যেকোনো সময় মরে যেতে পারি: মাহিয়া মাহি

আপডেট : ২৩ মার্চ ২০২৬, ০২:৩০ পিএম

জুলাই গণঅভ্যুত্থানের পর চুপিসারে দেশ ছেড়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাস করছেন। সেখান থেকে সামাজিকমাধ্যমে দেওয়া তাঁর এক স্ট্যাটাস অনুরাগীদের নজর কেড়েছে। নায়িকার মন্তব্য, ‘যেকোনো সময় মরে যেতে পারি!’

রোববার (২২ মার্চ) দিবাগত রাতে ফেসবুকের এক পোস্টে মাহি লেখেন, ‌‘আমার শুধু মনে হচ্ছে আমি যেকোনো সময় মরে যেতে পারি! আমার সামনে এই মুহূর্তে যে হাঁটাহাঁটি করছে সে-ও একটু পরে মরে যেতে পারে, এত কাছ থেকে কারও মৃত্যু এর আগে তো কখনও দেখিনি। দম বন্ধ লাগছে!’

মাহির এই পোস্টে শোকপ্রকাশ করছেন ভক্তরা। মূলত ঘনিষ্ঠমহলের দুজন মানুষের মৃত্যুতে একেবারে ভেঙে পড়েছেন নায়িকা। মন্তব্যঘরে একসময়ের সাড়া জাগানো নায়ক কাজী মারুফের কথায় তেমনই ইঙ্গিত পাওয়া যায়। তিনি লেখেন, ‘জীবন খুব সংক্ষিপ্ত, এটাই একমাত্র সত্য। তুমি (মাহি) মাত্র দুজনের মৃত্যুর কথা শুনেছ। একজনের মৃত্যু খুবই আকস্মিক।’ উত্তরে মাহি লিখেছেন, ‘খুবই বেদনাদায়ক ভাইয়া, সত্যি বলতে ট্রমাটাইজড।’

এর আগে, এক পোস্টে কাজী মারুফকে ট্যাগ করে মাহি লিখেছিলেন, ‌‘একটু আগেও ভিডিও কলে যে ছিল, একটু পরেই সে আমাদের সবাইকে ছেড়ে চলে গেল। জীবন বড় ঠুনকো। আমার রাইসা আপুর ছোটভাই ঈদের দিন রাতে আমাদের সবাইকে ছেড়ে চলে গেলেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। ইয়া আল্লাহ আপনি আমার এই পরিবারকে এই শোক সইবার শক্তি দিন।’

প্রসঙ্গত, চলচ্চিত্রে অভিনয় ছাড়াও রাজনীতিতে সক্রিয় ছিলেন মাহিয়া মাহি। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদকের পদে ছিলেন তিনি। দ্বাদশ সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। তবে দলীয় মনোনয়নবঞ্চিত হয়ে রাজশাহী-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন, যদিও জয়লাভ করতে পারেননি।

২০২৪ সালে জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হলে কয়েক মাস আত্মগোপনে থেকে গত বছরের জুনে নিউইয়র্কে পাড়ি দেন মাহিয়া মাহি। তারপর থেকে সেখানেই বাস করছেন তিনি।

চিত্রনায়িকা মাহিয়া মাহিকে ঘিরে পুরোনো সেই অডিও ফাঁসের ঘটনা আবারও আলোচনায় এসেছে। এ বিষয়ে সম্প্রতি নিজের ফেসবুক পেজে প্রকাশিত একটি দীর্ঘ ভিডিওবার্তায় তিনি নিজের অবস্থান ব্যাখ্যা করেন এবং সাবেক তথ্য ও...
ঢাকাই সিনেমার দুই আলোচিত তারকা জায়েদ খান ও মাহিয়া মাহি। বর্তমানে দুজনেই অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। সম্প্রতি জায়েদ খানের সঙ্গে মাহিকে দেখা গেছে নিউইয়র্কের সেন্টাল পার্কে।
বিচ্ছেদের খবরের দেড় বছর পর আবার আলোচনায় চিত্রনায়িকা মাহিয়া মাহি ও তাঁর স্বামী রাজনীতিক রাকিব সরকার। কয়েক দিন আগে ছেলে ফারিশ ও রাকিবের সঙ্গে তোলা একটি ছবি ফেসবুকে পোস্ট করার পর নতুন করে গুঞ্জন শুরু...
জুলাই গণঅভ্যুত্থানের পর দেশ ছেড়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। অবশ্য তারও আগে থেকেই চলচ্চিত্র দুনিয়া থেকে কিছুটা দূরেই ছিলেন তিনি। সক্রিয় ছিলেন রাজনীতিতে। পাশাপাশি মাতৃত্বকালীন ছুটি,...
বিরোধীদল অযৌক্তিক আন্দোলনে গেলে জনগণ তা প্রত্যাখান করবে বলে মনে করেন বিএনপি নেতারা। তাদের ধারাবাহিক কর্মসূচির বিপরীতে কোনো পাল্টা কর্মসূচি দেওয়ার চিন্তাও নেই সরকারি দলের। বিএনপির নেতারা বলছেন,...
ইসলামী ব্যাংকের এস আলম গ্রুপ সংশ্লিষ্ট ২৪টি কোম্পানির নামে থাকা ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ফ্রিজ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ব্যাংকটির স্পনসরড শেয়ার হোল্ডার ইসলামী ইকোনমিক রিসার্চ ব্যুরোর করা রিটের...
মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
‘দিল চাহতা হ্যায়’ সিনেমার একটি দৃশ্যের জন্য আমির খানকে সহ্য করতে হয়েছিল ১৭টি আসল থাপ্পড়! সিনেমাটির ২৫ বছর পূর্তি উপলক্ষে সম্প্রতি এক আড্ডায় এই মজার ও চমকপ্রদ ঘটনা শেয়ার করেন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর