ভোটে জিতে অশ্রুসিক্ত ফেরদৌস

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১১:১৭ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়েছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। তিনি ঢাকা-১০ আসনের আওয়ামী লীগের প্রার্থী ছিলেন। 

বেসরকারিভাবে ফল ঘোষণার পর বেশ আবেগাপ্লুত হয়ে পড়েন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই তারকা।

প্রাথমিক প্রতিক্রিয়ায় স্মরণ করেন তার প্রয়াত বাবা ও শ্বশুরকে। এসময় অশ্রুসিক্ত হয়ে পড়েন এই জয়ী প্রতিযোগী।

জয়ের প্রতিক্রিয়া তিনি বলেন, ‘বাবাকে খুব মিস করছি। আমার শ্বশুর থাকলেও খুব খুশি হতেন। তিনিও একজন সংসদ সদস্য ছিলেন। যিনি আমার অনুপ্রেরণা ছিলেন। কীভাবে মানুষকে ভালোবাসা যায়, তার কাছ থেকে শিখেছি। কীভাবে সাধারণ মানুষ হয়েও অসাধারণভাবে ভালোবাসা যায়, সেটাও জেনেছি। গণমানুষের নেত্রী শেখ হাসিনাকে দেখেছি। তাদের কাছ থেকে শেখার চেষ্টা করেছি।’

এসময় ফেরদৌসের পাশে ছিলেন তার স্ত্রী তানিয়া রেজা। চিত্রনায়ক আরো বলেন, ‘আমার স্ত্রী, দুই মেয়ে, স্বজন ও বন্ধু-বান্ধব যারা আছেন তারা খুব খুশি হয়েছেন। এমন একটা আনন্দ যা বলে বোঝানো যাবে না। এটা একা ভাগাভাগি করা সম্ভব না। আশেপাশের মানুষ, বন্ধু-বান্ধব এসেছেন, আমার খুবই ভালো লাগছে।’

পাশাপাশি তিনি নিজের দায়িত্ব নিয়েও কথা বলেন। কৃতজ্ঞতা প্রকাশ করেন কর্মী ও সাধারণ মানুষের প্রতি। ফেরদৌসের ভাষ্য, ‘এই ফুলের মালা আমার দায়িত্ব আরো বাড়িয়েছে। আমি সেবক হতে চেয়েছিলাম, সেবা করব। মানসিকভাবে প্রস্তুত ছিলাম সেবার করার, করেছিও। জনগণ মালা পরিয়ে দিয়েছে, এখন নিশ্চিত হয়ে তাদের পাশে দাঁড়াব। আমি নেতাকর্মীদের প্রতি ভীষণ কৃতজ্ঞ। তারা ছাড়া এ জয় কোনোভাবেই সম্ভব ছিল না।’

প্রচারণায় সময়ে নায়ক ফেরদৌস। ছবি ফেসবুক থেকে নেওয়ানায়ক ফেরদৌস  ঢাকা-১০কে দশে দশ করার প্রত্যয় আগেই জানিয়েছিলেন। সেভাবে কাজ করবেন বলে জানালেন।

দীর্ঘদিন ধরেই আত্মগোপনে রয়েছেন ঢালিউডের জনপ্রিয় নায়ক ও সদ্য বিদায়ী সরকারের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ। রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর অন্যান্য অনেক সাবেক এমপির মতো তিনিও আড়ালে চলে গেছেন। এই সময়টায়...
পটপরিবর্তনের এক মাস
৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর একের পর এক হয়েছে মামলা। এতে বাদ যায়নি  বিনোদন অঙ্গনের তারকাদের নাম। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আছেন তারা। আবার এমন কয়েকজন রাজনীতিতে...
চিত্রনায়ক ও ঢাকা-১০ আসনের সাবেক সংসদ সদস্য ফেরদৌস আহমেদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। রাজধানীর আদাবরে গার্মেন্টসকর্মী রুবেল হত্যায় এটি করেন মৃতের বাবা রফিকুল ইসলাম।ফেরদৌসকে মামলার ৫৫...
শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে চলে যাওয়ার পর আওয়ামী লীগ সরকারের শীর্ষ সারির নেতা-কর্মীরা গা ঢাকা দিয়েছেন। তেমনভাবে খোঁজ পাওয়া যাচ্ছে না অভিনেতা ফেরদৌস আহমেদেরও। সংসদের যাওয়ার সাত মাসের মাথায়...
আফগানিস্তানে যেকোনো ধরণের বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে। এ বিষয়ে সম্প্রতি একটি আইন পাস হয়েছে দেশটিতে। ইসলামিক আইনে বিক্ষোভের কোনো স্থান নেই উল্লেখ করে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের জাতীয়তাবাদের পরিচয় আমরা একাত্ব। সবার আগে বাংলাদেশি, এরপর ধর্মীয় পরিচয় পরে। ধর্মীয় পরিচয়ে নয় সংখ্যালঘু পরিচয়ে। ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার দর্শনে...
ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় আতঙ্কিত স্থানীয়রা। জোয়ারের সময় নোনা পানিতে প্লাবিত হচ্ছে লোকালয়, নষ্ট হচ্ছে ফসলি জমি। বাঁধের কাজ শেষ না হওয়ার জন্য...
ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র সঠিক পথেই অগ্রসর হচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারণ ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে বিরত রাখতে সফল হয়েছে তার প্রশাসন। সিবিএন নিউজকে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর