কোলে ‘মৃত সন্তান’ নিয়ে মমর প্রতিবাদ

আপডেট : ২৫ নভেম্বর ২০২৩, ০৩:২৯ পিএম

ইসরায়েল-হামাস সংঘাতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকা। চোখ মেললেই খোলা আকাশের নিচে সারি সারি লাশ, ধসে যাওয়া ভবন আর বাস্তুচ্যুত মানুষের হাহাকার। এবার ঢাকার মঞ্চে উঠে এলো তেমনই এক খণ্ডচিত্র। কোলে মৃত সন্তান নিয়ে দাঁড়িয়ে আছেন একজন ফিলিস্তিনি মা! চোখেমুখে তাঁর ভয় আর আর্তনাদের ছাপ! শুক্রবার (২৪ নভেম্বর) রাজধানীর হাতিরঝিলের এম্ফিথিয়েটারে অনুষ্ঠিত ‘টু গাজা ফ্রম ঢাকা’ কনসার্টের মঞ্চে এভাবেই হাজির হন জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম। 

কনসার্টে একজন ফিলিস্তিনি মায়ের ভূমিকায় হাজির হওয়া প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, ‘এটা যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ। গণহত্যা, শিশু হত্যা, নারী হত্যার বিরুদ্ধে প্রতিবাদ। আমরা যুদ্ধ চাই না। যেই শিশুটি জন্মের পরই মারা যাচ্ছে, সে কিন্তু জানেই না, কেন সে মারা যাচ্ছে। শিশুটির সুন্দর একটা জীবনযাপন করার সুযোগও হয় না! আমরা তেমনটাই দেখেছি ফিলিস্তিন যুদ্ধে। এই গণহত্যার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। আমরা শান্তি চাই।’ 

মম আরও বলেন, ‘সব চরিত্রের নাম হয় না। এ চরিত্রের নাম বলা যেতে পারে মানবতার জন্য। এখানে যেকোনো নাম কিংবা যেকোনো মানুষ হতে পারে।’

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে কনসার্টটির আয়োজন করেছিল আর্টিস্ট এগেইনস্ট জেনোসাইড ফ্রন্ট। এতে অংশ নেওয়া ব্যান্ড ও শিল্পীরা কেউই পারিশ্রমিক নেননি। আর কনসার্টের টিকিট বিক্রির টাকা পাঠানো হচ্ছে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনে।

উল্লেখ্য, ‘টু গাজা ফ্রম ঢাকা’ কনসার্টে অংশ নিয়েছিল আর্ক, অ্যাভয়েড রাফা, নেমেসিস, ইন্দালো, মেঘদল, সহজিয়া, কার্নিভাল, হাইওয়ে, হাতিরপুল সেশন, ফিরোজ জং, মরুভূমি, মুনফ্লাওয়ার ব্যান্ড। সংগীতশিল্পীদের মধ্যে ছিলেন মাশা ইসলাম, শাফায়েত, আসির আরমান, রেজাউল করিম লিমন, ব্ল্যাক জ্যাং, মুয়ীজ মাহফুজ, অভিষেক ভট্টাচার্য্য, আহমেদ হাসান সানিসহ অনেকে।

বলিউড অভিনেতা টাইগার শ্রফের ওপর বন্দুক হামলার সময় গুলিতে আহত হয়েছেন উমেশ কুমার চৌহান নামের এক কনটেন্ট ক্রিয়েটর। গত ১৮ অক্টোবর মুম্বাইয়ের জুহুর পুষ্পা পার্ক এলাকায় তিনি এই তারকার আগমনকে ফ্রেমবন্দি...
মুম্বাইয়ে একটি অনুষ্ঠানস্থল থেকে গাড়িতে করে বের হওয়ার সময় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে তিন থেকে চার রাউন্ড গুলি। এ ঘটনায় অক্ষত রয়েছেন তিনি। তবে তাঁর গাড়িচালক ও কাছাকাছি...
নানা ধরনের চরিত্রে অভিনয়ের মধ্যদিয়ে নিজেকে ভিন্ন মাত্রায় নিয়ে গেছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। নাটকের কাজ কমিয়ে দিয়ে এখন ওটিটি দুনিয়াতেই বেশি ব্যস্ত তিনি। গতকাল ছিল এ অভিনেতার কন্যা আনায়ার প্রথম...
বলিউড অভিনেতা ইমরান খানকে আগামী ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ। ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মুম্বাইয়ে আয়োজিত এক বিক্ষোভে...
হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে তিনটি তেলবাহী জাহাজে আগুন লাগার খবর জানিয়েছে ইরানের সামরিক বাহিনী ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর–আইআরজিসি। যদিও আইআরজিসির এই দাবি প্রত্যাখ্যান করেছে মার্কিন সেন্ট্রাল...
ধর্মীয় পরিচয়ের কারণে কারও অধিকার খর্ব করা যাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার রাতে চট্টগ্রাম নগরের জেএম সেন হলে শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন শেষে অনুষ্ঠানে প্রধান...
জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন ব্যবস্থা বিডিআরআইএস সফটওয়্যার রক্ষণাবেক্ষণের জন্য সাত দিন বন্ধ থাকবে। এ সময়ে জন্ম ও মৃত্যু নিবন্ধন-সংক্রান্ত সব কার্যক্রম বন্ধ থাকবে। রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়,...
আজ বুধবার বিজয়া দশমী। মন্দির-মণ্ডপে বিদায়ের সূর। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। দেবী দুর্গাকে বিদায় জানাতে সারা দেশের পূজামণ্ডপে...
লোডিং...

এলাকার খবর