ঈদে ‘তুফান’ আসছে, ঘোষণা দিলেন শাকিব 

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৩, ১১:৩৭ পিএম

রোজার ঈদে পর্দায় শাকিব খান আসবেন ‘রাজকুমার’র ভূমিকায় আর কোরবানির ঈদে তিনি আসছেন ‘তুফান’ হয়ে। রায়হান রাফীর পরিচালনায় ‘তুফান’ ছবিটির আনুষ্ঠানিক ঘোষণাটা ঢালিউডের এ শীর্ষ নায়ক দিলেন আজ (১১ ডিসেম্বর)।

চলচ্চিত্রটি নির্মাণ হচ্ছে দুই বাংলার যৌথ প্রযোজনায়। দেশের আলফা আই, চরকি ও ভারতীয় প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ ফিল্মস বড় ক্যানভাসে নির্মাণ করছে এটি।

তুফান’র পোস্টার। ছবি: টিম তুফান আজ সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত মহরতে এটি নিয়ে কথা বলেন প্রযোজনা প্রতিষ্ঠানগুলো, পরিচালক রাফী ও চিত্রনায়ক শাকিব খান।

শাকিব বলেন, ‘‘দুই বাংলার ও তিনটি বড় প্রযোজনা প্রতিষ্ঠানের হয়ে এমন কাজে যুক্ত হতে পেরে খুব ভালো লাগছে। আশা করি, ঈদুল আজহায় দর্শকরা এই ধরনের ‘তুফান’ খুব উপভোগ করবেন। আসলে সবাই মিলে কাজ না করলে বাংলা সিনেমাকে নিয়ে খুব বেশি দূর যাওয়া যাবে না। তাই আমরা সবাই এবার একসঙ্গে হয়েছি, বাংলা সিনেমাকে যেন একটা অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া যায়। দেখবেন বলিউড ও দক্ষিণের শিল্পীরা এখন একসঙ্গে কাজ করছে। আমাদের বাংলা ছবির ক্ষেত্রেও তেমনই হওয়া সময়ের দাবি। কবে আমার একটা সিনেমা ১০০ কোটির ক্লাবে যাবে, সেদিকেই তাকিয়ে আছি।’’

রায়হান রাফী বলেন, ‘‘'সুড়ঙ্গ’ ছবি যখন ব্লকবাস্টার হলো তখন চরকি ও আলফা আইকে বলি যে আমার স্বপ্নটা এখন আরেকটু বড় হয়েছে। তখন তারা জানালেন এর চেয়েও বড় স্বপ্ন নিয়ে পরিকল্পনা তাদের। এই ধারাবাহিকতায়ই এই সিনেমা। আমার সঙ্গে যেহেতু একজন সুপারস্টার ও কলকাতা-ঢাকার শীর্ষ প্রযোজনা হাউজগুলো রয়েছে, তাই এমন একটা সিনেমা বানাতে চাই যা হবে বাংলা চলচ্চিত্রে ইতিহাস।'' 

এক ফ্রেমে তুফান টিম। ছবি: রাব্বানী রাব্বি অন্যদিকে, রোজার ঈদে ছবি ‘রাজকুমার’র বাংলাদেশে শুটিং শুরু হচ্ছে আগামীকাল। এটি পরিচালনা করছেন হিমেল আশরাফ। ছবিতে নায়িকা আমেরিকান অভিনেত্রী কোর্টনি কফি।

দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শিত হচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। সম্প্রতি এই সিনেমা দুটি আর প্রদর্শন না করার সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে...
সমকালীন ঢাকাকে পটভূমি করে নির্মিত দ্য ডিফিকাল্ট ব্রাইড’র গল্প আবর্তিত হয়েছে জাইনীন নামের এক তরুণীকে ঘিরে, যে কিনা বিয়ের প্রস্তুতি ও সৌন্দর্যচর্চার নানা আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে যেতে গিয়ে আবিষ্কার...
বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক। আজ তাঁকে হারানোর ৯ বছর পূর্ণ হলো। ২০১৭ সালের এই দিনে চিরঘুমের দেশে পাড়ি দেন অভিনেতা। আজ মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তাঁকে স্মরণ...
ফ্রান্সের রাজধানী প্যারিসের কিছু অংশ ও অন্যান্য শহরে কারফিউ জারি করা হয়েছে। প্লেস দ্য লা রিপাবলিক ও লে আলের আশপাশে মঙ্গলবার সকাল পর্যন্ত এই নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়। এদিকে, এটি আর গণতান্ত্রিক...
পাকিস্তানে মানসিক স্বাস্থ্য নিয়ে প্রথমবার জাতীয় পর্যায়ে জরিপ পরিচালিত হয়েছে। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পরিচালিত এই গবেষণায় ৪টি প্রদেশের প্রায় ১৮ হাজার প্রাপ্তবয়স্ক ব্যক্তি অংশ নেন। এতে ওঠে এসেছে...
হুতি বিদ্রোহীদের হামলা থেকে রক্ষায় সৌদি আরবকে আর,এ,এফ টাইফুন যুদ্ধবিমান দিচ্ছে যুক্তরাজ্য। সৌদি আরবের গুরুত্বপূর্ণ শহর ও অবকাঠামোর নিরাপত্তা জোরদারে এই প্রতিশ্রুতি দিয়েছে ব্রিটিশ প্রতিরক্ষা...
যুক্তরাষ্ট্রে উদ্বেগজনক হারে বেড়েছে বন্দুক হামলা। গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের তুলনায় এবছর হামলা বেড়েছে ৮ শতাংশ। এবছর মোট ৩৬৫টি হামলার সাক্ষী হয়েছে যুক্তরাষ্ট্র। নিহতের সংখ্যা...
লোডিং...

এলাকার খবর