ঈদের আগেই বুবলীর আরও এক সিনেমা 

আপডেট : ২৬ এপ্রিল ২০২৬, ০৬:১৫ পিএম

গত রোজার ঈদে প্রেক্ষাগৃহে এসেছে চিত্রনায়িকা শবনম বুবলীর সিনেমা ‌‘প্রেসারকুকার’। আর আগামী মাসে আসছে তার নতুন সিনেমা ‘সর্দার বাড়ির খেলা’।
  
‘পুলসিরাত’ নামে নির্মিত সিনেমায় জুটি বেঁধেছিলেন চিত্রনায়ক জিয়াউল রোশান ও শবনম বুবলী। ২০২২-২৩ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া ছবিটি শুটিং শেষে সেন্সরে জমা দিলে আপত্তি ওঠে নাম নিয়ে। পরে পরিবর্তন করে রাখা হয় ‘সর্দার বাড়ির খেলা’।

নতুন নামেই সিনেমাটি মুক্তির প্রস্তুতি চলছে। সম্প্রতি পরিবেশনা প্রতিষ্ঠান টাইগার মিডিয়া তাদের ফেসবুক পেজে ট্রেলার প্রকাশের মাধ্যমে মুক্তির ঘোষণা দেয়।

জানা গেছে, আগামী ৮ মে প্রেক্ষাগৃহে আসতে পারে রোশান-বুবলীর এই ছবি। তবে ঘোষণার পরও প্রচারণায় দেখা যায়নি নায়ক-নায়িকা বা পরিচালককে।

এ বিষয়ে জিয়াউল রোশান বলেন, ‘ট্রেলার প্রকাশ বা মুক্তির ঘোষণা—কোনোটিই আগে জানানো হয়নি আমাকে। তাই প্রচারণায় যুক্ত হইনি। এছাড়া মুক্তির তারিখও পরিবর্তন হতে পারে। কিছু বিষয় নিয়ে এখনও অনিশ্চয়তা আছে। সব ঠিক হলে প্রচারণায় অংশ নেব।’

অন্যদিকে পরিচালক রাখাল সবুজ জানান, দেশের বাইরে থাকায় আপাতত প্রচারণায় অংশ নিতে পারছেন না শবনম বুবলী।

রোশান ও বুবলী ছাড়াও ছবিটিতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, নাসির উদ্দিন খান ও ইরেশ যাকেরসহ আরও অনেকে।

বিরতির পর আবারও অভিনয়ে ফিরছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। মাতৃত্বের কারণে বেশ কিছুদিন ক্যামেরার বাইরে ছিলেন তিনি।  ১১ মে কন্যাসন্তানের জন্মের পর জনসমক্ষে খুব একটা দেখা যায়নি এই...
ঢালিউডে সুখের হাওয়া! সুসংবাদ দিলেন জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। জানালেন, এবার শাকিব ও তাঁর কোল আলোকিত করে এসেছে এক কন্যাসন্তান। শুক্রবার (৫ জুন) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক পোস্টে...
চিত্রনায়িকা শবনম বুবলীকে ঘিরে নতুন করে মাতৃত্বের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। কোরিওগ্রাফার অ্যাডল্ফ খানের একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টকে কেন্দ্র করে এ আলোচনা শুরু হয়। সোমবার (১ জুন) বুবলীর সঙ্গে তোলা...
গত রোজার ঈদে মুক্তি পাওয়ার কথা ছিল ‘পিনিক’ সিনেমার। জাহিদ জুয়েল পরিচালিত এই ছবিতে জুটি বেঁধেছেন আদর আজাদ ও শবনম বুবলী। তবে সিনেমাটি শেষ পর্যন্ত ঈদের মুক্তির তালিকা থেকে বাদ পড়ে। এবার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর