বিয়ের আসরে কনে হাতে লিখেছেন জায়েদের নাম!

আপডেট : ০৯ নভেম্বর ২০২৩, ০৩:১৭ পিএম

চিত্রনায়ক জায়েদ খান সবসময় দাবি করে আসছেন পুরুষ নয় তার নারী ভক্ত বেশি। এর পক্ষে সাবুতও সামনে এনেছেন। এবার দিলেন `ভয়ঙ্কর' এক তথ্য। জায়েদের মতে, তার কারণে সম্পর্ক ভেঙে গেছে এক মেয়ের। এমনকি আরেকজন বিয়ের আসরে হাতে লিখেছেন জায়েদের নাম।

সম্প্রতি একটি ইকর্মাস সাইটের লাইভে এসে তথ্যগুলো দেন। এই নায়ক শোনালেন উত্তরার একটি মেয়ে ভক্তের গল্প। 
বলেন, ‘এক মেয়ে তার হলুদ অনুষ্ঠানে হাতের মধ্যে ‘জায়েদ’ লিখেছেন। বর আসার পর হাতে নামটি দেখতে পায়। রাগ করে চলে যায় সে, বিয়ে করবে না। এরপর ওই ছেলের বন্ধু ফোন করে। আমি বুঝিয়ে শুনিয়ে তাদের বিয়ে করাতে সক্ষম হই।’ 

অনুষ্ঠানে তিনি আরও বলেন, ‘উত্তরার একটি মেয়ে (নাম বলব না আমি) আমাকে বলে, শুধু আপনার কারণে আমার বয়ফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ হয়েছে। আমি ওই মেয়ের কাছে জানতে চাইলাম, আমার কারণে কেন? তখন ওই মেয়ে বলল, আপনাকে আমার খুব ভালো লাগে। আমি সারাদিন আপনার ভিডিও দেখতে থাকি। জায়েদ খানের কাছে আমার মেন্টালিটি আটকে গেছে। কিন্তু এটা সহ্য করতে পারেনি বয়ফ্রেন্ড। তাই ব্রেকআপ।’

অনুষ্ঠানে মজার ছলে এই অভিনেতা বলেন, ‘আমি সিঙ্গেল থাকি! সবাই বলে (নারী ভক্তরা) এভাবেই থাকেন। আপনি বিয়ে কইরেন না। আমরা হয়তো ভাবতে থাকি, আমাদের জায়েদ খান আছে।’ 

মজা  করে এই চিত্রনায়ক জানান, ‌মুম্বাইয়ে বলিউড বাদশাহ শাহরুখ খানের বাড়ি মান্নাত আছে আর জায়েদ খানের আছে জান্নাত! এটা কোনও মেয়ের নামও হতে পারে আবার বাড়ির নামও।

অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অভিনেতা রিফাত চৌধুরীর পাশে দাঁড়িয়েছেন চিত্রনায়ক জায়েদ খান। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও সহকর্মীর চিকিৎসায় আর্থিক সহায়তা পাঠিয়েছেন তিনি। বৃহস্পতিবার (২৪...
টিজার প্রকাশের পর থেকেই আলোচনায় ছিল জায়েদ খানের নতুন মিউজিক ভিডিও ‘শিকারি’। এবার অন্তর্জালে প্রকাশ পেয়েছে পুরো গান। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বিভিন্ন লোকেশনে চিত্রায়িত ভিডিওটি প্রকাশের পর এর...
বছর দুয়েক ধরেই আমেরিকায় অবস্থান করছেন জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। তবে থেমে নেই তাঁর শৈল্পিক চাকা! সেখানে বিভিন্ন স্টেজ শোয়ে অংশগ্রহণের পাশাপাশি নতুন নতুন কাজের মাধ্যমে ভক্তদের রীতিমতো চমকে দিচ্ছেন...
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ভক্ত ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। বিশ্বকাপের সময়ে মেসি ও তাঁর দলের সমর্থনে ভেসেছেন উচ্ছ্বাসে, ফাইনালে পরাজয়েও বিষাদে ঢেকেছে তাঁর মন। এবার সেই জায়েদ...
মুম্বাইয়ে একটি অনুষ্ঠানস্থল থেকে গাড়িতে করে বের হওয়ার সময় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে তিন থেকে চার রাউন্ড গুলি। এ ঘটনায় অক্ষত রয়েছেন তিনি। তবে তাঁর গাড়িচালক ও কাছাকাছি...
ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের প্রধান দরজা মাঝ আকাশে আংশিক খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। অবতরণের পর...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর