ইলেকশনের ট্রেনে উঠে গেল বাংলাদেশ: ফারুকী

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৪ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ। এ উপলক্ষে সকাল থেকেই ক্যাম্পাসজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। চলবে বিকেল ৪টা পর্যন্ত। 

এ নির্বাচন নিয়ে বলতে গিয়ে ‘ডাকসুর মধ‍্যদিয়ে ইলেকশনের ট্রেনে উঠে গেল বাংলাদেশ’ বলে মন্তব্য করেছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক পোস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারকে কিছুটা বিদ্রুপ করে উপদেষ্টা বলেন, ‘‘‘যে ভোট রাতেই করে ফেলা যায় সেটা দিন পর্যন্ত রাখা হলো কেন? সময়ের কাজ সময়ে না করা এই জাতির বড় দুর্বলতা।’—ডাকসু নির্বাচন উপলক্ষে লাইলাতুল ইলেকশনের জননী, ব‍্যাংক লুটেরা, গুমের মাস্টারমাইন্ড, বিডিআর-শাপলা-জুলাই ম‍্যাসাকারের প্রধান পরিকল্পনাকারী, বাংলাদেশের সবচেয়ে বড় স্বাধীনতাবিরোধী শক্তি খুনি হাসিনা যে কথা বলেনি।’’

ওই পোস্টে তিনি আরও উল্লেখ করেন, ‘ডাকসুর মধ‍্যদিয়ে ইলেকশনের ট্রেনে উঠে গেল বাংলাদেশ। এরপর চলে আসবে জাতীয় নির্বাচনের ট্রেন। সবাইকে নির্বাচন মোবারক!’

প্রসঙ্গত, স্বাধীন বাংলাদেশে ৮ম বারের মতো অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন। সবশেষ ২০১৯ সালে অনুষ্ঠিত ডাকসু নির্বাচন ছিল তুমুল বিতর্কিত।

এবারের ডাকসু নির্বাচনে বিভিন্ন ছাত্র সংগঠনের ৯টি প্যানেল অংশগ্রহণ করেছে। কেন্দ্রীয় ২৮টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ৪৭১ জন। অন্যদিকে, ১৮টি হল সংসদে ১৩টি করে পদ রয়েছে। 

নির্বাচন কমিশন সূত্রমতে, ডাকসুর এবার মোট ভোটার ৩৯ হাজার ৮৭৪ জন। এরমধ্যে ছাত্রী ১৮ হাজার ৯৫৯ জন। আর ছাত্র ২০ হাজার ৯১৫ জন।

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতি এবং ভুক্তভোগী পরিবারের মর্যাদা রক্ষায় বিশেষ আইন প্রণয়নের দাবি জানিয়েছেন নির্মাতা ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তার মতে, শুধু...
সম্প্রতি কওমী ছাত্র ঐক্য পরিষদের আপত্তি ও প্রশাসনের অনুমতি না পাওয়ায় ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি আয়োজিত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার প্রদর্শনী বাতিল হয়েছে। ক’দিন ধরেই সামাজিকমাধ্যমে এ ঘটনায় নিন্দা...
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের অকাল প্রয়াণে সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সামাজিকমাধ্যমে সহকর্মী, নির্মাতা ও ভক্তরা তাঁর প্রতি গভীর শ্রদ্ধা ও পরিবারের প্রতি...
চলচ্চিত্র নির্মাতা হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে খ্যাতি কুড়িয়েছেন মোস্তফা সরয়ার ফারুকী। জুলাই গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলে তিনি সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর