ঈদ বিশেষ—তারার হল স্মৃতি

মাস্কের ওপর দিয়েই আমাকে চিনে ফেলে, পেছনে দৌড়াতে থাকে: রোশান

বিনোদনের প্রধান মাধ্যম চলচ্চিত্র। ঈদ উৎসবে তাই সিনেমা হলের চৌকাঠে ভিড়টা জমে বেশি। দর্শকরা উপভোগ করেন প্রিয় তারকার কাজ। আর তারকারা? ঈদের দিনে তারাও কি ছবি দেখেন? বেশিরভাগই উত্তরটা এসেছে '‌হ্যাঁ'। তবে সাধারণ মানুষের মতো যাওয়া না হলেও তাদের অভিজ্ঞতা অন্যদের মতোই, আনন্দের, আবেগের। সেই গল্প জানা গেল রোশানের বয়ানে—

আপডেট : ১১ এপ্রিল ২০২৪, ০৫:১৮ পিএম

সত্যি বলতে ছোটবেলায় কখনও ঈদে ছবি দেখার সুযোগ হয়নি। বড়বেলাতেও নয়। কারণ ঈদে সবসময় থেকেছি গ্রামেরবাড়ি ব্রাক্ষ্মণবাড়িয়ায়। সিনেমার জন্যই ঢাকায় প্রথম থাকা হয় ঈদের সময়ে। আমার প্রথম চলচ্চিত্র ‘রক্ত’র কারণে। ২০১৬ সালে। এতটা তো আসলে নিজেকে বড় পর্দায় দেখব, এটা তো স্বপ্ন ছিল।

অনেক বেশি অপেক্ষায় ছিলাম। আমার চরিত্রটা ভীষণ ভালো লেগেছিল, তা আমি হলে বসেই টের পেয়েছিলাম। আমি মাস্ক পরে গিয়েছিলাম।

মায়া চলচ্চিত্রে রোশান ও ববি। ছবি ফেসবুক থেকে নেওয়া যদিও নতুন আমি। তারপরও কিছু মানুষ মাস্কের ওপর দিয়েই আমাকে চিনে ফেলে। এটা আমার কাছে ছিল ভীষণ আনন্দের। মূলত আমি ছবি দেখে বের হয়ে যাচ্ছিলাম। তখনই আমাকে চিনে ফেলে, আমার নাম ধরে তারা ডাকতে থাকে। এমন কি পেছন পেছন দৌড়াতে থাকে। এরপর সেলফি তুলে তাদের দৌড় থামাই।

এবারও ঈদে আসছে চলচ্চিত্র। ‘মায়া: দ্য লাভ’ নামের এ ছবিটিও দর্শকদের সঙ্গে দেখার ইচ্ছে আছে।

অনুলিখন: ওয়ালিউল বিশ্বাস

বিরতির পর আবারও অভিনয়ে ফিরছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। মাতৃত্বের কারণে বেশ কিছুদিন ক্যামেরার বাইরে ছিলেন তিনি।  ১১ মে কন্যাসন্তানের জন্মের পর জনসমক্ষে খুব একটা দেখা যায়নি এই...
ঢালিউডে সুখের হাওয়া! সুসংবাদ দিলেন জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। জানালেন, এবার শাকিব ও তাঁর কোল আলোকিত করে এসেছে এক কন্যাসন্তান। শুক্রবার (৫ জুন) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক পোস্টে...
চিত্রনায়িকা শবনম বুবলীকে ঘিরে নতুন করে মাতৃত্বের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। কোরিওগ্রাফার অ্যাডল্ফ খানের একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টকে কেন্দ্র করে এ আলোচনা শুরু হয়। সোমবার (১ জুন) বুবলীর সঙ্গে তোলা...
গত রোজার ঈদে মুক্তি পাওয়ার কথা ছিল ‘পিনিক’ সিনেমার। জাহিদ জুয়েল পরিচালিত এই ছবিতে জুটি বেঁধেছেন আদর আজাদ ও শবনম বুবলী। তবে সিনেমাটি শেষ পর্যন্ত ঈদের মুক্তির তালিকা থেকে বাদ পড়ে। এবার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর