ঢাকা-১০ প্রকৃত অর্থেই দশে দশ করে তুলব: ফেরদৌস

আপডেট : ১০ জানুয়ারি ২০২৪, ১১:৪০ এএম

জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েই চমক দেখিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক ফেরদৌস আহমেদ। আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে ঢাকা-১০ আসনে নির্বাচিত হয়েছেন তিনি। এই ধারাবাহিকতায় আজ বুধবার সকালে শেরেবাংলা নগরের সংসদ ভবনে শপথ নিয়েছেন। 

এদিন নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করিয়েছেন চলতি একাদশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

শপথ পাঠ শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ফেরদৌস বলেন, ‘আমার ওপর যে বিশ্বাস-আস্থা দল ও ভোটারসহ এলাকাবাসী রেখেছেন তার প্রতিদান যেন দিতে পারি। কোনো কাজ বিঘ্নিত না হয় সে চেষ্টাই করে যাবো।’ 

ফেরদৌস আরও বলেন, ‘‘মাননীয় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই, আমাকে বিশ্বাস করে ঢাকা-১০’র মতো এ রকম একটি আসন দেওয়ার জন্য। সর্বস্তরের জনগণকে ধন্যবাদ, যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আজকে শপথ নিলাম, সংসদের যে পবিত্রতা সেটা আমার জীবন দিয়ে হলেও রক্ষা করব। আর যে ব্রত নিয়ে এসেছি (মানুষের সেবা ও কল্যাণে কাজ করা), সেটা সততার সাথে শতভাগ পূরণ করার চেষ্টা করব। ঢাকা-১০কে আমি প্রকৃত অর্থেই দশে দশ করে তুলব।’’

এ সময় ঢাকা-১০’র আওয়ামী লীগ নেতা-কর্মী ও বিশেষ করে ব্যারিস্টার তাপসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ফেরদৌস আহমেদ।

প্রসঙ্গত, প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন ফেরদৌস আহমেদ। ঢাকা-১০ আসনে নৌকা প্রতীকে লড়েছেন তিনি। ৩ লাখ ২৪ হাজার ৯৩৯ ভোটারের মধ্যে ভোট পেয়েছেন ৬৫ হাজার ৮৯৮। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে হাজি মো. শাহজাহান পেয়েছেন ২২ হাজার ৫৭ ভোট।

ভারতের রাজধানী দিল্লির রাজপথ রবিবার উত্তাল হয়ে ওঠে নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ ও শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবিতে আয়োজিত ‘চলো সংসদ’ কর্মসূচিকে কেন্দ্র করে। হাজার হাজার শিক্ষার্থীর...
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ভক্ত ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। বিশ্বকাপের সময়ে মেসি ও তাঁর দলের সমর্থনে ভেসেছেন উচ্ছ্বাসে, ফাইনালে পরাজয়েও বিষাদে ঢেকেছে তাঁর মন। এবার সেই জায়েদ...
ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে মুম্বাইয়ের চৈত্যভূমিতে কয়েকজন একত্রিত হয়েছিলেন। সেখান থেকেই ফাহাদকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে পুলিশের হামলায় কয়েকজন আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে।...
বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনাকে উড়িয়ে দিয়ে বিশ্বসেরার মুকুট জিতল স্পেন। তবে প্রিয় দলের এমন ভরাডুবিতে নীল-আকাশি সমর্থকদের মনে যেন এক টুকরো মেঘ জমেছে! এদিকে, আর্জেন্টিনা ১-০ গোলে হেরে যাওয়ার ফলে আপাতত...
দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার থেকে উত্তর-পূর্বাঞ্চলেও হতে পারে বৃষ্টি। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, সুরমা, কুশিয়ারা,...
জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গত ফেব্রুয়ারিতে অর্থনৈতিক কর্মকাণ্ডে যে ধীরগতি তৈরি হয়েছিল, তার প্রভাব পড়েছে দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধিতে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস)...
টানা চার অর্থবছরেও দেশের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে পারেনি সরকার। অর্থনীতিবিদদের মতে, পণ্য সরবরাহ ব্যবস্থা ও বাজার ব্যবস্থাপনায় বড় ধরনের দুর্বলতা থাকায় শুধু নীতি সুদহার বৃদ্ধি বা কর কাঠামোর...
টানা কয়েক দিনের ভারী বর্ষণে দেশের বিভিন্ন জেলার মরিচের ক্ষেত পানিতে তলিয়ে যাওয়ায় উৎপাদন ব্যাহত হয়েছে। এর প্রভাব পড়েছে রাজধানীর বাজারে। সরবরাহ কমে যাওয়ায় কাঁচা মরিচের দাম এক মাসের ব্যবধানে প্রায়...
লোডিং...

এলাকার খবর