বলিউড স্বপ্নপূরণে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতা নায়িকার! আটকে রাখা হত মেকআপ রুমে...

আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ০৭:১৪ পিএম

কলকাতার ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কৃষ্ণা মুখার্জি। ‌‘ইয়ে হ্যায় মহাব্বতে’ ধারাবাহিকে অভিনয় করেছিলেন কৃষ্ণা। পরে ‘শুভ সগুন’ ডেইলি সোপে কাজ করেছেন। সঙ্গে ছিলেন শেহজাদা ধামি। ইচ্ছে ছিল বলিউডে থিতু হওয়া। তবে এই ধারাবাহিকে কাজ করার পর সে ইচ্ছে ফিকে হয়েছেন। বরং প্রচণ্ড আতঙ্কে রয়েছেন বঙ্গতনয়া কৃষ্ণা মুখোপাধ্যায়। 

ধারাবাহিকের প্রযোজকের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছেন অভিনেত্রী। মেকআপ রুমে আটকে রাখা থেকে পাঁচ মাসের বকেয়া টাকা না দেওয়া—ইনস্টাগ্রামে এগুলো নিয়ে মুখ খুলেছেন কৃষ্ণা। 

কৃষ্ণা মুখোপাধ্যায় তাঁর এই পোস্টে জানিয়েছেন, তাকে গুরুতর অসুস্থ অবস্থায় মেকআপ রুমে আটকে রাখা হয়। এমনকি পাঁচ মাসের বেতন পর্যন্ত পাননি তিনি। প্রাপ্য টাকা পাওয়ার বদলে তাঁকে লাগাতার হুমকি দেওয়া হয়েছে প্রযোজকের তরফে। আর সেই ভয়ে তিনি এতদিন না পেরেছেন মুখ খুলতে, না পেরেছেন নতুন ধারাবাহিকের সঙ্গে চুক্তিবদ্ধ হতে।

কৃষ্ণা তাঁর ইনস্টাগ্রাম পোস্টে লেখেন, 'আমি কখনও আমার মনের কথাটা বলার সাহস দেখাতে পারিনি। কিন্তু আজ ঠিক করেছি আর নয়। আমি গত দেড় বছর সময় ধরে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। আমি একা থাকলেই দুশ্চিন্তায় ভুগছি, আতঙ্কিত হয়ে পড়ছি। অবসাদে ভুগছি। আর এর সবটার শুরু হয়েছে আমি যখন শেষবারের মতো দঙ্গল টিভির জন্য শুভ সগুন ধারাবাহিকে কাজ করছিলাম তখন থেকে। ওটা আমার জীবনের সব থেকে বড় ভুল সিদ্ধান্ত ছিল। প্রযোজক কুন্দন সিং আমায় লাগাতার হ্যারাস করতেন। অসুস্থ হয়ে পড়লে মেকআপ রুমে আটকে রাখতেন। ওরা টাকা দিত না আর আমি অসুস্থ ছিলাম বলে কাজ বন্ধ করার সিদ্ধান্ত নিই। আমি জামা বদলাতাম যখন, তখন এমনভাবে দরজা ধাক্কা দিত মনে হতো যে ভেঙে ফেলবে।'

কৃষ্ণা তাঁর পোস্টে আরও লেখেন, 'আজ পাঁচ মাস হয়ে গেছে আমি এখনও বকেয়া টাকা পায়নি। অনেকবার দঙ্গল টিভির অফিসে গিয়েছি, প্রযোজকের অফিসে গিয়েছি কিন্তু কেউ সহযোগিতা করেননি। আমার মনে হচ্ছে আমি শেষ হয়ে যাচ্ছি। নিরাপত্তাহীনতায় ভুগছি।'

অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
প্রাণে বাঁচলেন নুসরাত ভারুচা। ইন্দোনেশিয়ার বালিতে শুটিং চলাকালে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েছেন এই বলিউড অভিনেত্রী। পরে স্থানীয় একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে...
দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শিত হচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। সম্প্রতি এই সিনেমা দুটি আর প্রদর্শন না করার সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে...
প্রথমবার মা হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। তবে গতকাল দেশের একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় যে, পুত্রসন্তানের মা হয়েছেন তিনি! আর তা মুহূর্তের মধ্যে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তদের...
হাম ও হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ১ হাজার ১৬৪ জনে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের...
এখনই সৌদি আরবে সেনা পাঠানোর উদ্যোগ নেই ঢাকার। তবে মক্কা-মদিনা আক্রান্ত হলে পাশে দাঁড়াবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি আরও জানান, মধ্যপ্রাচ্য উত্তেজনায় জ্বালানি সংকট হলে তার...
ফরিদপুরের সদরপুরে পরকীয়ার অভিযোগ তুলে এক গৃহবধূকে গাছের সঙ্গে বেঁধে মারধর ও তার মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। নির্যাতনের সময় ওই নারীর আর্তচিৎকারেও থামেননি অভিযুক্তরা।...
রাজধানীর টিকেটলিতে রাস্তা পারাপারের সময় যাত্রীবাহী বাসচাপায় রিনা রানী ঘোষ নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার দুপুর পৌনে ১টার দিকে টিকাটুলী ওভারব্রীজের নিচে এ ঘটনা ঘটে।
লোডিং...

এলাকার খবর