এখন কেমন আছেন ফারুকী?

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪, ১২:৪৭ পিএম

হাসপাতালে চিকিৎসাধীন জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। সোমবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে এনজিওগ্রাম করে চিকিৎসক ফারুকীর ব্রেইন স্ট্রোকের কথা জানান। পরে তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) পর্যবেক্ষণে রাখা হয়। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন জনপ্রিয় কথাসাহিত্যিক ও সাংবাদিক আনিসুল হক। 

আজ সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, ‌‘মোস্তফা সরয়ার ফারুকীর অবস্থা স্থিতিশীল। আস্তে আস্তে সেরে উঠবেন বলে ডাক্তার আশা করছেন। ইন্টারভেনশন লাগবে না! দোয়া করবেন। কাল সন্ধ্যায় মাইল্ড স্ট্রোক হলে তিশা তাঁকে হাসপাতালে ভর্তি করান। আইসিইউতে আছেন। ভিজিটর ইজ নট অ্যালাউড।’

এদিকে, ফারুকীর সহকারী পরিচালক শুভ দাস ইনডিপেনডেন্ট ডিজিটালকে জানিয়েছেন, আজ সকালে ফারুকীর এনজিওগ্রাম করা হয়েছে। রিপোর্ট ভালো এসেছে।

প্রসঙ্গত, মোস্তফা সরয়ার ফারুকীর অসংখ্য নাটক-চলচ্চিত্রের চিত্রনাট্যকার আনিসুল হক। নির্মাতার ‘মেড ইন বাংলাদেশ’, ‘ব্যাচেলর’ ও ‘টেলিভিশন’ ছবির চিত্রনাট্য করেছেন তিনি। এ ছাড়া ফারুকী পরিচালিত নাটকের মধ্যে ‘করিমন বেওয়া’, ‘চড়ুইবাতি’, ‘৬৯’সহ অসংখ্য নাটক তাঁর লেখা।

নানা ধরনের চরিত্রে অভিনয়ের মধ্যদিয়ে নিজেকে ভিন্ন মাত্রায় নিয়ে গেছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। নাটকের কাজ কমিয়ে দিয়ে এখন ওটিটি দুনিয়াতেই বেশি ব্যস্ত তিনি। গতকাল ছিল এ অভিনেতার কন্যা আনায়ার প্রথম...
কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) নির্মিত ভুয়া বা বানোয়াট কনটেন্ট নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে সামাজিকমাধ্যমের এক পোস্টে এআই কনটেন্ট ও এর...
একই মঞ্চে পারফর্ম করতে চলেছে দেশের জনপ্রিয় পাঁচ ব্যান্ড—নগরবাউল, আর্ক, ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য। আগামী ২৩ অক্টোবর ঢাকার যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় অনুষ্ঠিত হবে ‘রক অ্যান রিদম ৫.০ : নো...
বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর