যেভাবে ‘সুজন মাঝি’ থেকে ‘নৌকার মাঝি’ হলেন ফেরদৌস

আপডেট : ২৬ নভেম্বর ২০২৩, ০৬:০৮ পিএম

চলতি বছরের ৮ সেপ্টেম্বরে মুক্তি পায় চলচ্চিত্র ‘সুজন মাঝি’। দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত এ ছবিতে নাম ভূমিকায় দেখা যায় নায়ক ফেরদৌসকে।

নায়ক তো অভিনয়ই করবেন, তবে ফেরদৌসের জন্য ‘সুজন মাঝি’টা বিশেষই বলা যায়। কারণ চলতি বছর তাঁর এই একটি চলচ্চিত্রই পর্দায় পেয়েছেন ফেরদৌস ভক্তরা। নায়ক বেশ ব্যস্ত ছিলেন নৌকা সামলাতে। সেই কাজেই সুফল এলো একেবারে হাতে-পাতে। এ বছরই ঘোষণা হলো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আওয়ামী লীগের মাঝিদের নাম। আর সেখানে বেশ জ্বলজ্বলে এই চিত্রনায়ক।‘সুজন মাঝি’ ছবির দৃশ্যে নিপুণ-ফেরদৌস। ছবি: ফেসবুক থেকে নেওয়া

আজ রোববার নাম ঘোষিত হওয়ার আগে গতকাল ফেরদৌস কথা বলেন ইনডিপেনডেন্ট ডিজিটালের সঙ্গে। তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর ওপর আস্থা রেখে আমি সবসময় কাজ করেছি। নৌকার টিকিট পেলাম কি পেলাম না, এটা বিষয় নয়। দলীয় আনুগত্যের সঙ্গেই আমি বেশ ক’বছর ধরে তাঁর সাথে কাজ করছি, আওয়ামী লীগের হয়ে কাজ করছি; প্রচারণায় অংশ নিচ্ছি। আমি নিজেকে আওয়ামী লীগের একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর মনে করি। অভিনয়ের পাশাপাশি নৌকার প্রতীক নিয়ে দেশের এই প্রান্ত থেকে সেই প্রান্তে ছুটে বেড়িয়েছি। তাঁর ওপর আমার অগাধ আস্থা-বিশ্বাস।’প্রধানমন্ত্রীর সঙ্গে বছর কয়েক আগে ফেরদৌস। ছবি: অভিনেতার সৌজন্যে

ফেরদৌসের এই ছুটে বেড়ানোটা বেশ পুরনো। তবে গত জাতীয় নির্বাচনে (২০১৮) আদাজল খেয়ে নেমেছিলেন। ২০১৪ সালেও ছিলেন সরব।

কলকাতাতেও সরব ছিলেন ফেরদৌস। ছবি: সংগৃহীত

এমনকি ২০১৯ সালে ভারতের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের রায়গঞ্জ আসনে তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটের প্রচার করে সমালোচনায় পড়েছিলেন ফেরদৌস। 

ফেরদৌসের চলচ্চিত্র জগতের আসার সময় কলকাতার একটা সংশ্লেষ ছিল। কলকাতা-ঢাকা যৌথ প্রযোজনার ‘হঠাৎ বৃষ্টি’ সিনেমা দিয়ে জনপ্রিয়তা কুড়িয়েছেন এপার-ওপার দুই বাংলাতেই।

ঢাকা-১০ আসনে নৌকা প্রতীকে নির্বাচন করবেন ফেরদৌস। এই আসনের মধ্যে আছে ধানমন্ডি, নিউমার্কেট, কলাবাগান, হাজারীবাগ এলাকা।

‘হঠাৎ বৃষ্টি’ ছবিতে প্রিয়াঙ্কা-ফেরদৌস। ছবি: সংগৃহীত

ফেরদৌস ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে পড়াশুনা করেছেন। তবে তিনি অভিনয়কে পেশা হিসেবে বেছে নেন। ‘বুকের ভেতর আগুন’ ছবির জন্য প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়ান ফেরদৌস। ১৯৯৭ সালে ছবিটি পরিচালনা করেন ছটকু আহমেদ। এরপর ১৯৯৮ সালে এককভাবে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন অঞ্জন চৌধুরী পরিচালিত পৃথিবী ‘আমারে চায় না’ ছবির মধ্য দিয়ে। 

‘মিট্টি’ নামে একটি বলিউড ছবিতেও তাঁকে দেখা গেছে। ফেরদৌস তাঁর ক্যারিয়ারে ৪ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। 

দীর্ঘদিন ধরেই আত্মগোপনে রয়েছেন ঢালিউডের জনপ্রিয় নায়ক ও সদ্য বিদায়ী সরকারের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ। রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর অন্যান্য অনেক সাবেক এমপির মতো তিনিও আড়ালে চলে গেছেন। এই সময়টায়...
পটপরিবর্তনের এক মাস
৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর একের পর এক হয়েছে মামলা। এতে বাদ যায়নি  বিনোদন অঙ্গনের তারকাদের নাম। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আছেন তারা। আবার এমন কয়েকজন রাজনীতিতে...
চিত্রনায়ক ও ঢাকা-১০ আসনের সাবেক সংসদ সদস্য ফেরদৌস আহমেদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। রাজধানীর আদাবরে গার্মেন্টসকর্মী রুবেল হত্যায় এটি করেন মৃতের বাবা রফিকুল ইসলাম।ফেরদৌসকে মামলার ৫৫...
শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে চলে যাওয়ার পর আওয়ামী লীগ সরকারের শীর্ষ সারির নেতা-কর্মীরা গা ঢাকা দিয়েছেন। তেমনভাবে খোঁজ পাওয়া যাচ্ছে না অভিনেতা ফেরদৌস আহমেদেরও। সংসদের যাওয়ার সাত মাসের মাথায়...
উৎসে কর আদায় ও তদারকি জোরদারে কর কর্মকর্তাদের যেকোনো ব্যবসা প্রতিষ্ঠানে বিনা বাধায় প্রবেশ ও সরেজমিনে পরিদর্শনের সুযোগ দেওয়ার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নির্দেশনায় উদ্বেগ প্রকাশ করেছেন...
বাংলাদেশে নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা, প্রাথমিক স্বাস্থ্যসেবা শক্তিশালীকরণ এবং দক্ষ স্বাস্থ্যকর্মীদের আন্তর্জাতিক কর্মসংস্থান সম্প্রসারণে ফিলিপাইনের সঙ্গে সহযোগিতা জোরদারের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ।...
ককরোচ জনতা পার্টির বিক্ষোভের মধ্যেই ভারতে দিল্লি অভিমুখে কৃষকদের পদযাত্রা ঠেকাতে শম্ভু ও খানৌরি সীমান্ত পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। সোমবার থেকে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত বাণিজ্য চুক্তির বিরুদ্ধে...
ভারতে এই প্রথম ডেঙ্গু রোগের চিকিৎসায় কোনো টিকার অনুমোদন দেওয়া হয়েছে। জাপানি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান তাকেদা বায়োফার্মাসিউটিক্যালসের তৈরি ‘কিউডেঙ্গা’ টিকাটি বাজারজাতকরণের আনুষ্ঠানিক অনুমতি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর