‘তোর জন্য অরজিনাল চাবুক অর্ডার দিছি’, জয়ের উদ্দেশে ওমর সানী

আপডেট : ১৪ জুলাই ২০২৬, ১২:৩৮ পিএম

সম্প্রতি আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসিকে নিয়ে মন্তব্য করে তোপের মুখে পড়েছেন চিত্রনায়ক ওমর সানী। তাঁকে উদ্দেশ্য করে গতকাল সামাজিকমাধ্যমে একটি কৌতূকপূর্ণ পোস্ট দেন অভিনেতা-উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। যেখানে তিনি সানীকে নব্বই দশকে চলচ্চিত্রের পর্দায় মৌসুমীর হাতে চাবুকের মার খাওয়ার কথা মনে করিয়ে দেন! বলেন, ‘নব্বই দশকে দেখতাম সিনেমাতে মৌসুমী ওমর সানীকে চাবুক মারতো। কেন মারতো এখন বুঝেছি!’ জয়ের এই পোস্ট মুহূর্তেই সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে। 

এবার জয়ের সেই কথার জবাব দিলেন ওমর সানী। সোমবার (১৩ জুলাই) দিবাগত রাতে ফেসবুকের এক পোস্টে তিনি লেখেন, ‌‘শোন শাহরিয়ার নাজিম জয়, তোর আপা মৌসুমী শুটিংয়ে তুলার তৈরি চাবুক ব্যবহার করেছে। আর তোরে মারার জন্য অরজিনাল চাবুক অর্ডার দিছি, তুই রেডি থাকবি।’ 

পোস্টের শেষে ওমর সানী অবশ্য জুড়ে দিয়েছেন ‘সাবজেক্ট খেলাধুলা ফান’। তবে মন্তব্যঘরে অনুরাগীরা ঠিকই ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথে বিভক্ত! কেউ-বা নব্বই দশকের জনপ্রিয় এই নায়কের কথায় রসিকতা করছেন! আবার কেউ ওমর সানীর কড়া সমালোচনা করতেও পিছপা হচ্ছেন না! নেটিজেনদের একজন লিখেছেন, ‘চাবুক অরিজিনালটাই লাগবে! চামড়া মোটা!’ রসিকতার সুরে একজন বলছেন, ‘লিডার চালিয়ে যান। পুরো পৃথিবী আপনার বিপক্ষে থাকলেও, আমি পৃথিবীর পক্ষেই আছি!’

এর আগে, ওমর সানীকে উদ্দেশ্য করে সোমবার (১৩ জুলাই) বিকালে জয় লেখেন, ‘ওমর সানী ভাই মেসিকে প্রতিবন্ধী বলেছেন। নব্বই দশকে দেখতাম সিনেমায় মৌসুমী ওমর সানীকে চাবুক মারতো। কেন মারতো এখন বুঝেছি!’

জয়ের এই পোস্ট মুহূর্তেই সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে। কেউ কেউ তাঁর বক্তব্যকে সমর্থন করেছেন, আবার কেউ মনে করেন—‌‘একজন জ্যেষ্ঠ শিল্পীকে উদ্দেশ্য করে এমন মন্তব্য করা উচিত হয়নি।’

তবে মূল বিতর্কের সূত্রপাত হয় ওমর সানীর একটি সাম্প্রতিক ভিডিও থেকে। সেখানে তিনি বলেন, ‘মেসি একজন প্রতিবন্ধী। মেসি আমার প্রিয় খেলোয়াড় ছিল। কিন্তু একটা সময় তার জনপ্রিয়তা থাকবে না। দিনদিন তার জনপ্রিয়তা কমতে শুরু করেছে। আর্জেন্টিনা দলেরও জনপ্রিয়তা কমতে শুরু করেছে।’

বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা  নানা পাটেকর মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
১০২ ডিগ্রি জ্বরে আক্রান্ত স্ত্রীর কাছে রাত ৪টার দিকে পরোটা-মাংস খাওয়ার আবদার এবং তা বানিয়ে খাওয়ানোর ঘটনাকে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা মুকিত জাকারিয়া।...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর