ওমর সানীর বাসায় চুরি

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৪, ০৪:২২ পিএম

চিত্রনায়ক ওমর সানীর বাসায় চুরির ঘটনা ঘটেছে। নগদ টাকাসহ তিনটি মোবাইল ফোন চুরি হয়েছে। এ ঘটনায় পুলিশের দ্বারস্থ হয়েছেন অভিনেতা। 

ওমর সানী জানান, সোমবার (২ নভেম্বর) সকাল হাঁটতে বেরিয়েছিলেন তিনি। মিনিট চল্লিশ হাঁটাহাঁটির পর বাসায় ফিরে দেখেন তাঁর ব্যবহৃত দুটি মোবাইল ফোন, ২২ হাজার টাকা এবং তাঁর সহকারীর একটি দামি ফোন চুরি হয়ে গেছে!

অভিযোগ জানাতে সেদিনই ভাটারা থানায় উপস্থিত হন সানী। অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

ওমর সানী বলেন, ‌‘সোমবার সকাল ৮টা ৪০ মিনিটের দিকে আমি মর্নিং ওয়াকে বের হই। এরপর হাঁটা শেষে আনুমানিক ৯টা ২০ মিনিটের দিকে বাসায় ফিরে ড্রয়িং রুমে এসে দেখি আমার স্যামসাং এস টুয়েন্টি আল্ট্রা এবং আরেকটি অপ্পো ফোন নেই। ড্রয়ারে নগদ ২২ হাজার টাকা ছিল, সেটিও নেই। আমার পিএস আরিফ জানায়, তার ব্যবহৃত ইনফিনিক্স মোবাইল ফোনটিও চুরি হয়েছে।’

অভিনেতার ধারণা, মর্নিং ওয়াকে যাওয়ার পর সুযোগ বুঝে চোর বাসায় প্রবেশ করে এবং তিনটি মোবাইল ফোন ও নগদ ২২ হাজার টাকা হাতিয়ে নেয়। তিনি মনে করেন, যেহেতু চুরি যাওয়া ফোনগুলোর আইএমইআইসহ সমস্ত তথ্যই পুলিশকে দেওয়া হয়েছে, তাই শিগগিরই চোরদের খুঁজে বের করা সম্ভব।

বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা  নানা পাটেকর মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
১০২ ডিগ্রি জ্বরে আক্রান্ত স্ত্রীর কাছে রাত ৪টার দিকে পরোটা-মাংস খাওয়ার আবদার এবং তা বানিয়ে খাওয়ানোর ঘটনাকে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা মুকিত জাকারিয়া।...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর