৩ কোটি টাকায় বিক্রি মাইকেল জ্যাকসনের সাদা–কালো জ্যাকেট

আপডেট : ১২ নভেম্বর ২০২৩, ০২:১৯ পিএম

মাইকেল জ্যাকসনের পরা বহুল আলোচিত লেদার জ্যাকেট আড়াই লাখ পাউন্ডে বিক্রি হয়েছে। আশির দশকে সাদা-কালো রঙের জ্যাকেটটি পরেছিলেন প্রখ্যাত এই মার্কিন পপ তারকা। সে সময় পেপসির বিজ্ঞাপনে জ্যাকেটটি পরেছিলেন তিনি। 

বিবিসি জানায়, শুক্রবার লন্ডনে একটি নিলামে জ্যাকসনের ওই জ্যাকেটটি আড়াই লাখ পাউন্ডে বিক্রি হয়েছে। যা বাংলাদেশি মুদ্রায় ৩ কোটি টাকারও বেশি। জ্যাকেটটি দুই থেকে চার লাখ পাউন্ডের মধ্যে বিক্রি হবে বলে আগেই আশা করেছিলেন নিলাম প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

এদিন নিলামে আরো দুই শতাধিক সঙ্গীত স্মারক বিক্রি হয়। যার মধ্যে ছিল প্রখ্যাত গায়ক জর্জ মাইকেলের একটি জ্যাকেট এবং অ্যামি ওয়াইনহাউসের একটি হেয়ারপিস। আরও ছিল ডেভিড বোউই, ওয়েসিস এবং দ্য বিটলসের বিভিন্ন সামগ্রী।

নিলামে বিক্রি হওয়া জ্যাকেটটি জ্যাকসন ১৯৮৪ সালে পেপসির বিজ্ঞাপনের প্রথম কিস্তিতে পরেছিলেন। ওই বিজ্ঞাপনের শ্যুটিং করার সময় জ্যাকসনের চুলে আগুন ধরে গিয়েছিল এবং তিনি দগ্ধ হয়েছিলেন। তবে দুর্ঘটনার সময় অন্য একটি জ্যাকেট পরা ছিলেন শিল্পী।

এর আগেও জ্যাকসনের বিভিন্ন স্মৃতিচিহ্ন চড়া দামে বিক্রি হয়েছে, যার মধ্যে একটি কালো ফেডোরা টুপিও রয়েছে যা তিনি ১৯৮৩ সালে প্রথমবারের মতো তাঁর বিখ্যাত মুনওয়াক ডান্সে পরেছিলেন।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতি শ্রদ্ধা জানিয়ে চতুর্থ মৌসুম শুরু করল ‘কোক স্টুডিও বাংলা’। নজরুলের জন্মবার্ষিকী উপলক্ষে ২৫ মে’র আগেই প্রকাশ করা হয়েছে বিশেষ উদ্বোধনী গান ‘রুম ঝুম’। মূলত...
শাকিবিয়ানদের দীর্ঘ প্রতীক্ষার অবসান! প্রকাশ্যে এল ঢাকাই সুপারস্টার শাকিব খানের আসন্ন সিনেমা ‘রকস্টার’-এর প্রথম গান ‘পিরিতি’। সামাজিকমাধ্যমে প্রথমে একটি লুক প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে গানটির...
এক দশকের অপেক্ষা শেষে প্রকাশ পেয়েছে জনপ্রিয় ব্যান্ড অ্যাশেজের নতুন গান ‘ফেরিওয়ালা’। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত থেকে গানটির ভিডিও চিত্র দেখা যাচ্ছে ব্যান্ডটির ইউটিউব চ্যানেলে। এটি তাঁদের ‘বিভ্রম’...
দেশের সংগীতাঙ্গনে সুপরিচিত ব্যান্ড ‌‘গানপোকা’। দীর্ঘ ১৪ বছরের পথচলায় তাঁদের গান শ্রোতাদের মুখে মুখে, যদিও সেসব গানের কোনো অফিসিয়াল স্টুডিও ভার্সন বা রেকর্ড নেই। অবশেষে অনুরাগীদের এই অপেক্ষার অবসান...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর