ব্যাংকার থেকে মহানায়ক বুলবুল

আপডেট : ১৫ জুলাই ২০২৫, ১২:৩৫ পিএম

ঢাকাই চলচ্চিত্রের মহানায়ক বুলবুল আহমেদের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ। ২০১০ সালের এই দিনে ভক্তদের কাঁদিয়ে চিরতরে চলে গিয়েছিলেন তিনি। বর্ণাঢ্য ক্যারিয়ারে তিনি অভিনয় করেছেন প্রায় ৩০০ নাটক এবং দুই শতাধিকের বেশি চলচ্চিত্রে। প্রতিভার স্বাক্ষর রেখেছেন চলচ্চিত্র নির্মাণেও। 

‘ধীরে বহে মেঘনা’, ‘সূর্য কন্যা’, ‘সীমানা পেরিয়ে’, ‘রূপালী সৈকতে’, ‘দেবদাস’, ‘দিপু নাম্বার টু’, ‘জন্ম থেকে জ্বলছি’, ‘কলমিলতা’, ‘মহানায়ক’, ‘দহন’, ‘এখনও অনেক রাত’, ‘শুভদা’, ‘রাজলক্ষ্মী শ্রীকান্ত’, ‘দুই জীবন’, ‘নবাব সিরাজউদ্দৌলা’, ‘দুই নয়নের আলো’ প্রভৃতি চলচ্চিত্রের মাধ্যমে দর্শকের হৃদয়ে জায়গা করে নেন এই অভিনেতা।

অভিনয় জগতে থিতু হওয়ার আগে তৎকালীন ইউবিএল ব্যাংক টিএসসি শাখার ম্যানেজার হিসেবে কর্মজীবনে প্রবেশ করেছিলেন বুলবুল আহমেদ। শাখা প্রধান হিসেবে চাকরি করেছেন টানা ১০ বছর। তবে সেখানে তাঁর মন বসেনি। শেষমেশ ব্যাংকিং পেশা ছেড়ে দিয়ে অভিনয়ে নেমে পড়েন পুরোদমে।

দেবদাস চলচ্চিত্রের দৃশ্যে কবরী ও বুলবুল আহমেদ। ছবি: সংগৃহীত

বুলবুল আহমেদের ভাষ্য মতে, চাকরি ছেড়ে সেসময় অভিনয়ে তাঁর নাম লেখানো ছিল রীতিমতো জীবন নিয়ে জুয়া খেলা! এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, ব্যাংকে চাকরি করা অবস্থায় বন্ধু-বান্ধবরা মিলে ‘জীবন নিয়ে জুয়া’ নামের একটি ছবি বানিয়েছিল, যেখানে তিনি অভিনয় করেছিলেন। বুলবুল আহমেদের মতে, সেই সিনেমাই তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। যদিও সেটি আলোর মুখ দেখেনি। কিন্তু সেই সিনেমাটির পরই চাকরি ছেড়ে পুরোমাত্রায় অভিনয়ে সময় দেন তিনি। এ অভিনেতার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল ইউসুফ জহির পরিচালিত ‘ইয়ে করে বিয়ে’। এরপর একের পর এক চলচ্চিত্রে বাজিমাত করেছেন তিনি। বিশেষ করে ‘রাজলক্ষ্মী শ্রীকান্ত’ ও ‘দেবদাস’—এই দুটি চলচ্চিত্র দিয়ে জায়গা করে নেন সব শ্রেণির দর্শকের হৃদয়ে।

১৯৩৯ সালের ৪ সেপ্টেম্বর পুরান ঢাকার আগামসি লেনে জন্মগ্রহণ করেন বুলবুল আহমেদ। তাঁর আসল নাম তাবাররুক আহমেদ। বাবা-মা তাঁকে ‘বুলবুল’ বলে ডাকতেন। ছোটবেলা থেকেই ছিলেন লেখাপড়ায় বেশ মনোযোগী। পড়েছেন ঢাকার ঐতিহ্যবাহী কলেজিয়েট স্কুলে। সেখান থেকে এসএসসি পাস করে নটরডেম কলেজে ভর্তি হন। পড়েছেন সিলেটের এমসি কলেজেও। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর করে ১৯৬৫ সালে ব্যাংকের চাকরিতে যোগ দেন।

বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা  নানা পাটেকর মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
১০২ ডিগ্রি জ্বরে আক্রান্ত স্ত্রীর কাছে রাত ৪টার দিকে পরোটা-মাংস খাওয়ার আবদার এবং তা বানিয়ে খাওয়ানোর ঘটনাকে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা মুকিত জাকারিয়া।...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর