বিয়ে করলেন ‌‘আমার বন্ধু রাশেদ’ ছবির নায়ক

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৩, ০৫:২২ পিএম

মুক্তিযুদ্ধনির্ভর আলোচিত সিনেমা ‌‘আমার বন্ধু রাশেদ’। কথাসাহিত্যিক ও শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবালের উপন্যাস অবলম্বনে সিনেমাটি পরিচালনা করেছেন নির্মাতা মোরশেদুল ইসলাম। আর এতে নাম ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেতা জাওয়াতা আফনান চৌধুরী। তবে এরপর সেভাবে তাঁকে চলচ্চিত্রে পাওয়া যায়নি। এবার নতুন খবর, সম্প্রতি বিয়ে করেছেন ‘রাশেদ’খ্যাত এই অভিনেতা।  

গত ২৩ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসেন আফনান চৌধুরী। স্ত্রীর নাম ফারিয়ান নুসরাত মুমু। একটি বেসরকারি সংস্থায় কর্মরত তিনি।

জানা যায়, দীর্ঘদিন প্রেমের পর বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছেন তাঁরা। গণমাধ্যমে আফনান বলেন, ‘আমাদের প্রেমের বয়স ১০ বছর। ২০১৩ সালে কলেজজীবন থেকেই মুমুর সঙ্গে আমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেটার সফল পরিণতি আমাদের বিয়ে। আমাদের জন্য সবাই দোয়া করবেন।’ 

‘আমার বন্ধু রাশেদ’-এ অভিনয়ের পর বেশ কিছু টেলিফিল্ম ও বিজ্ঞাপনে কাজ করেছিলেন আফনান। তবে ২০১৪ সালের পর তাঁকে আর অভিনয়ে পাওয়া যায়নি। বর্তমানে নিজের একটি প্রডাকশন হাউজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা।

প্রসঙ্গত, ২০১১ সালে মুক্তি পায় ‘আমার বন্ধু রাশেদ’। সরকারি অনুদানে সিনেমাটি নির্মাণ করেন মোরশেদুল ইসলাম। মুক্তির পর সিনেমাটি ব্যাপক প্রশংসিত হয়। রাশেদ চরিত্রে আলোচনায় আসেন আফনান। চরিত্রটির জন্য বেশ কিছু পুরস্কারও পান তিনি।

সাতক্ষীরা-৪ আসনে সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলাম। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি গোপন ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এবার সেই ঘটনায় মুখ খুললেন...
জীবনের কঠিন অধ্যায় পার করছেন প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চন। গুরুতর অসুস্থ তিনি। সম্প্রতি মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর ক’দিন তাঁকে আইসিইউতেও থাকতে হয়। এখন কেমন আছেন, সেই...
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ভক্ত ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। বিশ্বকাপের সময়ে মেসি ও তাঁর দলের সমর্থনে ভেসেছেন উচ্ছ্বাসে, ফাইনালে পরাজয়েও বিষাদে ঢেকেছে তাঁর মন। এবার সেই জায়েদ...
ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে মুম্বাইয়ের চৈত্যভূমিতে কয়েকজন একত্রিত হয়েছিলেন। সেখান থেকেই ফাহাদকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে পুলিশের হামলায় কয়েকজন আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে।...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর