লন্ডনে রোজিনা যেমন দেখলেন ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চনকে

আপডেট : ১২ অক্টোবর ২০২৫, ০১:৪১ পিএম

চলচ্চিত্র অভিনেতা ও ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন। প্রায় পাঁচ মাস ধরে সেখানে চলছে তাঁর চিকিৎসা। এ মাসের শুরুতে তাঁর অসুস্থতার খবর প্রকাশ্যে এলেও, সহঅভিনেত্রী রোজিনা বিষয়টি অনেক আগেই জানতেন।

গত সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে লন্ডনে অবস্থানকালে কাঞ্চনের সঙ্গে দেখা করেন রোজিনা। সম্প্রতি সেই সাক্ষাতের অভিজ্ঞতা শেয়ার করেছেন তিনি।

রোজিনা বলেন, ‘আমি জুলাইতেই জেনেছিলাম কাঞ্চনের মাথায় টিউমার ধরা পড়েছে। তখন আমি লন্ডনে ছিলাম, কিন্তু দেখা হয়নি। কানাডায় চলে যেতে হয়েছিল। সেখান থেকেই নিয়মিত যোগাযোগ রেখেছি তার পরিবারের সঙ্গে, খোঁজ নিয়েছি তার চিকিৎসার অগ্রগতির।’

লন্ডনে ইলিয়াস কাঞ্চনের পাশে রোজিনা। ছবি: সংগৃহীততিনি আরও জানান, ‘সেপ্টেম্বরে আমি কানাডা থেকে লন্ডনে এসে কাঞ্চনের মেয়ের বাসায় গিয়েছিলাম। তখনই তার সঙ্গে দেখা হয়, গল্প করি, ছবি তুলি। অসুস্থ হলেও মানসিকভাবে ভীষণ দৃঢ় মনে হয়েছে তাকে।’

অভিনেত্রীর ভাষায়, ‘অসুস্থতার ধকলে কিছুটা বিধ্বস্ত দেখালেও কাঞ্চন দাঁড়িয়ে নামাজ পড়ছে নিয়মিত। ধীরে ধীরে নানা বিষয়ে আমার সঙ্গে কথা বলেছে। ব্রেনে যেহেতু সমস্যা, মাঝে মাঝে কিছু কথা ভুলে যায়, তবে আমি তাকে ভালোই দেখেছি।’

সহঅভিনেতা হিসেবে ইলিয়াস কাঞ্চন প্রসঙ্গে রোজিনা বলেন, ‘কাঞ্চনের সঙ্গে আমি অনেক ছবি করেছি। আমরা প্রায় সমসাময়িক। কাজের প্রতি তার নিষ্ঠা, ভালোবাসা ও অধ্যবসায়ের ফলেই আজও তিনি দর্শকের হৃদয়ে জায়গা করে আছেন। মানুষ হিসেবে কাঞ্চন অসাধারণ— শান্ত, ভদ্র এবং গভীরভাবে মানবিক একজন মানুষ।'

রবিবার (১৯ জুলাই) একই দিনে চার গুণী ব্যক্তিত্বকে স্মরণ ও শুভেচ্ছা জানাতে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে চ্যানেল আই। এদিন প্রয়াত কথাসাহিত্যিক, নাট্যকার ও নির্মাতা হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস।...
দীর্ঘদিন ক্যানসারের স্টেজ ফোরে ভুগেছেন সঞ্জয় দত্ত। যে দুর্বিষহ পরিস্থিতি তিনি পার করেছেন, তারপর থেকে বরাবরই নিজেকে একজন ক্যানসারযোদ্ধা বলে থাকেন এই অভিনেতা। সম্প্রতি এক আলোচনায় ফুসফুস ক্যানসার...
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা ও সম্মাননা অর্জনের পর এবার দেশের দর্শকদের সামনে আসছে মোহাম্মদ নূরুজ্জামান পরিচালিত চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) দেশের ৫টি আধুনিক প্রেক্ষাগৃহে মুক্তি...
হলিউডের অন্যতম জনপ্রিয় নির্মাতা ক্রিস্টোফার নোলানের নতুন সিনেমা ‘দ্য ওডিসি’ আগামী ১৭ জুলাই বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে। সুখবর হলো, একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও ছবিটি মুক্তি পাবে। প্রায়...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
সংবাদ সম্মেলনে মেজর ফারহান মাহমুদ মোক্তাদা জানান, চক্রটি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে অবৈধ সুবিধা আদায়ের অপচেষ্টা চালাচ্ছিল। গ্রেপ্তারকৃতের কাছ থেকে ১টি মাইক্রোবাস, ৭টি মোবাইল...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর