‘নিপুণ, ফারিয়া, অপু বিশ্বাসদের নামে মামলা এখনও হয়নি’

আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, ০৪:৫১ পিএম

বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নেওয়ায় চিত্রনায়িকা নিপুণ আক্তার, নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, আশনা হাবিব ভাবনা, চিত্রনায়ক জায়েদ খানসহ ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা প্রক্রিয়াধীন। বিষয়টি ইনডিপেনডেন্ট ডিজিটালকে জানিয়েছেন ভাটারা থানার ওসি (তদন্ত) সুজন হক।

এরইমধ্যে অবশ্য কিছু সংবাদমাধ্যম এই অভিনয়শিল্পীদের বিরুদ্ধে মামলা হয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে। তবে ভাটারা থানার ওসি (তদন্ত) সুজন হক বললেন, ‘নিপুণ আক্তার, অপু বিশ্বাস, নুসরাত ফারিয়াদের বিরুদ্ধে এখনও মামলা হয়নি। তবে যেহেতু আমরা আদালতের নির্দেশনা পেয়েছি, তাই মামলার বিষয়টি প্রক্রিয়াধীন। কিন্তু আসামি তালিকা অনেক লম্বা হওয়ায় মামলা হতে একটু সময় লাগছে।’

খোঁজ নিয়ে জানা যায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট ২৮৩ জন ও অজ্ঞাতনামা তিন-চার শ’ জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে এ মামলার আবেদন করেছেন এনামুল হক নামের একজন।

ভাটারা থানার ওসি (তদন্ত) জানান, আজ বিকেল কিংবা আগামীকালের মধ্যে আইনী প্রক্রিয়ায় মামলাটি চূড়ান্ত হবে।

প্রক্রিয়াধীন এ মামলায় আসামি করা হচ্ছে চিত্রনায়িকা নিপুণ আক্তার, অপু বিশ্বাস, নুসরাত ফারিয়া, অভিনেত্রী সুবর্ণা মোস্তফা, রোকেয়া প্রাচী, আসনা হাবিব ভাবনা, সোহানা সাবা, মেহের আফরোজ শাওন, জ্যোতিকা জ্যোতি, চিত্রনায়ক সাইমন সাদিক, জায়েদ খান, আজিজুল হাকিমসহ ১৭ অভিনয়শিল্পীকে।

দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের ব্যস্ততা বাড়াচ্ছেন চিত্রনায়ক জায়েদ খান ও চিত্রনায়িকা অধরা খান। একজন যুক্তরাষ্ট্রে, অন্যজন কানাডায়—দুজনেরই এখন সময় কাটছে নতুন নতুন কাজ ও...
টিজার প্রকাশের পর থেকেই আলোচনায় ছিল জায়েদ খানের নতুন মিউজিক ভিডিও ‘শিকারি’। এবার অন্তর্জালে প্রকাশ পেয়েছে পুরো গান। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বিভিন্ন লোকেশনে চিত্রায়িত ভিডিওটি প্রকাশের পর এর...
বছর দুয়েক ধরেই আমেরিকায় অবস্থান করছেন জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। তবে থেমে নেই তাঁর শৈল্পিক চাকা! সেখানে বিভিন্ন স্টেজ শোয়ে অংশগ্রহণের পাশাপাশি নতুন নতুন কাজের মাধ্যমে ভক্তদের রীতিমতো চমকে দিচ্ছেন...
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ভক্ত ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। বিশ্বকাপের সময়ে মেসি ও তাঁর দলের সমর্থনে ভেসেছেন উচ্ছ্বাসে, ফাইনালে পরাজয়েও বিষাদে ঢেকেছে তাঁর মন। এবার সেই জায়েদ...
আফগানিস্তানে যেকোনো ধরণের বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে। এ বিষয়ে সম্প্রতি একটি আইন পাস হয়েছে দেশটিতে। ইসলামিক আইনে বিক্ষোভের কোনো স্থান নেই উল্লেখ করে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের জাতীয়তাবাদের পরিচয় আমরা একাত্ব। সবার আগে বাংলাদেশি, এরপর ধর্মীয় পরিচয় পরে। ধর্মীয় পরিচয়ে নয় সংখ্যালঘু পরিচয়ে। ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার দর্শনে...
ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় আতঙ্কিত স্থানীয়রা। জোয়ারের সময় নোনা পানিতে প্লাবিত হচ্ছে লোকালয়, নষ্ট হচ্ছে ফসলি জমি। বাঁধের কাজ শেষ না হওয়ার জন্য...
ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র সঠিক পথেই অগ্রসর হচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারণ ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে বিরত রাখতে সফল হয়েছে তার প্রশাসন। সিবিএন নিউজকে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর