শাকিবের বাসায় অপু-বুবলী নিষিদ্ধ! পাত্রী দেখছে নায়কের পরিবার

আপডেট : ২৮ এপ্রিল ২০২৪, ০১:২১ পিএম

গত কয়েকদিন ধরেই আবারও আলোচনায় শাকিব খানের দুই ‘সাবেক’ অপু বিশ্বাস ও শবনম বুবলী। বরং বলা যায়, শাকিব খানকে ইস্যু বানিয়ে আলোচনায় থাকছেন এই দুই নায়িকা। সে কারণে ক্ষুব্ধ ঢালিউডের এই শীর্ষ নায়ক ও তার পরিবার। অপু-বুবলী দুজনই শাকিবের বৈধ স্ত্রী দাবি করায় এবার বাড়ির দরজায় চূড়ান্ত সিলমোহর দিতে চলেছে পরিবার। এই দুই নায়িকাকে বাসায় আসা নিষিদ্ধ করার পাশাপাশি শাকিবের বিয়ের পাত্রী খুঁজছেন তারা।

অপু ও বুবলী প্রসঙ্গে জানা গেছে, যখন তাঁরা দেখেন মিডিয়ায় তাঁদের নিয়ে কোনো আলাপ-আলোচনা নেই কিংবা তাঁদের সিনেমা মুক্তির সময় হয়, তখন আলোচনায় উঠে আসতে গণমাধ্যমে শাকিব প্রসঙ্গ তুলে কথা বলা শুরু করেন দুজন।

নাম প্রকাশে অনিচ্ছুক শাকিবের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, শাকিবের জীবনে তাঁরা (অপু বিশ্বাস ও বুবলী) সাবেক হওয়া সত্ত্বেও প্রায়ই বিভিন্ন গণমাধ্যমে নানা ধরনের মন্তব্য করে থাকেন। এতে শাকিব খান যেমন বিব্রত হন, তেমনি তাঁর পরিবারকে অস্বস্তিতে পড়তে হয়। এ কারণে শাকিবের পরিবার তাঁকে বিয়ে দিচ্ছে। সেই মোতাবেক তাঁর জন্য পাত্রী দেখা শুরু হয়েছে। 

শাকিব নাকি পরিবারেই ইচ্ছেতেই বিয়ে করতে চান। পরিবারের পছন্দের মেয়েকেই বিয়ে করবেন। কারণ, আগে দুইবার নিজের পছন্দে বিয়ে করে জটিলতার মধ্যে পড়েছিলেন, আর নাকি সে ভুল করতে চান না তিনি।

একটি গণমাধ্যমের তথ্য মতে, ঢাকার পার্শ্ববর্তী জেলার একটি মেয়েকে শাকিবের বউ হিসেবে প্রাথমিকভাবে চূড়ান্ত করেছে পরিবার। মেয়ে যুক্তরাজ্য থেকে চিকিৎসা বিষয়ে লেখাপড়া করে দেশে ফিরেছেন। শাকিবের ডাক্তার মেয়ে পছন্দ। অনেক বছর আগে ডাক্তার মেয়ে বউ হিসেবে পছন্দের কথা গণমাধ্যমের সামনেও বলেছিলেন শাকিব।

সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের শেষের দিকেই বিয়ের পিঁড়িতে বসতে চান ঢাকাই ছবির এই নায়ক।

প্রসঙ্গত, গত ঈদে একটি বেসরকারি টেলিভিশনে শাকিব খানের ব্যক্তিগত সম্পর্কে অনেক কিছুই তথ্য দিয়েছেন বুবলী। বলেছেন, ‘আইনগতভাবে আমি এখনো শাকিব খানের বৈধ স্ত্রী।’ শাকিবের সঙ্গে কোয়ালিটি টাইম পার করাসহ নানা বিষয়ে কথা বলেছেন এই নায়িকা।
অন্যদিকে প্রায় একই দাবি অপু বিশ্বাসেরও। এমন সব মন্তব্য এবার পরিবারসহ ভীষণ বিরক্ত হয়েছেন শাকিব খান।
নায়কের পরিবারের বিশ্বস্ত এক ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, এসব কারণে পরিবার থেকে দ্রুতই বিয়ে দিতে চায় শাকিবের। তাঁর জন্য মেয়ে দেখা শুরু করেছে। শাকিবের মত নিয়ে তাঁর মা, বাবা, বোন, বোনজামাই মিলে পাত্রী দেখা শুরু করেছেন।

শাকিবের ওই পারিবারিক সূত্র আরও জানায়, প্রতি ঈদে সিনেমা মুক্তির আগে শাকিবকে টেনে বিভিন্ন মিথ্যাচার করেন বুবলী। নিজের সিনেমায় যাতে প্রভাব না পড়ে, এ কারণে শাকিব কিছু বলেন না। তবে গত ঈদে বুবলী যা যা বলেছেন, এতে শাকিব রাগ করেছেন। কলকাতায় গিয়েও বুবলী সাক্ষাৎকারে বলেছেন, শাকিব তাঁর সিনেমার কাজে খুশি, যা পুরোপুরি মিথ্যাচার।

সূত্রটির ভাষ্যমতে, এক সংগীতশিল্পীর সঙ্গে কয়েক মাস আগে বুবলীর সম্পর্ক নিয়ে গুজব রটে। এরপর থেকে বুবলীর সঙ্গে কোনো কথাই বলেন না শাকিব। বুবলীর সম্প্রতি মিথ্যাচারের বিরক্ত হয়ে তাঁকে কড়াকড়িভাবে বাসায় আসতেও বারণ করেছেন শাকিব ও তাঁর পরিবার।

এ-ও বলে দেওয়া হয়েছে, সন্তান শেহজাদ এলে যেন বুবলীর সঙ্গে নয়, পরিবারের অন্যদের সঙ্গে আসে। পারিবারিক ওই সূত্র আরও জানায়, শাকিবের সঙ্গে অপু বিশ্বাসের সম্পর্ক বহু আগেই শেষ। শুধু আব্রামের মা হিসেবে শাকিব তাঁর যথাযথ সম্মান করেন। তাই সন্তানদেরকেই শুধু নিজের বাসায় আসতে দেওয়ার পক্ষে শাকিব।

এদিকে শাকিব বর্তমান ভারতে অবস্থান করছেন। সেখানে রায়হান রাফীর ‘তুফান’ ছবির শুটিং চলছে।ঈদুল আজহায় মুক্তির লক্ষ্যে টানা শুটিং করছেন শাকিব। শুটিং শেষ করে আগামী মাসের মাঝামাঝিতে দেশে ফেরার কথা আছে। ফেরার পর বিয়ের অগ্রগতি সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে।

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক। আজ তাঁকে হারানোর ৯ বছর পূর্ণ হলো। ২০১৭ সালের এই দিনে চিরঘুমের দেশে পাড়ি দেন অভিনেতা। আজ মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তাঁকে স্মরণ...
শাকিব খান ও নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের নতুন সিনেমাকে ঘিরে দর্শকদের আগ্রহ দিন দিন বাড়ছে। বিশেষ করে নায়িকা কে হচ্ছেন—এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা জল্পনা। সেই তালিকায় বারবার উঠে...
‘বরবাদ’ সিনেমার ব্যবসায়িক সাফল্যের পর আবারও এক হচ্ছেন পরিচালক মেহেদী হাসান হৃদয় ও ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। নতুন এই সিনেমাকে ঘিরে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক...
ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে আলোচনার জন্ম দেওয়া মেগাস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘রকস্টার’ এবার মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। আগামী ২২ জুলাই রাত ১২টা (২৩ জুলাই থেকে) সিনেমাটি...
পাকিস্তানের আকাশ থেকে ভারতের রাফালকে টক্কর দেওয়া সেই বহুল আলোচিত যুদ্ধবিমান এবার কি উড়বে বাংলাদেশের আকাশে? ঠিকই শুনেছেন। তথ্য উপদেষ্টা জাহিদ উর রহমান জানিয়েছেন, চীন থেকে ৪.৫ জেনারেশনের অত্যাধুনিক...
বাংলাদেশ পুলিশের তিন অতরিক্ত উপপুলিশ কমিশার (এডিসি) ও চার সহকারী কমিশনারকে বিভিন্ন ইউনিটে বদলি ও পদায়ন করা হয়েছে। মঙ্গলবার পুলিশ হেডকোয়ার্টার থেকে জারি করা এক প্রজ্ঞাপনে  এসব কর্মকর্তাকে বদলি ও...
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রাচ্যকলা বিভাগের উদ্যোগে ‘কনজারভেশন অব আর্ট: নেসেসিটি চ্যালেঞ্জেস প্রোসপ্রেক্ট ইন বাংলাদেশ’ শীর্ষক এক সেমিনার আজ মঙ্গলবার ওসমান জামাল মিলনায়তনে...
দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নিয়োগ সংবিধানসম্মত নয় বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ- টিআইবি। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ মন্তব্য করেছে সংস্থাটি। এ বিষয়ে...
লোডিং...

এলাকার খবর