উত্তরায় বারে পুলিশের অভিযান, গ্রেপ্তার চিত্রনায়ক

আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ০৪:৫৩ পিএম

রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টরের একটি রেস্টুরেন্ট ও বারে পুলিশ অভিযান চলাকালে গ্রেপ্তার হয়েছেন চিত্রনায়ক মাসুদ শেখ। গত বৃহস্পতিবার দিবাগত রাতে এ অভিযান পরিচালনা করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। 

এ অভিযান চলাকালে ১০৪ জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদেরই একজন এই চিত্রনায়ক।

মাসুদ শেখের গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট থানার নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা। তিনি জানান, গ্রেপ্তারের পর নায়ককে তিনদিনের কারাদণ্ড এবং দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

১৯৯৪ সালে কাজী হায়াৎ পরিচালিত ‘দেশপ্রেমিক’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক করেন মাসুদ শেখ। এরপর বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। জুটি বেঁধেছেন চিত্রনায়িকা শাবনূরের সঙ্গেও। তাঁর অভিনীত সিনেমাগুলোর মধ্যে ‘দেশপ্রেমিক’, ‘পাগলা বাবুল’, ‘জামিন নাই’, ‘আসামী বধূ’, ‘দুর্দান্ত পামেলা’, ‘কুখ্যাত জরিনা’, ‘খবর আছে’, ‘মানুষ কেন অমানুষ’, ‘টাইম নাই’, ‘চক্রান্তের শিকার’ উল্লেখযোগ্য। 

বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা  নানা পাটেকর মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
১০২ ডিগ্রি জ্বরে আক্রান্ত স্ত্রীর কাছে রাত ৪টার দিকে পরোটা-মাংস খাওয়ার আবদার এবং তা বানিয়ে খাওয়ানোর ঘটনাকে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা মুকিত জাকারিয়া।...
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর