নায়িকাদের সঙ্গে ভিডিও বিতর্ক নিয়ে অবশেষে মুখ খুললেন শরীফুল রাজ

আপডেট : ৩১ মার্চ ২০২৬, ০৫:১০ পিএম

ঢাকাই সিনেমার আলোচনার কেন্দ্রে শরীফুল রাজ; এলো আবার এক্সক্লুসিভও। সহশিল্পীদের সঙ্গে সম্পর্কের গুঞ্জন আর সোশ্যাল মিডিয়ায় ফাঁস হওয়া পুরনো ভিডিও নিয়ে এতদিন পর মুখ খুললেন এই তারকা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রাজ এ বিষয়ে কথা বলেন। প্রথমেই উঠে আসে সেই ভিডিও, যা তাঁকে একেবারেই চমকে দিয়েছে, ‘ঘটনাটি ছিল পরিকল্পিত। কেউ একজন আমাকে সামাজিকভাবে হেয় করার উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে এটি করেছে।’

২০২৩ সালের মে মাসের শেষদিকে ‘অঘটন’টি ঘটে! শরীফুল রাজের ফেসবুক আইডি থেকে অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল, তানজিন তিশা ও নাজিফা তুষির ব্যক্তিগত কিছু ছবি ও ভিডিও ফাঁস হয়, যা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনা সৃষ্টি করে। ভিডিওগুলোতে তাঁদের আপত্তিকর ও মদ্যপ অবস্থাতেও দেখা যায়।

ভিডিওতে ব্যবহৃত ভাষা নিয়েও রাজ খোলাখুলিভাবে বলেন, ‘বন্ধুদের ব্যক্তিগত আড্ডায় হালকা মজা বা কিছু অপ্রচলিত শব্দ ব্যবহার অস্বাভাবিক নয়। তবে এমন মুহূর্ত ধারণ করা কিংবা ফাঁস করে দেওয়া—দুটোই দায়িত্বজ্ঞানহীন কাজ।’

এরপর আসে উপস্থাপকের তালিকা—নাজিফা তুষি, তানজিন তিশা, সুনেরাহ বিনতে কামাল, শিরিন শিলা, বিদ্যা সিনহা মিম আর শবনম বুবলী। এতগুলো নাম একসঙ্গে শুনে রাজ হাসিমুখে বললেন, ‘একজন মানুষের পক্ষে এতগুলো সম্পর্ক একসঙ্গে রাখা একেবারেই সম্ভব না।’

এতে তিনি শুধু হেসেই যাননি! তাঁর ভাষ্য, অনেক সহশিল্পীর সঙ্গে তাঁর দীর্ঘদিনের বন্ধুত্ব ও পারিবারিক সম্পর্ক রয়েছে। বিশেষ করে ‘আইসক্রিম’ সিনেমার নাজিফা তুষির প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘ওরা আমার বাসায় আসে, আমরা একসঙ্গে আড্ডা দিই—এটা একেবারেই স্বাভাবিক সম্পর্ক।’

অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে পুলিশের এই প্রতিবেদনের সঙ্গে একমত নন মামলার বাদী ফ্যাশন ডিজাইনার...
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে শাড়ি সংক্রান্ত প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে দায়ের করা মামলায় তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট...
রেকর্ড সৃষ্টিকারী পারিবারিক সিরিজ ‘এটা আমাদেরই গল্প’র দর্শকদের মন-জয়ের যাত্রা থামছে ৫২তম পর্বে। আগামী ৮ মে বিকেল ৩টায় ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে মুক্তি পাবে শেষ পর্বটি। তবে সাধারণভাবে নয়,...
সামাজিকমাধ্যমে প্রায়ই সাইবার বুলিংয়ের শিকার হন শোবিজ তারকারা। ‘ডিপ ফেক’ ছবি কিংবা ভিডিও বিড়ম্বনা ছাড়াও তাঁদের ঘিরে নানা সময়ে নানা ভুয়া তথ্য ছড়িয়ে দেওয়া হয়। এবার এসব বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর