বোনদের ৪০ বছরের অভিযোগ, মুখ খুললেন ডিপজল

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৫, ০৯:১১ পিএম

পৈতৃক সম্পত্তি নিয়ে একই পরিবারের ভেতর থেকেই উঠেছে গুরুতর অভিযোগ। জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা ও নির্মাতা মনোয়ার হোসেন ডিপজলসহ পরিবারের তিন ভাইয়ের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সম্পত্তি থেকে বঞ্চিত রাখা, ভয়ভীতি প্রদর্শন এবং জানমালের নিরাপত্তাহীনতার অভিযোগ এনেছেন পরিবারের চার বোন।

গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাজধানীতে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তারা জানান, প্রায় ৪০ বছর ধরে বাবার সম্পত্তিতে নিজেদের প্রাপ্য অংশ থেকে তারা বঞ্চিত। বারবার আশ্বাস দেওয়া হলেও বাস্তবে কোনো সমাধান হয়নি বলে দাবি তাদের।

এই অভিযোগ ঘিরে সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ একটি স্ট্যাটাস দেন ডিপজল। সেখানে তিনি বোনদের আনা অভিযোগকে সরাসরি মিথ্যা অপবাদ হিসেবে উল্লেখ করেন। তার ভাষায়, আল্লাহই সবকিছুর উত্তম বিচারক।

ফেসবুক স্ট্যাটাসে ডিপজল লেখেন, সম্প্রতি তার কয়েকজন বোন উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে ভুল তথ্য ছড়িয়েছেন। তিনি স্পষ্ট করে জানান, এই বক্তব্যের উদ্দেশ্য কাউকে ছোট করা নয়; বরং তার বিরুদ্ধে তৈরি হওয়া ভুল ধারণার সত্য তুলে ধরা। মামলার আইনি জবাব তিনি আদালতেই দেবেন বলেও উল্লেখ করেন।

ডিপজল ও তিন বোন। ছবি: বাংলাদেশ চলচ্চিত্র জগৎ পেজ থেকে নেওয়াডিপজল আরও দাবি করেন, তিনি সবসময় বোনদের সম্মান ও সহযোগিতা করে এসেছেন; যা তার এলাকার মানুষও জানেন। এক বোনের বক্তব্যের জবাবে তিনি লেখেন, ‌ওই বোনের অসুস্থ সন্তানের চিকিৎসার জন্য তিনি বড় অঙ্কের আর্থিক সহায়তা করেছেন এবং প্রয়োজন অনুযায়ী ভারতে চিকিৎসার ব্যবস্থাও করেছেন। অথচ ক্যামেরার সামনে এসে সেই সহযোগিতার কথা অস্বীকার করা হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

আরেক বোনের অভিযোগ, ১১ বছর ধরে তার সঙ্গে কোনো যোগাযোগ নেই। এ প্রসঙ্গে ডিপজল বলেন, ‘মাত্র দুই মাস আগেই ওই বোন ও তার সন্তানকে তিনি আর্থিক সহায়তা দিয়েছেন।’ তাঁর দাবি, সাধ্যের মধ্যে থেকে পরিবারের পাশে থাকার চেষ্টা তিনি সবসময়ই করেছেন।

স্ট্যাটাসে ডিপজল প্রশ্ন তুলেছেন, ৩৫ বছর পর হঠাৎ কেন এবং কার প্ররোচনায় এমন অভিযোগ সামনে এলো। তার মতে, যদি সত্যিই কোনো দাবি থাকত, তাহলে ভালোবাসার সম্পর্ক বজায় রেখেই সরাসরি জানানো যেত। সে ক্ষেত্রে তিনি আইনগত সীমার মধ্যেই প্রাপ্যের চেয়েও বেশি দিতে প্রস্তুত ছিলেন।

এক বোনের প্রসঙ্গ টেনে ডিপজল লেখেন, যিনি অভিনয়জগতের সঙ্গে যুক্ত, প্রতিটি অনুষ্ঠানে তার জন্য আলাদা কক্ষের ব্যবস্থাও তিনি করতেন। সেই বোনের মুখে আজ এমন অভিযোগ শুনতে হওয়াটা তার জন্য অত্যন্ত কষ্টের বলে উল্লেখ করেন অভিনেতা।

মামলার সব কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত দেশবাসীকে ধৈর্য ধরার অনুরোধ জানিয়েছেন ডিপজল। আদালতেই প্রকৃত সত্য প্রকাশ পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আইন অনুযায়ী বোনদের প্রাপ্য অংশ নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে ডিপজল বলেন, ‘যদি আইন অনুযায়ী তারা মালিক হন, তবে অবশ্যই তারা তাদের অংশ পাবেন। জীবনের শেষ প্রান্তে এসে এমন অভিযোগ সত্যিই কষ্টদায়ক বলে উল্লেখ করেন তিনি। সম্মান দেওয়া ও সম্মান রক্ষা করার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহই সবকিছুর উত্তম বিচারক।’

প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
অভিনেতা জানান, সোমবার (২৪ আগস্ট) রাতে ঢাকা থেকে ফরিদপুরের বাড়িতে এসে ঘরে কোনো বিদ্যুৎ না পেয়ে তাঁর সন্দেহ হয়। পরে বাড়ির বাইরে গিয়ে দেখতে পান বিদ্যুতের তার কাটা রয়েছে। এরপর ছাদে গিয়ে দেখেন এসির...
এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
অনন্ত ভালোবাসা’র তুর্কি নাম ‘কারা সেভদা’। এটি একটি রোমান্টিক ধারাবাহিক, যার মূল বিষয়বস্তু হচ্ছে শ্রেণিবৈষম্যের ভেতর গড়ে ওঠা এক গভীর, কিন্তু করুণ প্রেম। জানা যায়, দীপ্ত টিভিতে সিরিজটি প্রচার হচ্ছে...
পৃথিবীর মেরু অঞ্চলের বরফ গলার প্রভাব ধীরে ধীরে বৈশ্বিক সংকটে রূপ নিচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে অ্যান্টার্কটিকা ও গ্রিনল্যান্ডের বিশাল বরফস্তরে যে পরিবর্তন দেখা যাচ্ছে, তা শুধু সমুদ্রপৃষ্ঠের...
বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে আয়ারল্যান্ডে দাঁড়িয়ে যখন কেউ আমাকে জিজ্ঞেস করেন, ‘আপনি কোথা থেকে এসেছেন?’ আমি গর্ব করেই বলি, ‘বাংলাদেশ।’ এরপর প্রায়ই আরেকটি প্রশ্ন আসে, ‘বাংলাদেশি কয়েকটি...
চলতি মাসের শেষদিকে দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ইতোমধ্যে রাঙামাটি, বান্দরবান ছাড়া দেশের সব জেলায় হামের...
১১ দলীয় ঐক্য জোটের লংমার্চ সরকার পতনের জন্য নয়, এটি জনগণের আন্দোলন বলে জানালেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার সকালে রাজধানীর মগবাজারে জামায়াতের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর