সাধারণ সম্পাদক পদে নিপুন, সভাপতি কাঞ্চন নাকি শাকিব?

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৫৯ পিএম

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৫ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হবে চলতি বছরের ১৯ এপ্রিল। সময় যতই এগিয়ে আসছে, ততই বাড়ছে উৎসাহ-উন্মাদনা। ইতিমধ্যে নির্বাচন ঘিরে অনেক তারকাই প্রস্তুতি সেরে ফেলেছেন। ব্যতিক্রম নন বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক চিত্রনায়িকা নিপুন আক্তারও। নির্বাচনী প্যানেল গঠনে ব্যস্ত সময় পার করছেন তিনি। এবারও ভোটের মাঠে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হতে যাচ্ছেন ‘সাজঘর’খ্যাত এই চিত্রনায়িকা।  

সম্প্রতি দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন ফরম কিনেছেন নিপুন। যে কারণে শিল্পী সমিতির নির্বাচনে তিনি থাকছেন কি-না এ নিয়ে ভক্তদের মনে প্রশ্ন উঁকি দিয়েছিল। সেই আশঙ্কা উড়িয়ে এবার মিলল স্বস্তির খবর। ইনডিপেনডেন্ট ডিজিটালের সঙ্গে কথা হলে নিপুন জানালেন, ‌এবারও সাধারণ সম্পাদক পদে লড়ছেন তিনি। তবে তাঁর প্যানেলে সভাপতি পদে আসছে নতুন মুখ। প্রার্থী হচ্ছেন না বিদায়ী কমিটির সভাপতি ইলিয়াস কাঞ্চন।

নিপুন বললেন, ‌‘সাধারণ সম্পাদক পদে আমি থাকছি। তবে ইলিয়াস কাঞ্চন ভাই এবার প্রার্থী হচ্ছেন না। সভাপতি পদে নতুন কেউ আসছেন।’

জানা গেছে, নীতিমালা অনুযায়ী এরই মধ্যে নির্বাচন কমিশনের হাতে সমিতির দায়িত্বভার হস্তান্তর করেছে ইলিয়াস-নিপুন কমিটি। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) এক সাধারণ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

এদিকে, গত নির্বাচনে নিপুনের প্যানেলে ঢালিউড সুপারস্টার শাকিব খানকে দেখা যাবে বলে শোনা গিয়েছিল। এবারও তেমনই গুঞ্জন উঠেছে, তবে এখনও কোনো কিছু চূড়ান্ত নয়।

নতুন মুখ হিসেবে সভাপতি প্রার্থী কে হচ্ছেন জানতে চাইলে নিপুন বললেন, ‘এখনও আমরা কোনো কিছু চূড়ান্ত করিনি। খুব শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সবাইকে জানিয়ে দেওয়া হবে।’

এর আগে শিল্পী সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন শাকিব। ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত টানা তিনবার তিনি সভাপতি পদে নির্বাচিত হয়েছিলেন।

অন্যদিকে, এবারের নির্বাচনে আরেকটি প্যানেলে থাকছেন ডিপজল ও মিশা সওদাগর। তবে কে কোন পদের জন্য লড়বে তা এখনও চূড়ান্ত নয়। শিগগিরই এ বিষয়ে ঘোষণা দিবেন তাঁরা।   

উল্লেখ্য, ২০২৪-২৫ মেয়াদের নির্বাচনে প্রধান কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন খোরশেদ আলম খসরু। তাঁর সঙ্গে সহযোগী হিসেবে রয়েছেন এ জে রানা ও মোহাম্মদ নিশাদ। আপিল বিভাগের প্রধান হিসেবে থাকছেন শামসুল আলম। তিন সদস্যের এই বোর্ডে আরও রয়েছেন ক্যামেরাম্যান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মজনু ও নির্মাতা সেলিম আজম।

মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে পুলিশের এই প্রতিবেদনের সঙ্গে একমত নন মামলার বাদী ফ্যাশন ডিজাইনার...
যুক্তরাজ্যের রপ্তানি ঋণ সংস্থা ইউকে এক্সপোর্ট ফাইন্যান্স বাংলাদেশে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ২০০ কোটি পাউন্ড পর্যন্ত অর্থায়ন করবে। ঢাকা সফররত সংস্থাটির প্রতিনিধিদল বাংলাদেশে অর্থায়নে তাদের আগ্রহের...
সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে সরকারের গুরু দায়িত্ব পালন করতে চান বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খান। আগামীতে ৫টি স্তরে স্থানীয়...
বিরোধীদল অযৌক্তিক আন্দোলনে গেলে জনগণ তা প্রত্যাখান করবে বলে মনে করেন বিএনপি নেতারা। তাদের ধারাবাহিক কর্মসূচির বিপরীতে কোনো পাল্টা কর্মসূচি দেওয়ার চিন্তাও নেই সরকারি দলের। বিএনপির নেতারা বলছেন,...
ইসলামী ব্যাংকের এস আলম গ্রুপ সংশ্লিষ্ট ২৪টি কোম্পানির নামে থাকা ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ফ্রিজ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ব্যাংকটির স্পনসরড শেয়ার হোল্ডার ইসলামী ইকোনমিক রিসার্চ ব্যুরোর করা রিটের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর