ব্ল্যাক ড্রেসের রহস্য ফাঁস করলেন জায়েদ

আপডেট : ০৯ নভেম্বর ২০২৩, ১২:৩৯ পিএম

কালো পোশাকে নজর কেড়েছেন জায়েদ খান। প্রশংসাও পাচ্ছেন ভক্তদের। অথচ একসময় রঙ-বেরঙের বাহারি পোশাক পরায় তাঁকে নিয়ে ট্রল করতেন নেটিজেনদের কেউ কেউ। কিন্তু আজকাল সেই চিত্র পাল্টে গেছে। ইদানীং যেখানেই যাচ্ছেন অধিকাংশ সময়েই তাঁকে দেখা যাচ্ছে কালো শার্ট কিংবা স্যুট পরতে। এই চিত্রনায়ক জানালেন, যাচাই-বাছাই করেই পোশাক-পরিচ্ছদে এই পরিবর্তন।

জায়েদের ভাষ্য, তাঁর অগণিত নারী ভক্ত রয়েছে। তাঁরাই ম্যাসেঞ্জারে তাঁকে ব্ল্যাক ড্রেস পরতে বলেছেন। যে কারণে তিনি ব্ল্যাক পোশাক পরছেন। 
 
গণমাধ্যমে এই চিত্রনায়ক বললেন, ‌‘পোশাক নির্বাচনের ক্ষেত্রে মেয়েদের মতামত নিই। কারণ আমার প্রচুর নারী ফ্যান আছে। যে নায়কের যত বেশি নারী ফ্যান সে ততই আলোচিত। আবার যে নায়িকার ছেলে ফ্যান বেশি তাঁরাও একইভাবে আলোচিত। সবার মতামত নিয়েছি, সব নারী ভক্তরা আমাকে ব্ল্যাক পরতে বলে। ব্ল্যাক ড্রেস পরলে নারীদের বেশি চুমু পাই। এটা আমারও ভালো লাগে। তাই নারী ভক্তদের মতামতকে গুরুত্ব দিয়ে ব্ল্যাক ড্রেস পরছি।’

ইদানীং ব্ল্যাক ড্রেসে নজর কেড়েছেন জায়েদ খান। ছবি: ফেসবুক থেকে নেওয়া

পোশাকগুলো জায়েদের জন্য বিশেষভাবে ডিজাইন করা। সে কথা জানিয়ে তিনি বললেন, ‘একটি ফ্যাশন হাউজের কাছ থেকে পোশাকগুলো পাই। আমার জন্য স্পেশালভাবে সেগুলো ডিজাইন করা হয়। পোশাকগুলো এমনভাবে ডিজাইন করা হয় যেগুলো একেবারে নতুন, কেউ আগে কখনও এই ডিজাইনের পোশাক পরেনি। এই ড্রেসগুলো বেশি বিক্রি হচ্ছে। আমি যে পোশাকগুলো পরছি এগুলো ওই ফ্যাশন হাউজের কালেকশনে যা ছিল সবগুলো ক্রেতারা কিনে ফেলেছেন।’

সম্প্রতি ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজের ক্যাম্পেইন শোতে হাজির হয়েছিলেন জায়েদ খান। সেখানেও তিনি ব্ল্যাক ব্লেজার পরে এসেছিলেন। তখনই তিনি জানান, আজকাল তাঁর ব্ল্যাক পোশাকের রহস্য।

মুম্বাইয়ে একটি অনুষ্ঠানস্থল থেকে গাড়িতে করে বের হওয়ার সময় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে তিন থেকে চার রাউন্ড গুলি। এ ঘটনায় অক্ষত রয়েছেন তিনি। তবে তাঁর গাড়িচালক ও কাছাকাছি...
বলিউড অভিনেতা ইমরান খানকে আগামী ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ। ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মুম্বাইয়ে আয়োজিত এক বিক্ষোভে...
কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) নির্মিত ভুয়া বা বানোয়াট কনটেন্ট নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে সামাজিকমাধ্যমের এক পোস্টে এআই কনটেন্ট ও এর...
একই মঞ্চে পারফর্ম করতে চলেছে দেশের জনপ্রিয় পাঁচ ব্যান্ড—নগরবাউল, আর্ক, ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য। আগামী ২৩ অক্টোবর ঢাকার যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় অনুষ্ঠিত হবে ‘রক অ্যান রিদম ৫.০ : নো...
ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের প্রধান দরজা মাঝ আকাশে আংশিক খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। অবতরণের পর...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারা দেশে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৪৮ জনে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর