‘কিছু আলো যে অন্ধকারের পরই উজ্জ্বল হয়ে ওঠে’, বেগুনি শাড়িতে পূজা

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ পিএম

মাঝে কিছুটা নীরব ছিলেন জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরী। এবার যেন সেই নীরবতাই ভাঙলেন তিনি!  বেগুনি শাড়িতে তোলা কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করে এমন এক ক্যাপশন দিয়েছেন, যেখানে প্রতি লাইনে ফিরে আসার ইঙ্গিত। তাঁর ভাষ্য, যারা গল্প শেষ হয়ে গেছে ভাবছেন, তারা হয়তো গল্পের সেরা অংশটিই এখনও পড়েননি।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বেশ কয়েকটি নতুন ছবি শেয়ার করেছেন এই অভিনেত্রী। ক্যাপশনে তিনি লেখেন, ‘যারা মনে করেন গল্প শেষ হয়ে গেছে, তারা সম্ভবত এখনও গল্পের রোমাঞ্চকর অংশই পড়েননি। কখনও কখনও দৃশ্যপট থেকে একটুখানি সরে যেতে হয়, যাতে ফিরে এসে শিরোনাম হওয়া যায়। তাদের ভাবতে দিন, স্পটলাইট অন্যদিকে সরে গেছে। কিছু আলো যে ঘোর অন্ধকারের পরই আরও উজ্জ্বল হয়ে ওঠে!’

বেগুনি শাড়িতে নজর কাড়লেন পূজা। ছবি: ফেসবুক থেকে নেওয়া

পূজার এই কথাগুলোকে ভক্তরা তাঁর ক্যারিয়ার ও সাম্প্রতিক সময়ের সঙ্গে মিলিয়ে দেখছেন। তবে পোস্টে তিনি ঠিক কোন বিষয়কে ইঙ্গিত করছেন, তা স্পষ্ট করেননি। 

সম্প্রতি ব্যক্তিজীবন ঘিরে আলোচনায় ছিলেন পূজা। চলতি বছরের মার্চে তিনি বাগদানের সুখবর জানিয়েছেন। পাশাপাশি এ-ও নিশ্চিত করেছেন যে, তাঁর জীবনসঙ্গী শোবিজ জগতের বাইরের একজন। তবে বিয়ের তারিখ বা পাত্রের পরিচয় প্রকাশ করেননি।

বেগুনি শাড়িতে ছবি দিয়ে পূজার বার্তা—‘গল্প শেষ নয়।’ ছবি: ফেসবুক থেকে নেওয়া

এরপর গত আগস্টে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে যে, গোপনে বিয়ে সেরেছেন এই নায়িকা। যদিও সেই গুঞ্জন সরাসরি নাকচ করে দিয়েছেন তিনি।

এবার বেগুনি শাড়ির ছবি দিয়ে পূজার ‘গল্প শেষ নয়’ বার্তা ভক্তদের মনে নতুন কৌতূহল তৈরি করেছে। তাঁদের প্রশ্ন, সত্যিই কি বড় কোনো কাজ বা নতুন অধ্যায়ের ঘোষণা আসছে? সেই উত্তর সময়ের হাতেই তোলা থাক।

মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতকর্মীদের হামলার শিকার হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এই হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
প্রভা মনে করেন, শিল্পী পরিচয় কখনও লজ্জার বিষয় হতে পারে না। বরং যে পরিচয় একজন মানুষকে সম্মান, যশ, খ্যাতি, অর্থ ও মানুষের ভালোবাসা এনে দিয়েছে, সেই পরিচয়ের প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত। সোমবার (৩১...
বছর পাঁচেক ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন জনপ্রিয় টিভি উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন। এরইমধ্যে সম্প্রতি নতুন করে ভিন্ন এক ক্যানসারে আক্রান্ত হয়েছেন তিনি। এবার তাঁর শরীরে জরায়ু ক্যানসার শনাক্ত...
বিশ্ব অর্থনীতি ও ক্ষমতা কাঠামোর নতুন সমীকরণ নিয়ে ভারতের নয়াদিল্লিতে বসতে যাচ্ছে ১৮তম ব্রিকস সম্মলেন। আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বরের এই সম্মেলনে অংশ অংশ নিচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনা...
রাজধানীর ঢাকা-১৭ আসনের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মসজিদ, মাদ্রাসার পাশাপাশি আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মন্দিরেও এ অনুদান দেওয়া হয়।...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের ‘প্রাথমিক সত্যতা’ পাওয়া গেছে মর্মে দেওয়া বক্তব্য...
ইয়েমেনের গুরুত্বপূর্ণ বন্দরনগরী মোখা দখলের পর বাব আল-মান্দেব প্রণালিরও নিয়ন্ত্রণ নিয়েছে হুতি বিদ্রোহীরা। সেই সাথে হরমুজ প্রণালিতেও পণ্যবাহী জাহাজে হামলার তথ্য মিলেছে। এর জেরে আবারও বিশ্ববাজারে...
লোডিং...

এলাকার খবর