ঋতুপর্ণার হাতে ‘নৌকা’ তুলে দিলেন ফেরদৌস

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৩৪ পিএম

আগামী এপ্রিলে আমেরিকার নিউইয়র্কে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে সুচিত্রা সেন আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসব-২০২৪। এ উপলক্ষে আজ জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে অংশ নেন টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা। অতিথি হিসেবে হাজির ছিলেন নায়ক-সংসদ সদস্য ফেরদৌস আহমেদও। সেখানেই ঋতুপর্ণার হাতে আওয়ামী লীগের প্রতীক ‘নৌকা’ তুলে দেন অভিনেতা।

ফেরদৌস বলেন, ‘ঋতুপর্ণার সঙ্গে আমার ২৫ বছরের পথচলা। আমি খুব কাছে থেকে দেখেছি, মানুষের পাশে থেকে তিনি কীভাবে সহযোগিতা করেন। মানুষের কল্যাণ করার জন্য একটা মানুষের মধ্যে যেসব গুণ থাকতে হয় ঋতুপর্ণার থেকে তার বেশিরভাগ আমি শিখেছি। তার ভালো কাজগুলো আমাকে অনেক বেশি প্রভাবিত করেছে। সেজন্যই হয়তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা ১০ আসনের মত গুরুত্বপূর্ণ আসনে নৌকা প্রতীক আমার হাতে তুলে দিয়েছেন। ঋতুপর্ণা এ দেশে এসেছে তাই তাকে আমাদের নৌকা দিয়ে বরণ করে নিতে চাই।’

সংবাদ সম্মেলনে ফেরদৌস-ঋতুপর্ণা। ছবি: সংগৃহীত

অভিনয় থেকে রাজনীতিতে এসেছেন ফেরদৌস। তিনি চান তাঁর দেখানো পথে ঋতুপর্ণাও চাইলে রাজনীতিতে যোগ দিতে পারেন। ফেরদৌস বলেন, ‘মানুষের সেবক হওয়ার মতো সব গুণ ঋতুপর্ণার মধ্যে আছে। আমি চাইবো তিনি যেন আমার দেখানো পথে হেটে রাজনীতিতে যোগ দেন। প্রধানমন্ত্রী যদি আমাকে এই ক্ষমতাটুকু না দিতেন তাহলে কিন্তু মানুষের কল্যাণে কাজ করতে পারতাম না। আমি চাই, ভারত সরকার এটা যেন ভালোভাবে দেখেন। তাহলে আমরা দুই বন্ধু মিলে দুই দেশের সম্পর্ক-মৈত্রী আরও দৃঢ় করতে পারবো।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উৎসব আয়োজক কমিটির উপদেষ্টা একুশ পদকপ্রাপ্ত লেখক, বিজ্ঞানী ও মুক্তিযোদ্ধা ড. নূরুন নবী ও অভিনয়শিল্পী লুতফুন নাহনি লতা, উৎসবের সমন্বয়কারী মো. আবদুল হামিদ, অনুষ্ঠান সহযোগী স্বাধীন মজুমদার ও এলি বড়ুয়া এবং ঢাকা ও কলকাতা কো-অর্ডিনেটর যথাক্রমে পিয়াল হোসেন ও শর্মিষ্ঠা ঘোষ, জুরি সদস্য জাতীয় পুরস্কারপ্রাপ্ত বাংলাদেশের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম।

দীর্ঘদিন ধরেই আত্মগোপনে রয়েছেন ঢালিউডের জনপ্রিয় নায়ক ও সদ্য বিদায়ী সরকারের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ। রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর অন্যান্য অনেক সাবেক এমপির মতো তিনিও আড়ালে চলে গেছেন। এই সময়টায়...
পটপরিবর্তনের এক মাস
৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর একের পর এক হয়েছে মামলা। এতে বাদ যায়নি  বিনোদন অঙ্গনের তারকাদের নাম। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আছেন তারা। আবার এমন কয়েকজন রাজনীতিতে...
চিত্রনায়ক ও ঢাকা-১০ আসনের সাবেক সংসদ সদস্য ফেরদৌস আহমেদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। রাজধানীর আদাবরে গার্মেন্টসকর্মী রুবেল হত্যায় এটি করেন মৃতের বাবা রফিকুল ইসলাম।ফেরদৌসকে মামলার ৫৫...
শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে চলে যাওয়ার পর আওয়ামী লীগ সরকারের শীর্ষ সারির নেতা-কর্মীরা গা ঢাকা দিয়েছেন। তেমনভাবে খোঁজ পাওয়া যাচ্ছে না অভিনেতা ফেরদৌস আহমেদেরও। সংসদের যাওয়ার সাত মাসের মাথায়...
আফগানিস্তানে যেকোনো ধরণের বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে। এ বিষয়ে সম্প্রতি একটি আইন পাস হয়েছে দেশটিতে। ইসলামিক আইনে বিক্ষোভের কোনো স্থান নেই উল্লেখ করে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের জাতীয়তাবাদের পরিচয় আমরা একাত্ব। সবার আগে বাংলাদেশি, এরপর ধর্মীয় পরিচয় পরে। ধর্মীয় পরিচয়ে নয় সংখ্যালঘু পরিচয়ে। ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার দর্শনে...
ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় আতঙ্কিত স্থানীয়রা। জোয়ারের সময় নোনা পানিতে প্লাবিত হচ্ছে লোকালয়, নষ্ট হচ্ছে ফসলি জমি। বাঁধের কাজ শেষ না হওয়ার জন্য...
ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র সঠিক পথেই অগ্রসর হচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারণ ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে বিরত রাখতে সফল হয়েছে তার প্রশাসন। সিবিএন নিউজকে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর