এবার বাংলাদেশে একই দিনে মোশাররফের ‘হুব্বা’

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৩, ১০:১৭ এএম

এবার ভারতের সঙ্গে একই দিনে বাংলাদেশেও মুক্তি পেতে যাচ্ছে মোশাররফ করিম অভিনীত ‘হুব্বা’। আগামী ১৯ জানুয়ারি দুই দেশে ছবিটি মুক্তি পাচ্ছে। বাংলাদেশে এটি পরিবেশনার দায়িত্ব পেয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। 

সোমবার (২৫ ডিসেম্বর) রাতে জাজ মাল্টিমিডিয়া তাঁদের ভেরিফায়েড ফেসবুক পেজে বলেছে, ‘হুব্বা সিনেমার ট্রেলার অনলাইনে দেখে, আমাদের মনে হলো, মোশাররফ করিমের এমন একটি সিনেমা বাংলাদেশের দর্শকের দেখার সুযোগ থাকা উচিত। সে আলোকে জাজ হুব্বা সিনেমাটি বাংলাদেশে পরিবেশনার দায়িত্ব নিয়েছে। আর জাজ সিনেমাটি বড় পরিসরে এবং জাজের অন্য সিনেমার মতো প্রচার করেই মুক্তি দিবে।’

সিনেমাটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন মোশাররফ করিম। ছবি: ফেসবুক থেকে নেওয়া

সম্প্রতি প্রকাশিত ট্রেলারে উঠে এসেছে হুগলির কুখ্যাত গ্যাংস্টার হুব্বার নৃশংসতার ছাপ! অপরাধ জগতের অলিগলি, অন্দর আর সেই পথের পরতে পরতে অ্যাকশন! এই ছবিতে মোশাররফ করিমকে যেভাবে তুলে ধরা হয়েছে, সেই রূপে এর আগে দেখা যায়নি তাঁকে।

সিনেমাটিতে নাম ভূমিকায় রয়েছেন মোশাররফ করিম। পরিচালনা করেছেন ব্রাত্য বসু। প্রযোজনা সংস্থা ফ্রেন্ডস কমিউনিকেশনস। ট্রেলার প্রকাশের পর থেকেই আলোচনায় পরিচালক ও অভিনয়শিল্পীরা।

এর আগে গত নভেম্বরের শেষ সপ্তাহে ‘হুব্বা’ মুক্তির কথা ছিল। কিন্তু শেষ সময়ে এসে সিনেমাটির মুক্তি পিছিয়ে ১৯ জানুয়ারি চূড়ান্ত হয়। 

প্রসঙ্গত, ‘হুব্বা’ ছবিতে মোশাররফ ছাড়াও অভিনয় করেছেন ইন্দ্রনীল সেনগুপ্ত, শ্রাবণী দাস, সৌমিক হালদার প্রমুখ।

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকীতে নুহাশ পল্লীতে মিলাদ, দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়। বৃষ্টির মধ্যেও স্বজন, ভক্ত ও শুভানুধ্যায়ীরা তাঁর কবরে শ্রদ্ধা জানান।
চিত্রনাট্য হাতে পেয়ে সংলাপের সংখ্যা গোনার চেয়ে চরিত্রের মনস্তাত্ত্বিক যাত্রা ও গভীরতাকে প্রাধান্য দেন অভিনেতা ফজলুর রহমান বাবু। তাঁর অভিনীত তেমনই একটি চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) দেশের...
যৌথ পরিবারের সুখ-দুঃখ, টানাপোড়েন আর সম্পর্কের গল্পে নির্মিত ধারাবাহিক নাটক ‘এক পাতিলের সংসার’। আগামীকাল থেকে প্রচার হতে এই নাটক পরিচালনা করেছেন শামীম জামান।  গল্প আবর্তিত হয়েছে একটি বড় যৌথ...
বিয়ের বয়স মাত্র পাঁচদিন! গত ৫ জুলাই ঘরোয়া আয়োজনে প্রেমিকা গৌরীর স্প্র্যাটের সঙ্গে বিয়ে সেরেছেন আমির খান। সেই বিয়ের আমেজে এবার আরও এক সুখবর ভাগ করে নিলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। অস্ট্রেলিয়া থেকে...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর