মাসজুড়ে ইফতারের আয়োজন করলেন ডিপজল

আপডেট : ০৪ মার্চ ২০২৫, ১২:৩২ পিএম

পর্দায় খল চরিত্রে দুর্দান্ত হলেও বাস্তব জীবনে মানবিক মানুষ হিসেবেই পরিচিত অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। প্রায়ই অসহায় মানুষের জন্য মানবিক উদ্যোগ গ্রহণ করেন তিনি। এবার মাসজুড়ে ইফতারের আয়োজন করলেন এ অভিনেতা।

জানা গেছে, রমজানের প্রথম দিন থেকে শেষদিন পর্যন্ত পুরো মাসজুড়ে ইফতার আয়োজন করেছেন ডিপজল।

রাজধানীর গাবতলী, আগারগাঁও ও মহাখালীর আশপাশের এলাকায় প্রতিদিন জনসাধারণের মাঝে ইফতার বিতরণ করছে এ অভিনেতার প্রতিনিধিরা। বিষয়টি নিশ্চিত করেছেন ডিপজল নিজেও। সোমবার (৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে বিষয়টি জানান তিনি।

ভেরিফায়েড ফেসবুক প্রোফাইল থেকে ইফতার বিতরণের কয়েকটি ছবি পোস্ট করে এই অভিনেতা লেখেন, ‘আলহামদুলিল্লাহ। দ্বিতীয় দিনের মতো ইফতার বিতরণ কার্যক্রম চলছে, ইনশাআল্লাহ পুরো রমজানজুড়ে অব্যাহত থাকবে। দোয়া ও সহযোগিতা কাম্য।’

খল অভিনেতা ডিপজলের ইফতার বিতরণ কার্যক্রমের এসব ছবি দেখে খুশি অনুরাগীরা। তাঁরা এমন মহৎ উদ্যোগের প্রশংসা করছেন। কেউ কেউ তাঁর মতো করে অন্যসব সামর্থ্যবান ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বানও জানিয়েছেন।

প্রসঙ্গত, বর্তমানে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন ডিপজল। সভাপতির পদে রয়েছেন মিশা সওদাগর। অন্যদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর ধানমন্ডি এলাকায় এক যুবক নিহতের ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলায় ডিপজলকে আসামি করা হয়েছে।

প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
অভিনেতা জানান, সোমবার (২৪ আগস্ট) রাতে ঢাকা থেকে ফরিদপুরের বাড়িতে এসে ঘরে কোনো বিদ্যুৎ না পেয়ে তাঁর সন্দেহ হয়। পরে বাড়ির বাইরে গিয়ে দেখতে পান বিদ্যুতের তার কাটা রয়েছে। এরপর ছাদে গিয়ে দেখেন এসির...
এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
অনন্ত ভালোবাসা’র তুর্কি নাম ‘কারা সেভদা’। এটি একটি রোমান্টিক ধারাবাহিক, যার মূল বিষয়বস্তু হচ্ছে শ্রেণিবৈষম্যের ভেতর গড়ে ওঠা এক গভীর, কিন্তু করুণ প্রেম। জানা যায়, দীপ্ত টিভিতে সিরিজটি প্রচার হচ্ছে...
নিহত দেলোয়ার ব্যাটারিচালিত রিকশা চালাতেন। আজ ভোরে কামারগোপ এলাকায় পূর্বপরিচিত রনির সঙ্গে মাদক সেবন নিয়ে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রনি ইট দিয়ে দেলোয়ারের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন।...
বর্তমান সরকার জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে কিছু নির্দিষ্ট উৎসের উপর নির্ভর করতে চায় না। এক্ষেত্রে নতুন অর্থনৈতিক মডেলে ভিন্ন ভিন্ন উৎসের দিকে মনোযোগ দেওয়া হচ্ছে। পাশাপাশি নাগরিক সুবিধা বাড়াতে...
নেত্রকোণায় পাচারের সময় দুই হ্যান্ডট্রলি ভর্তি সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এসময় হ্যান্ডট্রলিটির দুই চালককে আটক করা হয়। শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে মদন-তিয়শ্রী সড়কের রুদ্রশ্রী এলাকায় এই চাল জব্দ ও...
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, ‘যেকোনো সময়ের তুলনায় এখন গণমাধ্যমের স্বাধীনতা বেশি রয়েছে।’ শুক্রবার দুপুরে নেত্রকোণার কেন্দুয়া ক্লাবের মিলনায়তনে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর