অনন্ত জলিলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

আপডেট : ১১ নভেম্বর ২০২৫, ০৮:৪২ পিএম

ঢাকাই সিনেমার আলোচিত নায়ক ও প্রযোজক অনন্ত জলিল কয়েক বছর আগে আয়োজন করেছিলেন ‘ট্যালেন্ট হান্ট’। উদ্দেশ্য ছিল চলচ্চিত্রে নতুন মুখ তুলে আনা ও শিল্পী সংকট দূর করা। অনন্তের ভাষায়, তিনি চেয়েছিলেন সারা দেশ থেকে তরুণ মেধাবীদের খুঁজে এনে চলচ্চিত্রে নতুন প্রজন্মের অভিনেতা-অভিনেত্রী গড়ে তুলতে।

দেশজুড়ে বিপুল সাড়া ফেলে এই আয়োজন। প্রায় তিন লাখ প্রতিযোগী এতে অংশ নিয়েছিলেন। তাঁদের মধ্য থেকে চূড়ান্তভাবে নির্বাচিত হন তরুণ মডেল সাব্বির আহমেদ আরবিন। তখনই ঘোষণা দেওয়া হয়েছিল, বিজয়ীরা অনন্ত জলিলের পরবর্তী চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পাবেন। সেই সময় ‘দ্য স্পাই: অগ্রযাত্রার মহানায়ক’ নামের একটি সিনেমার জন্য এই ট্যালেন্ট হান্টের আয়োজন করা হয়।

কিন্তু সময় পেরিয়ে যায়, সিনেমার কাজ আর শুরু হয় না। পরবর্তী সময়ে অনন্ত জলিল ঘোষণা দেন যে, ওই প্রতিযোগিতায় নির্বাচিত কিছু প্রতিভাবান তরুণ-তরুণীকে তিনি তাঁর পরবর্তী সিনেমা ‘দিন: দ্য ডে’-তে অভিনয়ের সুযোগ দেবেন। ২০১৮ সালে অনন্ত নিজেই সংবাদমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছিলেন। সেই ঘোষণার পর বহু অপেক্ষার পর অবশেষে সিনেমার ডাক পান সাব্বির আহমেদ আরবিন।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে আরবিন বলেন, ‘‘২০১৫ সালে ‘ট্যালেন্ট হান্ট’ নামে রিয়েলিটি শো হয়েছিল। আমি হিরো ক্যাটাগরিতে চূড়ান্ত হই। অনন্ত ভাইয়ের সঙ্গে চুক্তি ছিল, আমি তাঁর সিনেমায় কাজ করব। সেই সিনেমা (‘দ্য স্পাই’) হয়নি। পরে ‘দিন: দ্য ডে’-এর জন্য আমাকে ডাকা হয় এবং পুলিশ চরিত্রে নির্বাচিত করা হয়।”

এরপর শুরু হয় শুটিং। কিন্তু সেখানে গিয়ে আরবিনের অভিজ্ঞতা একেবারেই ভিন্ন।

‘শুটিংয়ে কস্টিউম পরে সারাদিন বসে থাকতাম, কিন্তু আমাদের দৃশ্য হতো না। চার দিন পর একটি দৃশ্য হয়, পরে আরও কিছু শট নেওয়া হয়। মোট আট দিন শুটিং করেছি। পরে সিনেমাটি মুক্তি পেলে পরিবার ও বন্ধুবান্ধব নিয়ে হলে দেখতে যাই। কিন্তু পর্দায় কোথাও নিজেকে খুঁজে পেলাম না। সবার সামনে খুব লজ্জায় পড়েছিলাম। আমার সব পরিশ্রম বৃথা গেল—আমি প্রতারণার শিকার হয়েছি,’ বলেন আরবিন।

তাঁর দাবি, ‘এই অভিজ্ঞতা মানসিকভাবে ভীষণ কষ্ট দিয়েছে। একজন শিল্পী হিসেবে এটি অপমানের। আমি স্বপ্ন দেখেছিলাম বড় পর্দায় নিজের অভিনয় দেখব, কিন্তু সে স্বপ্ন চূর্ণ হয়েছে।’

এই অভিযোগের বিষয়ে জানতে অনন্ত জলিলের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও, তিনি কোনো সাড়া দেননি।

উল্লেখ্য, বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত ‘দিন: দ্য ডে’ সিনেমাটি পরিচালনা করেছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। এতে অনন্ত জলিল ও বর্ষা ছাড়াও অভিনয় করেছেন ইরান ও লেবাননের বেশ কয়েকজন অভিনেতা।

বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা  নানা পাটেকর মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
১০২ ডিগ্রি জ্বরে আক্রান্ত স্ত্রীর কাছে রাত ৪টার দিকে পরোটা-মাংস খাওয়ার আবদার এবং তা বানিয়ে খাওয়ানোর ঘটনাকে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা মুকিত জাকারিয়া।...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
লোডিং...

এলাকার খবর