বুবলী যেখানে, শাকিব সেখানে

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৩, ০১:৩৮ পিএম

চলতি বছর নানা কারণেই ঘুরেফিরে আলোচনায় ছিলেন শাকিব খান ও তাঁর প্রাক্তন শবনম বুবলী। ২০২৩ সালের শেষদিকে এসে আরও একবার শিরোনামে উঠে এলেন তাঁরা। জানা গেছে—বুবলী যেখানে, শাকিবও সেখানে। মানে শিগগিরই দুজনে উড়াল দিচ্ছেন বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের আসাম রাজ্যে। 

সেখানকার একটি সাংস্কৃতিক আয়োজনে অংশ নিতে যাচ্ছেন ঢাকাই চিত্রনায়িকা শবনম বুবলী। তাঁর সঙ্গে যুক্ত হচ্ছেন চিত্রনায়ক নিরব হোসেন। আগামী ২৮ ডিসেম্বর আসামের দক্ষিণ শালমারা জেলার পিপলবাড়ীতে এনএইচ এন্টারটেইনমেন্টের আয়োজনে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন ঢালিউডের এই তারকা জুটি।

নিরব ও বুবলী। ছবি: সংগৃহীত

গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন নিরব নিজেই। তিনি বললেন, ‘প্রথমবার আসাম যাচ্ছি, সঙ্গে বুবলী থাকবে। ফেসবুক ইউটিউবে ঢুকলে দেখতে পাই সেখান থেকে মানুষ ভালোবাসা প্রকাশ করে। প্রথমবারের মতো তাদের কাছাকাছি যাওয়ার সুযোগ হতে যাচ্ছে। আশা করছি, সামনাসামনি যাওয়ার অভিজ্ঞতা দারুণ হবে।’

এদিকে, আসামে ভক্তদের দেখা দেবেন ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান। তাঁর সঙ্গে থাকছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। ‘প্রিয়তমা’ ছবির এই দুই তারকাও সেখানকার দুটি শো’তে অংশ নেবেন।

জানা গেছে, আগামী ২৮ ও ২৯ ডিসেম্বর আসামের পশ্চিম খাগড়াবাড়িতে ও ওয়েস্ট গোয়াপাড়া কলেজ প্রাঙ্গণে দুটি শো করছেন শাকিব খান। সেখানকার ভক্তদের উদ্দেশে এক ভিডিও বার্তায় এই সুপারস্টার বলেন, ‘হ্যালো ফ্রেন্ডস, আমি আসছি আগামী ২৮ ও ২৯ ডিসেম্বর। দেখা হচ্ছে।’

প্রিয়তমা সিনেমায় শাকিব-বুবলী। ছবি: ফেসবুক থেকে নেওয়া

ভিডিও বার্তা পেয়ে এরইমধ্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আসামের শাকিব-ভক্তরা। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে ইধিকা পালের সঙ্গে শাকিব খানের ওই অনুষ্ঠানের বেশ কিছু ব্যানার শেয়ার করেছেন তাঁরা। 

প্রসঙ্গত, দীর্ঘদিন গোপন থাকলেও গত বছর সন্তানের ছবি শেয়ার করে বুবলী জানান, ২০১৮ সালের ২০ জুলাই শাকিবের সঙ্গে বিয়ে হয় তাঁর। আর সন্তান শেহজাদ খান বীরের জন্ম হয়েছে ২০২০ সালের ২১ মার্চ। এর আগে চিত্রনায়িকা অপু বিশ্বাসকে বিয়ে করেন শাকিব। ২০১৭ সালের এপ্রিলে একটি বেসরকারি টেলিভিশনে উপস্থিত হয়ে শাকিবের সঙ্গে নিজের গোপন বিয়ের খবর জানান অপু। তাঁদের সন্তান আব্রাহাম খান জয়। যদিও দুই স্ত্রী এখন প্রাক্তন, দুজনের সঙ্গেই দূরত্ব বেড়েছে শাকিবের।

ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে আলোচনার জন্ম দেওয়া মেগাস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘রকস্টার’ এবার মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। আগামী ২২ জুলাই রাত ১২টা (২৩ জুলাই থেকে) সিনেমাটি...
বিরতির পর আবারও অভিনয়ে ফিরছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। মাতৃত্বের কারণে বেশ কিছুদিন ক্যামেরার বাইরে ছিলেন তিনি।  ১১ মে কন্যাসন্তানের জন্মের পর জনসমক্ষে খুব একটা দেখা যায়নি এই...
ঢালিউড সুপারস্টার শাকিব খান আবারও পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রে। বৃহস্পতিবার রাতে দেশ ছাড়েন তিনি। জানা গেছে, এবারের সফরে ফিফা বিশ্বকাপ ফাইনাল ম্যাচ মাঠে বসে উপভোগ করারও ইচ্ছা রয়েছে এই...
থাইল্যান্ডে চলছে শাকিব খান অভিনীত আলোচিত সিনেমা ‘সোলজার’-এর শেষ ধাপের শুটিং। প্রায় এক সপ্তাহ ধরে সেখানে শুটিং করছেন ছবির শিল্পী ও কলাকুশলীরা।  সাকিব ফাহাদ পরিচালিত সিনেমাটিতে...
অবৈধভাবে ইতালিতে যাওয়ার পথে লিবিয়া থেকে শরীয়পুরের এক যুবক নিখোঁজ হয়েছেন। ৩ মাস ধরে তাঁর কোনো খোঁজ পাচ্ছে না পরিবার। এর আগে লিবিয়ার এক বন্দিশালা থেকে তাঁর মুক্তির জন্য নেওয়া হয় ২৫ লাখ টাকা। নিখোঁজ...
অবশেষে বিশ্বকাপ ফাইনালে হাফটাইম শো নিয়ে বিতর্কের বিষয়ে মুখ খুলল ফিফা। রোববার বিশ্বকাপ ফাইনাল ম্যাচের বিরতির সময় হবে ১৭ মিনিট।
নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা গ্রামে পাওনা টাকা চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে আলিনুর ফকির (৩০) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে...
বহুল প্রতীক্ষিত ফুটবল বিশ্বকাপের ফাইনাল আজ রাত ১টায়। শিরোপা লড়াইয়ে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে ইউরো চ্যাম্পিয়ন স্পেন। বিশ্ব মঞ্চে এর আগে দুই দল একবারই লড়েছিল। ৬০ বছর পর বিশ্বকাপে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর