শাকিব খান এবার ঢাকাই ‘প্রিন্স’

আপডেট : ২২ আগস্ট ২০২৫, ০৯:১৬ পিএম

প্রিন্স ছবির পোস্টারঢাকাই ছবির সুপারস্টার শাকিব খান হাজির হলেন একেবারে ভিন্ন রূপে। হাতে দু’টি পিস্তল, চারপাশে বন্দুকধারীর ছায়া, আর ব্যাকড্রপে আলো-আঁধারিতে ভেসে উঠছে রাজধানী ঢাকার মানচিত্র। এমন ব্যতিক্রমী আবহে প্রকাশিত হলো তাঁর নতুন সিনেমা ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’র পোস্টার।

এতে দেখা যায়—উত্তরা, আশকোনা, বাড্ডা, গাবতলি, মোহাম্মদপুর, কাফরুল, কারওয়ান বাজার, শাঁখারিবাজার আর গেণ্ডারিয়ার নাম। যেন ঢাকার প্রতিটি অলি-গলিই এই ছবির গল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সিনেমাটির স্লোগানেও সাহসী ঘোষণা—‘শহর চিনবে তার আসল নায়ককে’।

আর নায়িকা? না, নায়িকা কে থাকছেন, সেটি এখনো রহস্যেই রয়ে গেছে। তবে শোনা যাচ্ছে তিনজনের সঙ্গে আলোচনা চলছে— বাংলাদেশের নাজিফা তুষি, কলকাতার ঈধিকা পাল আর মধুমিতা। তাদের মধ্যে যেকোনো একজন বা একাধিককে দেখা যেতে পারে শাকিবের বিপরীতে।

ছবিটি পরিচালনা করছেন নাট্য নির্মাতা আবু হায়াত মাহমুদ, আর প্রযোজনা করছে ক্রিয়েটিভ ল্যাড। জানা গেছে, এ বছরের শেষ দিকে দেশের বাইরে ছবির শুটিং শুরু হবে। সবকিছু ঠিক থাকলে আগামী ঈদুল ফিতরে মুক্তি পাবে প্রিন্স।

ভারতের রাজধানী দিল্লির রাজপথ রবিবার উত্তাল হয়ে ওঠে নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ ও শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবিতে আয়োজিত ‘চলো সংসদ’ কর্মসূচিকে কেন্দ্র করে। হাজার হাজার শিক্ষার্থীর...
বিশ্বকাপ ফুটবল ফাইনালে স্পেনের সামনে দাঁড়াতেই পারেনি আর্জেন্টিনা। নির্ধারিত ৯০ মিনিটে লিওনেল মেসিরা যেন পায়ে কোনো বলই পাননি! আর্জেন্টিনার এমন হারে মন ভেঙেছে লাখও সমর্থকের। এদিকে, প্রিয় দল হারতেই...
তাঁর বিশ্বখ্যাত চলচ্চিত্র ‘মিশন: ইম্পসিবল’র ইথান হান্ট চরিত্রটির মতোই এবার তাঁকে স্থানাঙ্ক হিসেবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম নির্ধারণ করে দেওয়া হয়েছিল! নির্দিষ্ট একটি উদ্দেশ্যও ছিল—বিশ্বকাপ...
ফাইনাল নিয়ে নিজের অনুভূতি জানিয়ে জাহিদ হাসান বলেন, ‘এটা এমন একটি ম্যাচ, যেখানে যে কেউ জিততে পারে। দুই দলই দারুণ ফুটবল খেলছে। তবে আমার মনে হয়, আর্জেন্টিনা একটু এগিয়ে থাকবে। তাদের অভিজ্ঞতা, দলগত...
বাংলাদেশে নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা, প্রাথমিক স্বাস্থ্যসেবা শক্তিশালীকরণ এবং দক্ষ স্বাস্থ্যকর্মীদের আন্তর্জাতিক কর্মসংস্থান সম্প্রসারণে ফিলিপাইনের সঙ্গে সহযোগিতা জোরদারের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ।...
ককরোচ জনতা পার্টির বিক্ষোভের মধ্যেই ভারতে দিল্লি অভিমুখে কৃষকদের পদযাত্রা ঠেকাতে শম্ভু ও খানৌরি সীমান্ত পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। সোমবার থেকে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত বাণিজ্য চুক্তির বিরুদ্ধে...
ভারতে এই প্রথম ডেঙ্গু রোগের চিকিৎসায় কোনো টিকার অনুমোদন দেওয়া হয়েছে। জাপানি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান তাকেদা বায়োফার্মাসিউটিক্যালসের তৈরি ‘কিউডেঙ্গা’ টিকাটি বাজারজাতকরণের আনুষ্ঠানিক অনুমতি...
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থিতা নিয়ে বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার এ সংক্রান্ত একটি বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর