আমেরিকায় দেখা ফেরদৌস-মৌসুমীর, বন্ধুকে কী রান্না করে খাওয়ালেন ‘প্রিয়দর্শনী’

আপডেট : ২২ এপ্রিল ২০২৪, ০৬:১৮ পিএম

অনেকদিন পর আমেরিকায় দেখা ফেরদৌস-মৌসুমীর। ছবি: ফেসবুক থেকে নেওয়া 1

ঢালিউডের জনপ্রিয় জুটি ফেরদৌস-মৌসুমী। চলচ্চিত্রের সূত্র ধরেই তাঁদের মধ্যে বন্ধুতা। পারিবারিকভাবেও সম্পর্কটা চমৎকার। এবার এই জুটির দেখা হলো সুদূর আমেরিকায়। এবং তা অনেকদিন পর। কারণ, গত অক্টোবরে নিউইয়র্কের উদ্দেশে উড়াল দিয়েছিলেন ‘প্রিয়দর্শনী’খ্যাত চিত্রনায়িকা মৌসুমী। এরইমধ্যে হয়ে গেল জাতীয় নির্বাচন। যার মাধ্যমে ঢাকা-১০ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। সম্প্রতি সুচিত্রা সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে দেশটিতে পা রেখেছেন তিনি। সেই খবর পেয়েছেন মৌসুমী। দুই বন্ধুর দেখা হওয়ার বিষয়টি হাতছাড়া করতে চাননি কেউই। মৌসুমীর আমন্ত্রণে নিউইয়র্ক সময় শনিবার (২০ এপ্রিল) সন্ধ্যায় তাঁর লং আইল্যান্ডের বাসায় অতিথি হয়েছেন ফেরদৌস। সামাজিক যোগাযোগমাধ্যমে এই আনন্দঘন মুহূর্তের বেশকিছু স্থিরচিত্র শেয়ার করে বিষয়টি জানিয়েছেন অভিনেতা নিজেই।

এদিন বন্ধুর জন্য নানা পদের রান্না করেছিলেন মৌসুমী। স্থিরচিত্রগুলোতে লক্ষ্য করে দেখা যায়, খাবার আয়োজনে ছিল খিচুড়ি, মাংস, মাছসহ অনেক কিছু। ছিল মিষ্টিজাতীয় খাবারও। খাওয়াদাওয়া আর আড্ডায় কেটে যায় তাঁদের দুই ঘণ্টার বেশি সময়। সামাজিকমাধ্যমে স্থিরচিত্রগুলো শেয়ার করে ফেরদৌস লিখেছেন, ‌‘মৌসুমী আমার প্রিয় মানুষ, প্রিয় নায়িকা, প্রিয় বন্ধু, প্রিয় সহকর্মী এবং বিভিন্ন দিক দিয়ে আমার ভীষণ কাছের একজন। অনেকদিন পর সেই মানুষটার সাথে দেখা নিউইয়র্কে। কী যে ভালো লেগেছে, কী যে অসাধারণ সময় কেটেছে লিখে বুঝাতে পারব না।’

তিনি আরও লেখেন, ‘মৌসুমী নিজ হাতে রান্না করেছে, ফাইজা (ওমর সানী-মৌসুমীর মেয়ে) এবং আন্টি পরিবেশন করেছে, তারপর গল্প ও আড্ডা, আন্টি সেই শুরুর দিকের কত কথা যে বলল।’

ফেরদৌসের জন্য নানা পদের খাবার রেঁধেছিলেন মৌসুমী। ছবি: ফেসবুক থেকে নেওয়া

মৌসুমী যখন দেশে ছিলেন, তখন নির্বাচনে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছিলেন চিত্রনায়ক ফেরদৌস। যদিও সেসময় চূড়ান্ত কিছু ছিল না। কিন্তু অবশেষে আওয়ামী লীগ থেকে ঠিকই মনোনয়ন পান তিনি এবং নির্বাচনেও জয় লাভ করেন। বলতে গেলে, ফেরদৌস এখন পুরোদস্তুর রাজনীতিবিদ। অভিনেতার এই নতুন জীবন নিয়ে অন্যদের মতো আগ্রহ মৌসুমীরও। এ বিষয়ে ফেরদৌস লিখেছেন, ‘আমার এই নতুন জীবন নিয়ে মৌসুমীর কত কথা, কত প্রশ্ন, কত যে আগ্রহ।’

শেষে অভিনেতা আরও বলেন, ‘গাড়িতে উঠে অনেক দূর এগিয়ে পিছনে ফিরে তাকিয়ে দেখি এই প্রচণ্ড শীত উপেক্ষা করে এখনও তাকিয়ে আছে। এই সম্পর্ক গুলো অটুট, এই বন্ধনগুলো দৃঢ়, এই স্মৃতিগুলো অমলিন। মৌসুমী ভালো থাকুক এটাই মন থেকে চাই।’

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই আমেরিকায় থাকছেন মৌসুমীর মেয়ে ফাইজা। মেয়েকে সময় দিতেই সেখানে রয়েছেন অভিনেত্রী। এমনকি আমেরিকায় থেকেও নতুন একটি সিনেমায় কাজ করেছেন তিনি। ‘অর্ধাঙ্গিনী’ নামের সেই ছবি পরিচালনা করেছেন সৈয়দ আর ইমন। এদিকে, ফেরদৌস বর্তমানে রাজনীতিতেই সময় দিচ্ছেন বেশি। তবে ঢালিউডের বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনেও পাওয়া যায় তাঁকে।

দীর্ঘ একদশক পর আবারও পরিচালনায় ফিরলেন জনপ্রিয় চিত্রনায়িকা আরিফা পারভীন জামান মৌসুমী। নির্মাণ করেছেন নতুন সিনেমা ‘বিচ্ছেদ বেদনা’। এরইমধ্যে তা বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি)...
এক সময়ের জনপ্রিয় ও দাপুটে চিত্রনায়িকা মৌসুমী প্রায় দুই বছর পর আবারও বড় পর্দায় ফিরছেন। সবশেষ তাকে দেখা গিয়েছিল ‘সোনার চর’ সিনেমায়। নতুন এই প্রত্যাবর্তন ঘটছে ‘কন্ট্র্যাক্ট...
তিন বছরের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন চিত্রনায়িকা মৌসুমী। নিউ জার্সিতে অসুস্থ মায়ের চিকিৎসা ও মেয়ের পড়াশোনার কারণে পরিবারকে সময় দিচ্ছেন তিনি। তবে এই দীর্ঘ সময়ের দূরত্বকে কেন্দ্র করেই...
ঢাকাই সিনেমার সোনালি সময় মানেই মৌসুমী ও শাবনূরের নাম একসঙ্গে উচ্চারিত হওয়া। একসময় রূপালি পর্দায় তাঁদের তীব্র প্রতিযোগিতা দর্শকদের মধ্যে তৈরি করেছিল আলাদা ভক্তগোষ্ঠী। তবে ক্যামেরার বাইরে এই দুই...
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন বছর বয়সী এক শিশু আহত হয়েছে। টানা বৃষ্টির মধ্যে পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ গণভোটকে অবৈধ বলেছেন। আমরা তাকে বলতে চাই, গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি সরকার,...
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। এর মাধ্যমে...
সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আজ সোমবার এক বিবৃতিতে এই নৌ অবরোধের কথা জানিয়েছেন ইরান-সমর্থিত গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর