রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন শাকিব খান?

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৫, ০৪:১৭ পিএম

ঢালিউড সুপারস্টার শাকিব খান সম্প্রতি একের পর এক চমক দিয়ে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। সিনেমা, বিজ্ঞাপন কিংবা জনসম্মুখ—যেখানেই তিনি উপস্থিত হচ্ছেন, সেখানেই তৈরি হচ্ছে নতুন ট্রেন্ড।

এর মধ্যেই নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে নতুন গুঞ্জন, শাকিব কি অভিনয় ছাড়ছেন? নাকি এবার রাজনৈতিক মঞ্চেই দেখা যাবে দেশের ‘নাম্বার ওয়ান’ নায়ককে? কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে জোর আলোচনা, তিনি নাকি যোগ দিচ্ছেন দেশের একটি বড় রাজনৈতিক দলে।

পর্দার সুপারহিরো কি সত্যিই রাজনীতিতেও ‘হিরো’ হতে যাচ্ছেন? ভক্তদের মনে এখন একটাই প্রশ্ন, শাকিব খান কি এবার দেশের নেতৃত্বেও ভূমিকা রাখতে চান?

এ গুঞ্জনের ডালপালা ছড়াতে শুরু করে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে শাকিবের শোকবার্তা ঘিরে তৈরি হওয়া বিতর্ককে কেন্দ্র করে। যুক্তরাষ্ট্রে অবস্থান থেকে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছিলেন, যা নিয়ে নেটিজেনদের একাংশ কঠোর সমালোচনা করেন। পরে তিনি দেশের একটি দৈনিককে জানান, দেশের জন্য যারা ত্যাগ স্বীকার করেছেন তাদের প্রতি সম্মান জানানো রাজনৈতিক দলীয় সীমার বাইরে থাকা উচিত।

রাজনীতিতে নিজের সংশ্লিষ্টতা নিয়ে তখনই পরিষ্কার ভাষায় শাকিব বলেন, ‘আমি কখনও কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিলাম না। কোনো রাজনৈতিক পদ নেই, দায়িত্বও নেই। বেশ কয়েকবার আমাকে রাজনীতিতে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু সিনেমার কথা ভেবে এড়িয়ে গেছি। কোনো রাজনৈতিক সুবিধাও নেইনি; বরং বহু সময় রাজনৈতিক ব্যক্তিদের কারণে কাজ ও ব্যক্তিজীবনে নানা বাধার মুখে পড়েছি।’

তবু গুঞ্জন থামেনি। শাকিবের সম্ভাব্য রাজনীতিতে আসার খবরে ভক্তদের একাংশ উৎসাহ দেখালেও অনেকেই মনে করছেন এই নায়ক মঞ্চের রাজনীতিতে নয়, পর্দাতেই ‘নাম্বার ওয়ান’।

তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এ ব্যাপারে শাকিব খান নিজে এখনও আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি। তার ঘনিষ্ঠরাও কোনো ইঙ্গিত দিচ্ছেন না। ফলে প্রশ্নই থেকে যাচ্ছে, এ সব কি শুধুই নেটদুনিয়ার রটনা, নাকি সত্যিই শাকিব খান পা রাখতে যাচ্ছেন বড় কোনো রাজনৈতিক দলে? এখন অপেক্ষা শুধু সময়ের।

প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
অভিনেতা জানান, সোমবার (২৪ আগস্ট) রাতে ঢাকা থেকে ফরিদপুরের বাড়িতে এসে ঘরে কোনো বিদ্যুৎ না পেয়ে তাঁর সন্দেহ হয়। পরে বাড়ির বাইরে গিয়ে দেখতে পান বিদ্যুতের তার কাটা রয়েছে। এরপর ছাদে গিয়ে দেখেন এসির...
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক। আজ তাঁকে হারানোর ৯ বছর পূর্ণ হলো। ২০১৭ সালের এই দিনে চিরঘুমের দেশে পাড়ি দেন অভিনেতা। আজ মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তাঁকে স্মরণ...
এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
নিহত দেলোয়ার ব্যাটারিচালিত রিকশা চালাতেন। আজ ভোরে কামারগোপ এলাকায় পূর্বপরিচিত রনির সঙ্গে মাদক সেবন নিয়ে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রনি ইট দিয়ে দেলোয়ারের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন।...
বর্তমান সরকার জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে কিছু নির্দিষ্ট উৎসের উপর নির্ভর করতে চায় না। এক্ষেত্রে নতুন অর্থনৈতিক মডেলে ভিন্ন ভিন্ন উৎসের দিকে মনোযোগ দেওয়া হচ্ছে। পাশাপাশি নাগরিক সুবিধা বাড়াতে...
নেত্রকোণায় পাচারের সময় দুই হ্যান্ডট্রলি ভর্তি সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এসময় হ্যান্ডট্রলিটির দুই চালককে আটক করা হয়। শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে মদন-তিয়শ্রী সড়কের রুদ্রশ্রী এলাকায় এই চাল জব্দ ও...
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, ‘যেকোনো সময়ের তুলনায় এখন গণমাধ্যমের স্বাধীনতা বেশি রয়েছে।’ শুক্রবার দুপুরে নেত্রকোণার কেন্দুয়া ক্লাবের মিলনায়তনে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর