বাংলাদেশেও মুক্তি পাচ্ছে ‘দ্য মার্ভেলস’

আপডেট : ০৯ নভেম্বর ২০২৩, ০৫:১৫ পিএম

মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের আলোচিত ছবি ‘ক্যাপ্টেন মার্ভেল’। ২০১৯ সালে মুক্তির পরপরই এটি বক্স অফিসে ব্যাপক সাফল্য পায়। এরই ধারাবাহিকতায় এবার নির্মিত হয়েছে সিক্যুয়েল ‘দ্য মার্ভেলস’। ট্রেলার প্রকাশের পর থেকেই ছবিটির অপেক্ষায় ‌‘ক্যাপ্টেন মার্ভেল’ ভক্তরা। এবার তাঁদের অপেক্ষার পালা শেষ হচ্ছে। শুক্রবার (১০ নভেম্বর) মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাচ্ছে এটি।

মার্ভেল সিরিজের প্রথম নারীকেন্দ্রিক ছবি ‘ক্যাপ্টেন মার্ভেল’। যেখানে অস্কারজয়ী অভিনেত্রী ব্রি লারসন ইউএস এয়ারফোর্সের পাইলট ক্যারল ডানভার্সের চরিত্রে অভিনয় করেছিলেন। এবারও নতুন চমকে সুপারহিরো অবতারে হাজির হতে যাচ্ছেন অভিনেত্রী। জানা যায়, ক্যাপ্টেন ও মিস মার্ভেলকে প্রধান চরিত্রে নিয়ে নির্মিত হয়েছে সিক্যুয়েলটি।

পাশাপাশি প্রথমবারের মতো তিনজন নারী সুপারহিরো থাকছেন এক চলচ্চিত্রে। সিনেমাটির গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে যুক্ত হয়েছেন কমলা খান ওরফে মিসেস মার্ভেল (ইমান ভেলানি) ও ক্যাপ্টেন মনিকা রামবেউ (তেয়োনাহ প্যারিস)। সিনেমাটিতে এই তিন সুপার পাওয়ার ত্রয়ীকে দলবদ্ধ হয়ে বিশ্বকে বাঁচাতে দেখবেন দর্শকরা। গত এপ্রিলে সিনেমাটির টিজার এবং সম্প্রতি প্রকাশিত ট্রেলারে সেই আভাস দিয়েছেন নির্মাতা নিয়া ডাকোস্টা।

ট্রেলারে উঠে এসেছে, ক্যাপ্টেন মার্ভেল, মিসেস মার্ভেল ও মনিকার সুপার পাওয়ারগুলো একে অপরের সঙ্গে যুক্ত। বিশ্বকে বাঁচানোর জন্য মহাজাগতিক অনুসন্ধানে নেমেছে তাঁরা। কিন্তু কীভাবে একত্রিত হবে এবং তাঁদের শক্তিগুলোর মিশ্রণ ঘটাবে তা ট্রেলারটিতে উন্মোচন করা হয়নি।

এক সাক্ষাৎকারে ব্রি লারসন বলেন, ‘আমরা নিজের ক্ষমতা ধরে রাখা এবং অন্যের কাছে ক্ষমতা হস্তান্তরে সবসময়ই ভয়ে থাকি। যে কারণে সকল ভার বা ক্ষমতা নিজেরাই ধরে রাখতে চাই। তাই আমি মনে করি, সিনেমাটিতে তিন শক্তির মিশ্রণ থেকে শেখার অনেক কিছু আছে। কেন নিজের ক্ষমতা একে অন্যের সঙ্গে শেয়ার করতে হবে তা সিনেমাটি দেখলেই বুঝতে পারবেন। অপ্রত্যাশিত একটি সিনেমা হতে যাচ্ছে এটি।’

২০১৯ সালে মুক্তি পাওয়া ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ সিনেমার পর ‘দ্য মার্ভেলস’ ছবিতেই মার্ভেল একটি নতুন টিমকে পরিচয় করিয়ে দিতে যাচ্ছে। এর মাধ্যমে মার্ভেলের সুপারহিরোদের মধ্যে আবার ফিরছেন নিক ফিউরি। কমলা খানকে নিয়ে সিরিজ বা সিনেমা এগিয়ে নেওয়ার ক্ষেত্রেও প্রভাব রাখবে এ সিনেমার প্রতিক্রিয়া। তাই সিনেমাটি মার্ভেলের জন্যও এক ধরনের পরীক্ষা বটে। তবে এই পরীক্ষা যে মার্ভেল সহজেই উৎরে যাবে তাতে সন্দেহের অবকাশ নেই।

মুম্বাইয়ে একটি অনুষ্ঠানস্থল থেকে গাড়িতে করে বের হওয়ার সময় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে তিন থেকে চার রাউন্ড গুলি। এ ঘটনায় অক্ষত রয়েছেন তিনি। তবে তাঁর গাড়িচালক ও কাছাকাছি...
বলিউড অভিনেতা ইমরান খানকে আগামী ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ। ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মুম্বাইয়ে আয়োজিত এক বিক্ষোভে...
কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) নির্মিত ভুয়া বা বানোয়াট কনটেন্ট নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে সামাজিকমাধ্যমের এক পোস্টে এআই কনটেন্ট ও এর...
একই মঞ্চে পারফর্ম করতে চলেছে দেশের জনপ্রিয় পাঁচ ব্যান্ড—নগরবাউল, আর্ক, ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য। আগামী ২৩ অক্টোবর ঢাকার যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় অনুষ্ঠিত হবে ‘রক অ্যান রিদম ৫.০ : নো...
ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের প্রধান দরজা মাঝ আকাশে আংশিক খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। অবতরণের পর...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারা দেশে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৪৮ জনে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর