প্রধানমন্ত্রীর সামনে নাচবেন জায়েদ খান

আপডেট : ১২ নভেম্বর ২০২৩, ০৫:৩৩ পিএম

সম্প্রতি বেশ আলোচনায় আছেন চিত্রনায়ক জায়েদ খান। মার্কিন মুলুক থেকে ফিরে মঞ্চেই ব্যস্ত। পারফর্ম করছেন নানা গানে। এই তারকা এবার নিজেকে মেলে ধরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২২ প্রদান অনুষ্ঠান মঞ্চে নাচবেন জায়েদ। 

বিষয়টি নিশ্চিত করেছেন এ চিত্রনায়ক নিজেই। বললেন, ‘খসরু ভাই ও রোজিনা আপার সম্মানে গানে অংশ নেব। তাদের বিখ্যাত দুই গানে নাচতে যাচ্ছি এটা আমার সৌভাগ্য। আর যেহেতু প্রধানমন্ত্রীর সামনে নাচব, তাই এটাকে আমার পরম পাওয়া বলে মনে করছি।’

ওরা ১১ জন’খ্যাত অভিনেতা-মুক্তিযোদ্ধা কামরুল আলম খান খসরু এবং রওশন আরা রোজিনাকে চলচ্চিত্র শিল্পে অসামান্য অবদানের জন্য ২০২২ সালে আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন।

খসরুর অভিনয় করা কালজয়ী গান ‘ওরে ও প্রাণের রাজা’ এবং রোজিনার বিখ্যাত ‘অবিচার’ সিনেমার ‘ছেড়ো না ছেড়ো না হাত’ গান দুটিতে পারফর্ম করবেন ঢাকাই চলচ্চিত্রের এই অভিনেতা। তার সঙ্গে থাকবেন চিত্রনায়িকা আঁচল।

আগামী ১৪ নভেম্বর এক আয়োজনের মাধ্যমে ২০২২ সালের বিজয়ীদের জাতীয় চলচ্চিত্র পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সাতক্ষীরা-৪ আসনে সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলাম। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি গোপন ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এবার সেই ঘটনায় মুখ খুললেন...
জীবনের কঠিন অধ্যায় পার করছেন প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চন। গুরুতর অসুস্থ তিনি। সম্প্রতি মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর ক’দিন তাঁকে আইসিইউতেও থাকতে হয়। এখন কেমন আছেন, সেই...
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ভক্ত ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। বিশ্বকাপের সময়ে মেসি ও তাঁর দলের সমর্থনে ভেসেছেন উচ্ছ্বাসে, ফাইনালে পরাজয়েও বিষাদে ঢেকেছে তাঁর মন। এবার সেই জায়েদ...
ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে মুম্বাইয়ের চৈত্যভূমিতে কয়েকজন একত্রিত হয়েছিলেন। সেখান থেকেই ফাহাদকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে পুলিশের হামলায় কয়েকজন আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে।...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর