উপস্থিতি কম। যদিও, বাজারে বাড়তি দামে বিক্রি হচ্ছে আদা-রসুনসহ বিভিন্ন ধরনের মসলা। বিক্রেতারা বলছেন, পরিবহন ব্যয় ও সিন্ডিকেটের প্রভাবে...
নাটোরে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত পাঁচজনের বাড়িই শরীয়তপুরের জাজিরায়। আজ মঙ্গলবার ভোর ৪টার দিকে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে নাটোর-পাবনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।...
সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দল অংশ না নিলেও কোনো আইনি বা রাজনৈতিক জটিলতা তৈরি হবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...

এলাকার খবর