‘প্রিয়তমা’ ইধিকাকে উপহার দিলেন শাকিব

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩, ০৬:৫৬ পিএম

ভারতের আসামে পরপর দুটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল ঢালিউড সুপারস্টার শাকিব খানের। একটি পণ্ড হলেও অপরটিতে তাঁর সঙ্গে মঞ্চে ছিলেন টলিউড নায়িকা ইধিকা পাল। ‌‘প্রিয়তমা’ ছবির অনস্ক্রিন রসায়নের পর মঞ্চেও রোমান্টিক মুডে ছিলেন তাঁরা। এমনকি শাকিব প্রিয়তমাকে দিয়েছেন উপহারও। 

শুক্রবার (২৯ ডিসেম্বর) তাঁরা অংশ নিয়েছেন আসামের ওয়েস্ট গোয়ালপাড়া কলেজ প্রাঙ্গণের একটি সাংস্কৃতিকসন্ধ্যায়। শীত উপেক্ষা করে শাকিবকে একনজর দেখতে সেখানে ভিড় জমায় অসংখ্য মানুষ। অনুষ্ঠানজুড়ে ‘সোয়্যাগ’, ‘নাম্বার ওয়ান শাকিব খান’, ‘কথা আছে’ ও ‘ষোলোআনা’সহ শাকিব অভিনীত বেশ কিছু সিনেমার গানে মঞ্চ মাতাতে দেখা যায় তাঁদের। দলীয় নাচ পরিবেশনা করেন তাঁরা। অনুষ্ঠান শেষে ছোট্ট একটি উপহারেও ইধিকাকে চমকে দেন শাকিব।

হিপহপ লুকে হাজির হয়েছিলেন শাকিব। ছবি: ফেসবুক থেকে নেওয়া

পারফর্ম শেষে মাইক্রোফোন হাতে শাকিব বলেন, ‌‘এতদিন তো এই গানগুলোর সঙ্গে আমি একাই পারফর্ম করেছি, আজ ইধিকাও পারফর্ম করল। কেমন লেগেছে?’ শাকিবের এই কথায় প্রতিধ্বনি ওঠে চারপাশে।

ইধিকা বলেন, ‘এতদিন ধরে আমিও এই গানগুলো তোমাকে টিভিতে পারফর্ম করতে দেখেছি। এবার নিজেও পারফর্ম করলাম। ধন্যবাদ তোমাকে।’

‘এত সুন্দর পারফর্ম করলে কিছু তোমাকে তো গিফট দিতে হয়। ছোট্ট করে দিব কিছু?’—একটু মজা করে বললেন শাকিব। ততক্ষণে দর্শকের মাঝে হইহই রব উঠেছে। অবশেষে উপহারটি দিয়েই দিলেন শাকিব। ‘প্রিয়তমা’র হাত ধরে খালি গলায় সুপারস্টার গাইলেন, ‘যত কথা রাখা ছিল এই মনে জমা/ তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা।’ তাতে সুর ধরেন ইধিকাও।
 
ইধিকা ছিলেন সাদা টপ-জিন্সে। ছবি: ফেসবুক থেকে নেওয়া

অনুষ্ঠানে ইধিকার পরনে ছিল সাদা জিন্স-টপস, গায়ে জড়ানো সাদা জ্যাকেট। অন্যদিকে, শাকিব হাজির হয়েছিলেন ব্যতিক্রমী লুকে। কার্গো প্যান্ট আর ঢিলেঢালা জ্যাকেটে পুরোই হিপহপ ছিলেন তিনি।

প্রসঙ্গত, ‘ও প্রিয়তমা’ গানটি মূলত শাকিব-ইধিকা অভিনীত হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’ সিনেমার টাইটেল সংগীত। আকাশ সেনের সুরে  যেটি গেয়েছিলেন বালাম ও কোনাল। গীতিকার আসিফ ইকবাল।

মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে পুলিশের এই প্রতিবেদনের সঙ্গে একমত নন মামলার বাদী ফ্যাশন ডিজাইনার...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর