মাইনাস তাপমাত্রায় আমেরিকায় চলছে মৌসুমীর শুটিং

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ০৫:৪১ পিএম

শীতকালে মার্কিন মুলুকে তাপমাত্রা মাইনাসের নিচেই যায়। তাতে কী, এর মধ্যেই হলো চিত্রনায়িকা মৌসুমীর শুটিং। মাইনাস শুধু অল্প আধটু নয়, একেবারের ১০-এর নিচে। আর এতেই প্রিয়দর্শিনী শুট করলেন মিউজিক্যাল ফিল্মের। নাম ‘অর্ধাঙ্গিনী’। এটি নির্মাণ করছেন সৈয়দ আর ইমন। সম্প্রতি প্রকাশ্যে এসেছে এর একটি পোস্টার ও টিজার। তবে এটি কবে মুক্তি দেওয়া হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

‘অর্ধাঙ্গিনী’ সময়ের কথা ‍তুলে ধরে  সৈয়দ আর ইমন বললেন, ‘মৌসুমীর মতো একজন এত বড় মাপের একজন নায়িকা আমেরিকার শীতে অভ্যস্ত নন। সেই তিনিই মাইনাস ১০-১২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রচণ্ড ঠাণ্ডা বরফের মধ্যে দৌড়ালেন। শুটিং স্পটে গাড়িগুলো অন রেখে ফুল হিট ছেড়ে রেখেছি। ক্যামেরাগুলো এমনকি হাতের স্মার্ট ফোনগুলোও ঠাণ্ডায় হঠাৎ বন্ধ হয়ে যাচ্ছে, আবার গাড়িতে গিয়ে গরম করে সেগুলো চালু করতে হচ্ছে। একটানা পাঁচ মিনিটের বেশি শুটিং করা যাচ্ছে না। বিরতি দিয়ে ইউনিটের সবাই দৌড়ে একটু গরমের আশায় হিট ছেড়ে রাখা গাড়িতে ঢুকে পড়ছে। কিন্তু মৌসুমীর সেদিকে খেয়াল নাই। তিনি পুরোপুরি ক্যারেক্টারের মধ্যেই ছিলেন। বাইরের পরিবেশ যেন ভুলেই গেছেন।’

মৌসুমী। ছবি: অর্ধাঙ্গিনীর স্ক্রিন থেকে নেওয়া

বিষয়টি নিয়ে মৌসুমীর সঙ্গে যোগাযোগ করা হলেও আপাতত উত্তর মেলেনি। নায়িকার স্বামী ও চিত্রনায়ক ওমর সানী জানালেন, মৌসুমী যুক্তরাষ্ট্রে গেছেন মেয়ের কাছে। থাকবেন আরও কিছু দিন।

এদিকে কিছুদিন আগে সেন্সর ছাড়পত্র পেয়েছে মৌসুমী অভিনীত ‘সোনার চর’। সিনেমাটি নির্মাণ করেছেন জাহিদ হোসেন। সিনেমায় মৌসুমী ছাড়াও অভিনয় করেছেন ওমর সানী, জায়েদ খানসহ অনেকে। এর মুক্তির তারিখ ঘোষণা হবে মৌসুমী দেশে ফেরার পর।

দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়ে ইতিহাস গড়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে প্রতিযোগিতা করবে...
প্রায় এক দশক আগে বলিউড কাঁপানো কঙ্গনা রানাউত ও হৃতিক রোশনের চরম তিক্ততার গল্প ফের ইন্টারনেটে গরম খবর হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি এখন অন্যতম শীর্ষ আলোচনার বিষয়।
বিশ্বখ্যাত জাপানি রহস্য-লেখক কেইগো হিগাশিনো আর নেই। ৬৮ বছর বয়সে কোলোরেক্টাল ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। তাঁর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত...
রাজধানীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে স্কচটেপ দিয়ে মুখ বাঁধা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা হত্যার পর দুর্বৃত্তরা মরদেহটি ফেলে রেখে গেছে।
ইরানি মুদ্রা রিয়ালের রেকর্ড দরপতন হয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের ১ ডলার দিয়ে মিলছে ২২ লাখ ইরানি রিয়াল। ইরানে নতুন করে মার্কিন হামলা ও যুক্তরাষ্ট্রের আরোপ করা নিষেধাজ্ঞার জেরে এই দরপতন হয়েছে বলে...
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৭ জনে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
যুক্তরাষ্ট্রের সরকারি মুদ্রায় স্থান পেয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিকৃতি। মার্কিন প্রতিষ্ঠানগুলোতে নিজের ব্যক্তিগত ছাপ রাখার যে ধারাবাহিক প্রচেষ্টা ট্রাম্প চালিয়ে যাচ্ছেন, তারই...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর