ডিপজল সাহেবের মনই অশ্লীল: ইধিকা

আপডেট : ০৭ নভেম্বর ২০২৩, ০৬:০৪ পিএম

উপমহাদেশীয় ভাষার ছবি আমদানি ও বিদেশি শিল্পীদের বিপক্ষে সবসময় অবস্থান নিয়েছেন প্রযোজক ও অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল।

এমনকি এর মাধ্যমে মূল্যবোধের অবক্ষয় ও অশ্লীলতা ছড়াচ্ছে বলেও তাঁর মত। সবশেষ একহাত নিয়েছেন শাকিব খানের সঙ্গে ‘প্রিয়তমা’য় আলোচিত হওয়া কলকাতার নায়িকা ইধিকা পালকে। তাঁর পোশাক অশ্লীল বলে মন্তব্য করেন। এবার বিপক্ষে জবাব দিলেন এই অভিনেত্রী। সম্প্রতি এসেছেন ঢাকায়।

বিষয়টি নিয়ে ইধিকা বলেন, ‘ওনাকে সিনেমার লর্ড বলা হয়। উনি বড় মাপের মানুষ। তাঁকে তো আমার আলাদা করে কিছু বলার নেই। আমি ইন্ডাস্ট্রিতে আসা ছোটখাট একজন মানুষ। যতদূর ধারণা তিনি বলেছেন, আমি অশ্লীল পোশাক পরি।’

এরপর প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি বললেন, ‘আমার শুধু একটা প্রশ্ন আছে ওনার কাছে। অশ্লীল কোনটা? সামাজিক যোগাযোগমাধ্যমে বা আমার এ পর্যন্ত যে কয়েকটা কাজ আছে তাতে অশ্লীলতা আছে বলে আমার মনে হয় না। অশ্লীল কোনটা, এই প্রশ্নটাই তাঁর উদ্দেশে করা।’

এরপর ডিপজলকে প্রশ্নবিদ্ধ করেন তিনি। বলেন, ‘আরেকটি কথা একটু ব্যক্তিগতভাবে জানতে চাইব। উনি আমার চেয়ে অনেক সিনিয়র। তাঁর থেকে এমন কথা আমি আশা করিনি। অশ্লীল শুধু পোশাক-আশাকে হয় না। মানুষের আচরণেও হয়। আর পাবলিক প্ল্যাটফর্মে একজন মেয়ের পোশাক নিয়ে মন্তব্য করাটা অশ্লীল আচরণ বলে মনে হয় আমার।’

ঢাকায় ইধিকার এই সফর একটি প্রতিষ্ঠানের উদ্বোধনকে কেন্দ্র করে। এ ছাড়া ফটোশুটেও অংশ নিয়েছেন। জানা গেছে, শিগগিরই ফরিদপুরে একটি ডকুমেন্টারি ফিল্মের শুটিং করতে যাবেন তিনি।

সাতক্ষীরা-৪ আসনে সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলাম। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি গোপন ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এবার সেই ঘটনায় মুখ খুললেন...
জীবনের কঠিন অধ্যায় পার করছেন প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চন। গুরুতর অসুস্থ তিনি। সম্প্রতি মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর ক’দিন তাঁকে আইসিইউতেও থাকতে হয়। এখন কেমন আছেন, সেই...
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ভক্ত ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। বিশ্বকাপের সময়ে মেসি ও তাঁর দলের সমর্থনে ভেসেছেন উচ্ছ্বাসে, ফাইনালে পরাজয়েও বিষাদে ঢেকেছে তাঁর মন। এবার সেই জায়েদ...
ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে মুম্বাইয়ের চৈত্যভূমিতে কয়েকজন একত্রিত হয়েছিলেন। সেখান থেকেই ফাহাদকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে পুলিশের হামলায় কয়েকজন আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে।...
সরকার পরিচালনার অংশ হতে চান বিএনপির দীর্ঘদিনের জোটসঙ্গী শরিক দলগুলোর নেতারা। সরকার গঠনের ৫ মাস পর সম্প্রতি প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছেন তারা। সরকারের কার্যক্রমে সম্পৃক্ত থেকে রাষ্ট্র পরিচালনায়...
গুলিস্তানের ফুলবাড়িয়া ছাড়া অন্য বাস টার্মিনাল আপাতত সরছে না রাজধানী থেকে। তবে সায়দাবাদ, গাবতলী ও মহাখালী টার্মিনাল থেকে আলাদা করা হচ্ছে বাস ডিপো। পূর্বাচল, নারায়ণগঞ্জ ও কেরাণীগঞ্জে প্রাথমিকভাবে...
বিএনপির নেতারা পুলিশের চেয়ে বেশি সময় থানায় থাকেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ছাত্রদের আন্দোলন ধীরে ধীরে রাজনৈতিক রূপ নিচ্ছে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা বিক্ষোভে সমর্থন জানিয়ে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান নেন কংগ্রেস নেতা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর