শাকিব এবার ‘গডফাদার’

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৪, ০৪:১৮ পিএম

গত বছরের শেষদিকে ‘সুড়ঙ্গ’খ্যাত নির্মাতা রায়হান রাফির ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন সুপারস্টার শাকিব খান। তাঁকে নিয়ে তিনি ‘তুফান’ নামের একটি সিনেমা পরিচালনা করছেন। যেখানে ‘গডফাদার’ চরিত্রে থাকছেন ঢালিউড কিং। ইতিমধ্যে শুরু হয়েছে প্রি-প্রোডাকশন। 

সম্প্রতি এসকে ফিল্মসের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। যেখানে নির্মাতা তাঁর তুফান ছবির বিভিন্ন বিষয় তুলে ধরেছেন।

রায়হান রাফি বলেন, ‘শাকিব খান চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন। আমি অনেক দিন থেকে এই সিনেমার প্রস্তুতি নিচ্ছি। প্রায় চার মাস থেকে প্রি-প্রোডাকশনের কাজ চলছে।’ 

রায়হান রাফির সঙ্গে শাকিব। ছবি: সংগৃহীত

শাকিবকে নিয়ে সিনেমাটি নির্মাণের বিষয়ে এ নির্মাতা বলেন, ‘তুফানের মতো সিনেমা বাংলাদেশে আগে কখনও হয়নি। এটি একটি অ্যাকশন ফিল্ম। একজন গডফাদারের গল্প। সুপারস্টারকে নিয়ে গ্যাংস্টার ছবি বানানোর ইচ্ছা ছিল আমার। কেজিএফ, পুষ্পার মতো সিনেমা। বাংলাদেশে গ্যাংস্টার সিনেমা বানানোর মতো একজনই আছেন, তিনি শাকিব খান। আর সে কারণেই তাঁকে নিয়ে এ সিনেমায় কাজ করা।’  

বর্তমানে ভারতের হায়দরাবাদে রামুজি ফিল্ম সিটিতে চলছে ছবিটির সেট নির্মাণের কাজ। নব্বই দশকের বাড়িঘর, গাড়ি ও অন্যান্য স্থাপনায় সাজানো হচ্ছে লোকেশন। চলতি বছর ঈদুল আজহায় সিনেমাটি মুক্তির কথা রয়েছে। বাংলাদেশের চরকি ও আলফা আইয়ের সঙ্গে যৌথভাবে এটি প্রযোজনা করছে ভারতের প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ।

চার বছরের অপেক্ষার অবসান। আজ বিশ্ব ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত লড়াই—বিশ্বকাপের ফাইনাল। একদিকে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, অন্যদিকে ইউরোপের পরাশক্তি স্পেন। নব্বই মিনিট, কিংবা তারও বেশি...
রবিবার (১৯ জুলাই) একই দিনে চার গুণী ব্যক্তিত্বকে স্মরণ ও শুভেচ্ছা জানাতে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে চ্যানেল আই। এদিন প্রয়াত কথাসাহিত্যিক, নাট্যকার ও নির্মাতা হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস।...
একসময় ‘কুচ কুচ হোতা হ্যায়’ সিনেমায় ছোট্ট অঞ্জলি চরিত্রে অভিনয় করে দর্শকের হৃদয় জয় করেছিলেন সানা সাঈদ। ১৯৯৮ সালে মুক্তি পাওয়া শাহরুখ খান ও কাজল অভিনীত সেই সিনেমার শিশুশিল্পী এবার প্রকাশ...
ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় মুখ জেনিফার উইনগেটকে ঘিরে ফের জোরালো হয়েছে বিয়ের গুঞ্জন। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের দাবি, গত ১৬ জুলাই লন্ডনে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে দীর্ঘদিনের সঙ্গী উইলিয়াম ইসমাইলের সঙ্গে...
অবশেষে লুইস দে লা ফুয়েন্তের হাত ধরে ১৬ বছর পর আরেকবার বিশ্বজয়ের খুব কাছে চলে গিয়েছে ব্রাজিল। তবে স্পেনের দ্বিতীয় বিশ্বকাপ জয়ের পথে একমাত্র বাধা এখন আর্জেন্টিনা। নিউজার্সির মেটলাইফে আজ রাত ১টায় সেই...
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৬৯৩ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ৯৫ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৭৮৮ শিশুর মৃত্যু...
বিশ্বকাপ ফাইনাল ম্যাচ মানেই জমজমাট প্রতিদ্বন্দ্বিতা। তবে আর্জেন্টিনা-স্পেনের এবারের ফাইনাল শুধু মাঠের লড়াই নয়, গড়েছে নতুন বাণিজ্যিক রেকর্ডও। টিকিটের আকাশছোঁয়া দামে এটি এখন ক্রীড়া ইতিহাসের...
ভারী বৃষ্টিতে রেললাইন ডুবে যাওয়ায় গত ৭ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ ছিল। ফলে এই রুটে অগ্রিম কেটে রাখা ১১ হাজার ৩৩৭টি টিকেট ফেরত নিতে হয়েছে রেল...
লোডিং...

এলাকার খবর