‘সিনেমা চলছে, আমি হাসপাতালে’, বললেন আপ্লুত জাহিদ হাসান

আপডেট : ১৯ জুন ২০২৫, ০৪:২৪ পিএম

ঈদুল আজহায় মুক্তি পাওয়া তানিম নূর পরিচালিত সিনেমা ‘উৎসব’ দিয়ে দীর্ঘ বিরতির পর বড় পর্দায় ফিরেছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। ছবিতে ‘জাহাঙ্গীর’ চরিত্রে তার অভিনয় প্রশংসা কুড়াচ্ছে দর্শকদের মাঝে। তবে ছবির মুক্তির সময় যখন প্রেক্ষাগৃহে দর্শক ভিড় করছেন, তখন অভিনেতা ছিলেন হাসপাতালে ভর্তি।

ঈদের আগের দিন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন জাহিদ হাসান। ছিলেন আইসিইউতেও। আর সেই সময়েই প্রেক্ষাগৃহে মুক্তি পায় তার অভিনীত বহুল আলোচিত সিনেমা উৎসব। অন্যদিকে ছবির সহশিল্পীরা এক প্রেক্ষাগৃহ থেকে আরেকটিতে প্রচারণায় ছুটেছেন, দর্শকদের সঙ্গে মিলিত হয়েছেন।

ছয়টি সিনেমার মধ্যে অন্যতম আলোচিত উৎসব। ভায়োলেন্স ও নেতিবাচকতার ভিড়ে পারিবারিক গল্পনির্ভর এই ছবিটি প্রশান্তির বাতাস এনে দিয়েছে দর্শকদের মাঝে। ছবিতে জাহিদ হাসান ছাড়াও অভিনয় করেছেন জয়া আহসান, চঞ্চল চৌধুরী, অপি করিম, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সাদিয়া আয়মান, সৌম্য জ্যোতি প্রমুখ।

ছবিটি মুক্তির দ্বিতীয় সপ্তাহে বুধবার রাজধানীর একটি সিনেপ্লেক্সে অনুষ্ঠিত হয় প্রিমিয়ার শো। দর্শক ও সাংবাদিকদের উপচে পড়া ভিড়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন সিনেমার প্রধান চরিত্রের অভিনেতা জাহিদ হাসান।

তিনি বলেন, ‘আজকেই আমার ঈদ। ঈদের আগের দিন থেকে আমি হাসপাতালে ছিলাম, আইসিইউতেও ছিলাম। কিন্তু আজ আপনাদের এই ভালোবাসা পেয়ে মনে হচ্ছে, এটাই আমার ঈদ।’

তিনি জানান, হাসপাতালের বিছানায় শুয়েই তিনি দর্শকের রিভিউ দেখেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষের প্রতিক্রিয়া পড়েছেন।

জাহিদ হাসান বলেন, ‘আপনাদের এই ভালোবাসা দেখে কৃতজ্ঞতায় মাথা নুয়ে আসে। আমার মুশকিল হয়ে গেছে জানেন, কেউ যদি আদর করে বা ভালোবাসে, তাহলে আমার কান্না পেয়ে যায়। আপনারা যখন এভাবে আমাকে ভালোবাসেন, তখন আমার খুব কান্না পায়।’

তিনি আরও বলেন, ‘আমার ক্যারিয়ারে ছবির সংখ্যা খুব বেশি না হলেও কিছু ছবি জাতীয় পুরস্কার পেয়েছে। কিন্তু এভাবে কোনো ছবি আসেনি। এতো ক্যামেরা সামনে আসেনি কখনো। এটা আমার জীবনের বড় একটা পাওয়া। আমি সত্যিই খুব কৃতজ্ঞ এবং সবাইকে ভালোবাসি।’

বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা  নানা পাটেকর মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
১০২ ডিগ্রি জ্বরে আক্রান্ত স্ত্রীর কাছে রাত ৪টার দিকে পরোটা-মাংস খাওয়ার আবদার এবং তা বানিয়ে খাওয়ানোর ঘটনাকে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা মুকিত জাকারিয়া।...
জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি যে প্রতিশ্রুতি দেয় তা পালন করে। শহীদ জিয়া নারীদের ঘর থেকে বের করেছিলেন। তার আগে মেয়েরা ঘরে বন্দি...
কক্সবাজারের উখিয়ার ইনানিতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে আগুন লেগে অন্তত ১০ পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টটিতে আগুন লাগে। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক...
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায়...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর