বাগদান সম্পন্ন, জানালেন পূজা চেরী নিজেই

আপডেট : ১৫ মার্চ ২০২৬, ০১:১৪ পিএম

শিশুশিল্পী থেকে ঢালিউডের অন্যতম নায়িকা হয়ে ওঠা অভিনেত্রী পূজা চেরী। এবারের ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে তাঁর নতুন সিনেমা ‘দম’। বর্তমানে সিনেমাটির প্রচার-প্রচারণা ঘিরে তিনি বেশ ব্যস্ত সময় পার করছেন। অন্যদিকে, ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনায় উঠে এলেন এই নায়িকা। সম্প্রতি একটি বেসরকারি চ্যানেলের পডকাস্টে হাজির হয়ে প্রথমবারের মতো স্বীকার করলেন যে তিনি এনগেজড। অর্থাৎ, ইতিমধ্যেই তাঁর বাগদান সম্পন্ন হয়েছে।

ওই সাক্ষাৎকারে পূজা তাঁর ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনের বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা কথা বলেন। আপনি কি সিঙ্গেল—এমন প্রশ্নের জবাবে নায়িকা বলেন, ‘এখানে আমি সত্যিটাই বলব। আমি এনগেজড (বাগদান সম্পন্ন)। এই প্রথম আমি কথাটা বললাম।’

পূজা চেরী। ছবি: ফেসবুক থেকে নেওয়া

প্রেমের সম্পর্ক ও মূল্যবোধ নিয়ে পূজা চেরী বলেন, ‘সম্পর্কের মূল্য আমার কাছে অনেক বেশি। আমি চাই না ডিভোর্স শব্দটি আমার নামের সঙ্গে যুক্ত হোক। সংসার আর অভিনয় একসঙ্গে চালানো সম্ভব না হলে আমি সংসারকে বেছে নিয়ে চলচ্চিত্র থেকে বিদায় নেব।’

তাহলে কবে বিয়ে করছেন পূজা—উপস্থাপকের এই প্রশ্নের জবাবে নায়িকা জানান, মানসিকভাবে পুরোপুরি প্রস্তুত হলেই তিনি বিয়ের পিঁড়িতে বসবেন। পারিবারিকভাবেই আয়োজন হবে সবকিছু। ফলে সময় হলে সবাইকে জানিয়ে বিয়ে করাই তাঁর ইচ্ছে।

এদিকে, বিয়ের পর বিনোদন ভুবনে থাকবেন কি-না—এ বিষয়ে পূজা চেরীর ভাষ্য, ‘আমি যার সঙ্গে এনগেজড, সে খুবই সাপোর্টিভ। মিডিয়ায় কাজ করা বা না-করা এটা সর্ম্পূণ আমার ওপর ছেড়ে দিয়েছে। তার ভাষ্য, ইচ্ছে হলে মিডিয়ায় কাজ কর, ছেড়ে দিতে চাইলে ছাড়বে। এটা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার।’

মাঝে কিছুটা নীরব ছিলেন জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরী। এবার যেন সেই নীরবতাই ভাঙলেন তিনি!  বেগুনি শাড়িতে তোলা কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করে এমন এক ক্যাপশন দিয়েছেন, যেখানে প্রতি লাইনে ফিরে আসার ইঙ্গিত।...
দম সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন আফরান নিশো, চঞ্চল চৌধুরী ও পূজা চেরী। প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখে দর্শক থেকে শুরু করে চলচ্চিত্র সমালোচক—সবাই একবাক্যে এ সিনেমা নির্মাণের মুন্সিয়ানার কথা স্বীকার...
গত ঈদুল ফিতরে ‘দম’ সিনেমার রেশ কাটতে না কাটতেই বড় পর্দায় ফিরছেন চিত্রনায়িকা পূজা চেরী। আসন্ন ঈদুল আজহার মুক্তি প্রতীক্ষিত ছবির তালিকায় যুক্ত হলো তাঁর নতুন চলচ্চিত্র ‘নাকফুলের কাব্য’। সম্প্রতি একটি...
চলচ্চিত্র প্রযোজনার নামে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন চিত্রনায়িকা পূজা চেরীর বাবা দেবু প্রসাদ রায়। ব্যবসায়ী মিজানুর রহমানের করা প্রতারণা মামলায় গতকাল তাঁকে গ্রেপ্তার করেছে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর