মাহি এখন বলছেন—বিচ্ছেদ হয়নি, তিনি বিবাহিত

আপডেট : ১৮ অক্টোবর ২০২৫, ০৪:১৪ পিএম

বিচ্ছেদের খবরের দেড় বছর পর আবার আলোচনায় চিত্রনায়িকা মাহিয়া মাহি ও তাঁর স্বামী রাজনীতিক রাকিব সরকার। কয়েকদিন আগে ছেলে ফারিশ ও রাকিবের সঙ্গে তোলা একটি ছবি ফেসবুকে পোস্ট করার পর নতুন করে গুঞ্জন শুরু হয়েছে—তাহলে কি সম্পর্কের বরফ গলেছে? আবার একসঙ্গে হয়েছেন মাহি ও রাকিব?

এই প্রশ্নের জবাবে মাহি নিজেই জানালেন, ‘আমাদের ডিভোর্স হয়নি। ডিভোর্স না হলে সংসার ভাঙার তো প্রশ্নই আসে না।’

দেড় বছর আগে তিনি জানিয়েছিলেন, রাকিবের সঙ্গে তাঁর সম্পর্কের দূরত্ব তৈরি হয়েছে, তাই বিচ্ছেদের ঘোষণা দেন। তখন মাহি বলেছিলেন, ‘আমরা দুজনই চেষ্টা করেছিলাম, কিন্তু দেখলাম চেষ্টা করেও লাভ হচ্ছে না। তখন মনে হয়েছে বন্ধুত্ব বজায় রাখাটাই ভালো। রাকিব এখনও ফারিশের প্রতি খুব যত্নবান একজন বাবা।’

এবার সেই ঘোষণার কারণ ব্যাখ্যা করে মাহি বলেন, ‘আমি রাগের মাথায় বিচ্ছেদের কথা বলেছিলাম। আসলে আমাদের ডিভোর্স হয়নি, নিয়মিত যোগাযোগ হচ্ছে।’

বর্তমানে মাহি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। রাকিব সরকারের অবস্থান সম্পর্কে নিশ্চিতভাবে জানা না গেলেও, তাঁদের সাম্প্রতিক ছবিটি নিয়ে কৌতূহল ছিল অনেকের। বিষয়টি ব্যাখ্যা করে মাহি বলেন, ‘‘ছবিটি আমরা ভারতে তুলেছিলাম; তখন প্রকাশ করা হয়নি। এখন উইকিপিডিয়ায় দেখা যাচ্ছে আমাদের ডিভোর্স হয়েছে—তাই ভুল বোঝাবুঝি দূর করতে ছবিটি পোস্ট করেছি। আমাদের পাসপোর্টেও লেখা আছে ‘ম্যারিড’, স্বামীর নাম রাকিব সরকার। আমরা ভালো আছি।’’

মাহিয়া মাহি। ছবি: সংগৃহীত

বিয়ের পর থেকে রাকিবের সঙ্গে নানা মুহূর্তের ছবি নিয়মিত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেন মাহি। তবে দীর্ঘ বিরতির পর গত সোমবার রাতে তিনি স্বামী ও সন্তানের সঙ্গে তোলা দুটি ছবি পোস্ট করেন। ছবির ক্যাপশনে শুধু লেখেন, ‘মাশাআল্লাহ।’

মাহি ও রাকিব। ছবি: ফেসবুক থেকে নেওয়া

এর ঠিক এক ঘণ্টা আগে একই ছবি পোস্ট করেন রাকিব সরকারও। এতে নেটিজেনদের ধারণা আরও পোক্ত হয়—বিচ্ছেদের নয়, বরং নতুন বোঝাপড়ার দিকেই এগোচ্ছেন মাহি ও রাকিব।

প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
বছর পাঁচেক ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন জনপ্রিয় টিভি উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন। এরইমধ্যে সম্প্রতি নতুন করে ভিন্ন এক ক্যানসারে আক্রান্ত হয়েছেন তিনি। এবার তাঁর শরীরে জরায়ু ক্যানসার শনাক্ত...
বিয়ে করেছেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল ও দক্ষিণ আফ্রিকান মডেল গ্যাব্রিয়েলা দেমেত্রিয়াদেস। শুক্রবার গোয়ার মাপুসার সাব-রেজিস্ট্রার কার্যালয়ে আইনি প্রক্রিয়ায় বিয়ে নিবন্ধন করেন তারা। ৫৩ বছর বয়সী এই...
এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
বিরোধীদল অযৌক্তিক আন্দোলনে গেলে জনগণ তা প্রত্যাখান করবে বলে মনে করেন বিএনপি নেতারা। তাদের ধারাবাহিক কর্মসূচির বিপরীতে কোনো পাল্টা কর্মসূচি দেওয়ার চিন্তাও নেই সরকারি দলের। বিএনপির নেতারা বলছেন,...
ইসলামী ব্যাংকের এস আলম গ্রুপ সংশ্লিষ্ট ২৪টি কোম্পানির নামে থাকা ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ফ্রিজ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ব্যাংকটির স্পনসরড শেয়ার হোল্ডার ইসলামী ইকোনমিক রিসার্চ ব্যুরোর করা রিটের...
মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
‘দিল চাহতা হ্যায়’ সিনেমার একটি দৃশ্যের জন্য আমির খানকে সহ্য করতে হয়েছিল ১৭টি আসল থাপ্পড়! সিনেমাটির ২৫ বছর পূর্তি উপলক্ষে সম্প্রতি এক আড্ডায় এই মজার ও চমকপ্রদ ঘটনা শেয়ার করেন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর