'চাঁদের আলো'র নির্মাতা শেখ নজরুল ইসলাম মারা গেছেন

আপডেট : ২৩ নভেম্বর ২০২৫, ১১:৫৩ এএম

'চাঁদের আলো'র নির্মাতা শেখ নজরুল ইসলাম আর নেই।

শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক সমিতির উপ-সচিব অপূর্ব রানা। মৃত্যুকালে শেখ নজরুল ইসলামের বয়স হয়েছিল ৮১ বছর।

গত ১৬ নভেম্বর মাইল্ড স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর থেকে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

দীর্ঘ ক্যারিয়ারে শেখ নজরুল ইসলাম কাজ করেছেন নির্মাতা জহির রায়হান ও খান আতাউর রহমানের সহকারী পরিচালক হিসেবে।

১৯৭৪ সালে মুক্তি পায় তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘চাবুক’। পরবর্তী সময়ে তিনি নির্মাণ করেন 'নদের চাঁদ’, ‘এতিম’, ‘নাগিন’, ‘মাসুম’, ‘ঈদ মোবারক’, ‘আশা’, ‘পরিবর্তন’, ‘নতুন পৃথিবী’, ‘দিদার’, ‘সালমা’, ‘বউ শাশুড়ি’, ‘কসম’, ‘বিধাতা’, ‘স্ত্রীর পাওনা’, ‘চাঁদের আলো’, ‘চাঁদের হাসি’, ‘চক্রান্ত’, ‘সিংহ পুরুষ’, ‘সব খতম’সহ বহু জনপ্রিয় চলচ্চিত্র।

অস্ত্রোপচার সফল হয়েছিল, চিকিৎসকেরা রেখেছিলেন নিবিড় পর্যবেক্ষণে। কিন্তু শেষ রক্ষা হলো না। কিডনি প্রতিস্থাপনের এক দিন পরই আইসিইউতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন নাট্যকার তানিন রহমান। বৃহস্পতিবার...
আজ ২২ শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে বর্ণাঢ্য আয়োজন সাজিয়েছে দেশের টেলিভিশন চ্যানেলগুলো। ইনডিপেনডেন্ট ডিজিটালে রইলো সেই খোঁজ—
বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়ে ইতিহাস গড়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে প্রতিযোগিতা করবে...
প্রায় এক দশক আগে বলিউড কাঁপানো কঙ্গনা রানাউত ও হৃতিক রোশনের চরম তিক্ততার গল্প ফের ইন্টারনেটে গরম খবর হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি এখন অন্যতম শীর্ষ আলোচনার বিষয়।
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর