নাভানা সিএনজি-তে হামলা ও জবরদখলের অভিযোগ ডিপজলের

আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ০৭:৪৬ পিএম

ঢালিউডের খ্যাতিমান অভিনেতা-প্রযোজক ও ব্যবসায়ী মনোয়ার হোসেন ডিপজল বরাবরের মতোই আলোচনায়—তবে এবার কারণ কোনো সিনেমা বা শুটিং নয়। অভিনেতার অভিযোগ, তাঁর ভাড়াকৃত প্রতিষ্ঠান নাভানা সিএনজি-তে হামলা চালিয়ে জবরদখলের চেষ্টা করা হয়েছে।

ডিপজল সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে জানান, কয়েকজন যুবক জোরপূর্বক তাঁর ব্যবসায়িক প্রতিষ্ঠানে ঢুকে পড়েন। সেখানে গিয়ে তারা প্রথমেই তাঁর স্থাপন করা সাইনবোর্ড ভেঙে ফেলে এবং নিজেদের সাইনবোর্ড বসানোর চেষ্টা চালায়। শুধু তাই নয়, ঘটনাস্থলে থাকা কর্মচারীদের মারধর, ভয়ভীতি প্রদর্শন ও সরাসরি হুমকি দেওয়া হয়।

অভিযোগে তিনি উল্লেখ করেন, এই হামলার সঙ্গে যুক্ত ছিলেন আজিজুর রহমান টাইগার, দিলশাদ, সাইদুর রহমানসহ অজ্ঞাতনামা ১০-১৫ জন ব্যক্তি। ডিপজলের ভাষায়, ‘এটি সম্পূর্ণ বেআইনি ও জবরদখলমূলক কার্যক্রম। শান্তিপূর্ণভাবে ব্যবসা চালাতে গুরুতর বাধা সৃষ্টি করা হয়েছে।’

চলচ্চিত্র জগতের এই চেনা মুখ আরও বলেন, ‘আমি সবসময় আইন ও প্রশাসনের প্রতি আস্থাশীল। তাই প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি। অবিলম্বে এই ধরনের অবৈধ দখল প্রচেষ্টা বন্ধ করা হোক, ঘটনার সুষ্ঠু তদন্ত করা হোক এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।’

ডিপজল সাম্প্রতিক সময়ে অভিনয়ের পাশাপাশি ব্যবসা ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়। নাভানা সিএনজি-তে এই হামলার অভিযোগে নতুন করে আলোচনায় এলেন তিনি।

প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
অভিনেতা জানান, সোমবার (২৪ আগস্ট) রাতে ঢাকা থেকে ফরিদপুরের বাড়িতে এসে ঘরে কোনো বিদ্যুৎ না পেয়ে তাঁর সন্দেহ হয়। পরে বাড়ির বাইরে গিয়ে দেখতে পান বিদ্যুতের তার কাটা রয়েছে। এরপর ছাদে গিয়ে দেখেন এসির...
এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
অনন্ত ভালোবাসা’র তুর্কি নাম ‘কারা সেভদা’। এটি একটি রোমান্টিক ধারাবাহিক, যার মূল বিষয়বস্তু হচ্ছে শ্রেণিবৈষম্যের ভেতর গড়ে ওঠা এক গভীর, কিন্তু করুণ প্রেম। জানা যায়, দীপ্ত টিভিতে সিরিজটি প্রচার হচ্ছে...
নিহত দেলোয়ার ব্যাটারিচালিত রিকশা চালাতেন। আজ ভোরে কামারগোপ এলাকায় পূর্বপরিচিত রনির সঙ্গে মাদক সেবন নিয়ে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রনি ইট দিয়ে দেলোয়ারের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন।...
বর্তমান সরকার জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে কিছু নির্দিষ্ট উৎসের উপর নির্ভর করতে চায় না। এক্ষেত্রে নতুন অর্থনৈতিক মডেলে ভিন্ন ভিন্ন উৎসের দিকে মনোযোগ দেওয়া হচ্ছে। পাশাপাশি নাগরিক সুবিধা বাড়াতে...
নেত্রকোণায় পাচারের সময় দুই হ্যান্ডট্রলি ভর্তি সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এসময় হ্যান্ডট্রলিটির দুই চালককে আটক করা হয়। শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে মদন-তিয়শ্রী সড়কের রুদ্রশ্রী এলাকায় এই চাল জব্দ ও...
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, ‘যেকোনো সময়ের তুলনায় এখন গণমাধ্যমের স্বাধীনতা বেশি রয়েছে।’ শুক্রবার দুপুরে নেত্রকোণার কেন্দুয়া ক্লাবের মিলনায়তনে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর