‘রইদ’ যাচ্ছে অস্কারে, বাংলাদেশের হয়ে লড়বে মনোনয়নে

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ পিএম

সাধু ও তাঁর স্ত্রী পাগলির সম্পর্কের গল্প নিয়ে নির্মিত মেজবাউর রহমান সুমনের সিনেমা ‘রইদ’ এবার যাচ্ছে অস্কারের মঞ্চে। ৯৯তম একাডেমি অ্যাওয়ার্ডসে আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগের মনোনয়নের জন্য বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে সিনেমাটি।

রোববার ঢাকার হোটেল সোনারগাঁওয়ে সংবাদ সম্মেলনে ‘রইদ’কে বাংলাদেশের নির্বাচিত সিনেমা হিসেবে ঘোষণা করা হয়।

প্রেম ও নীরবতার মধ্য দিয়ে মানবজীবনের চিরন্তন এক আদিম প্রেমের আখ্যান তুলে ধরা হয়েছে ‘রইদ’-এ। সিদ্দিক আহমেদ, মেজবাউর রহমান সুমন, জাহিদ ফারুক ও শুকর্ণ শাহেদ ধীমানের চিত্রনাট্যে নির্মিত সিনেমাটির গুরুত্বপূর্ণ দুই চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি।

এবার অস্কারে বাংলাদেশের হয়ে যাওয়ার জন্য জমা পড়েছিল পাঁচটি সিনেমা। এগুলো হলো নূরুল আলম আতিকের ‘মানুষের বাগান’, রেদওয়ান রনির ‘দম’, মোহাম্মদ তাওকীর ইসলামের ‘দেলুপি’ এবং মনিরুল আকাশ হকের ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’, সঙ্গে ছিল ‘রইদ’। প্রাথমিক বাছাই শেষে চারটি সিনেমা বিবেচনায় নেয় অস্কার বাংলাদেশ কমিটি। সেখান থেকে চূড়ান্তভাবে নির্বাচিত হয় ‘রইদ’।

সাত সদস্যের এই কমিটির চেয়ারপারসন জহিরুল ইসলাম। সদস্যরা হলেন সাজ্জাদ শরিফ, শাহীন দিল রিয়াজ, রাশেদ জামান, অপি করিম, সাইয়্যিদ শাহজাদা আল কারীম ও শাহরীন আক্তার সুমি।

নির্বাচনের প্রতিক্রিয়ায় মেজবাউর রহমান সুমন বলেন, ‘অনুভূতিটা ভালো, আনন্দের। কারণ, এটা আমাদের গল্প, আমাদের এই অঞ্চলের গল্প। আমাদের এখানকার সংস্কৃতি ও চিন্তার ভেতর দিয়ে গল্পটা এগিয়েছে।’

সুমন। ছবি: সংগৃহীতনির্মাতার ভাষ্য, কয়েক বছর ধরে ভালো মানের সিনেমা বাংলাদেশের হয়ে অস্কারে প্রতিনিধিত্ব করছে। এটিকে দেশের চলচ্চিত্রের জন্য আশার দিক হিসেবেও দেখছেন তিনি।

অন্যদিকে নাজিফা তুষিও মনে করেন, ‘রইদ’-এর এই যাত্রা বাংলাদেশের সিনেমার জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলতে পারে। এখন অপেক্ষা অস্কারের চূড়ান্ত মনোনয়ন তালিকার।

শিশু-কিশোরদের প্রিয় গোয়েন্দা চরিত্র ‘ছোটকাকু’ এবার হাজির হচ্ছে উৎসবের আমেজে। বইয়ের পাতা থেকে টেলিভিশনের পর্দায় জনপ্রিয় হয়ে ওঠা এই চরিত্রকে ঘিরে আগামী ২৮ ও ২৯ সেপ্টেম্বর রাজধানীর আলোকি,...
অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অভিনেতা রিফাত চৌধুরীর পাশে দাঁড়িয়েছেন চিত্রনায়ক জায়েদ খান। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও সহকর্মীর চিকিৎসায় আর্থিক সহায়তা পাঠিয়েছেন তিনি। বৃহস্পতিবার (২৪...
‘অতঃপর অধরা’ শিরোনামের একক কনসার্ট নিয়ে মঞ্চে ফিরছেন সংগীতশিল্পী মিফতাহ জামান। ‘চির অধরা’, ‘তাই তোমার খেয়াল’ ও ‘প্রাপ্তিশূন্য’র মতো নিজের জনপ্রিয়...
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহা. হারুন-অর-রশীদ। নিয়মিত মহাপরিচালক নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন। ২১...
মিরপুরের রাড্ডা ক্লিনিকে হামলা, ভাঙচুর ও লুটের ঘটনায় শাহ আলী থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনায় এ পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একইসঙ্গে লুট হওয়া দুই ট্রাক মালামাল উদ্ধার করা হয়েছে। 
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সালমান মুক্তাদিরের বিষয়টি খতিয়ে দেখা হবে। তিনি মামলা করেননি। বিএনপিকে তিনি ঢালাওভাবে অভিযোগ করছেন। জায়গা জমি নিয়ে বিরোধ আগেই আছে। তার জেরে এটা হতে পারে। ফেসবুকে তিনি ঢালাও...
উপাচার্য পুনর্বহালের দাবিতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আন্দোলন ষষ্ঠ দিনে গড়িয়েছে। তবে এখনো নিজ নিজ দাবিতে অনড় আন্দোলনরত পক্ষ ও নতুন নিয়োগ পাওয়া উপাচার্য। ফলে উভয় পক্ষের...
রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় ঢাকা ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর